How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- এক বায়দি সমুদ্র আরেক বায়দি বালু: এক পাশে সাগর এক পাশে বালি
- এক সময় এক রাজার একটা হাত্তি আছিল: একসময় এক রাজার এক হাতি ছিল
- একগু উপহার দিছে: একটি উপহার দিয়েছে
- একগু কুত্তা রাস্তাত বই রইছে: একটি কুকুর রাস্তায় বসে আছে
- একগু পোড়াবাড়ি আছিল: একটা পোড়োবাড়ি আছে
- একগু ফুরি আর একগু ফুয়ায় একলগে খেলছে: একটা মেয়ে আর একটা ছেলে একসাথে খেলছে
- একগু ফুরিয়ে ছয়গু ফুয়ার লগে প্রেম করছে: একটা মেয়ে ছয়টা ছেলের সাথে প্রেম করছে
- একগু বই নিয়া ওতো ঘটনা ঘটি যাইবো: এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে
- একগু বিলাই: একটি বিড়াল
- একগু বিলাই দরজার ধারো: একটি বিড়াল দরজার সামনে
- একগু বিলাই দরজার ধারো বই রইছে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- একগু বিলাই দরজার ধারো বৈ রিছে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- একগু সাদা রঙ ওর পাখি আকাশ-ও উড়ের: একটি সাদা রঙের পাখি আকাশে উড়ছে
- একগুর হাত-ও আবার মোটা একগু খাতা: একজনের হাতে আবার মোটা একটা খাতা
- একজন বেডি মারা গেছইন: একজন মহিলা মারা গেছেন
- একজন লোক মারা গেছইন: একজন লোক মারা গেছেন
- একটা আহত শিশুটা রাস্তায় দাড়িনিত কান্দের: একটি আহত শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে
- একটা কবিতা কও: একটি কবিতা বল
- একটা গাড়ি কিন্তাম: একটি গাড়ি কিনবো
- একটা চানাচুরআলারে দেখা যাইরো: এক চানাচুরওয়ালাকে দেখা যায়
- একটা ছড় লাগাইয়া দিমু: একটা থাপ্পর লাগিয়ে দিব
- একটা ছোট বাইচ্চা ফুটপাতে লাফাইরা: একটি ছোট শিশু ফুটপাতে লাফাচ্ছে
- একটা বালা কাম করতা ফারবা নি: একটা ভালো কাজ করতে পারবেন
- একটা মানুষের সব মাত একদিনে মুখে বলে দেওয়া যায় না: একটা মানুষের সব কথা একদিনে মুখে বলে দেওয়া যায়না
- একটা শব্দ'র বউত লাকান অর্থ থাকতো ফারে: একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে
- একটা শিশুকে একমাত্র তার মাইয়ের কোলেই মানায়: একটি শিশুকে একমাত্র তার মায়ের কোলেই মানায়
- একটা স্বাভাবিক মাইনষে ওতোতা ঘুমায় না: একটা স্বাভাবিক মানুষ এত ঘুমায় না
- একটি সম্পূর্ণ নয়া স্টোররুম ডিজাইন বানাইয়া দতে পারেন: একটি সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি করতে পারেন
- একদিন নদীর কান্দাত একগু গাছ-ও কাঠ কাটার সময় তার কুড়াল ওগু নদীর পানিত পড়ি গেছিল: একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়
- একদিন বিবেকের কাছে আবেগর ভালোবাসা হারিয়া যাইবো: একদিন বিবেকের কাছে আবেগের ভালোবাসা হেরে যাবে
- একপাল বেটিন রাস্তাত হাঁটের: একদল মহিলা রাস্তায় হাঁটছে
- একবার তোমার হাত ধরলে আর কোনোদিনও ছাড়তাম না: একবার তোমার হাঁট ধরলে আর কোনদিনও ছাড়বনা
- একবারেও: একদমই
- একমাত্র ফড়িন্তরা ফারে সংসার গুঁজিতে রাকতে: একমাত্র মেয়েরাই পারে সংসার গুছিয়ে রাখতে
- একলা: একা
- একলা আচলাম: একা ছিলাম
- একে অপরের পতি যতো বেশি বিশ্বাস থাকবো, তাদের ভালা ফাইয়া পাল্লা ততো ভারি অইবো: একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
- এখ খতায় সুনার টুকরা জামাই আমার: এক কথায় সোনার টুকরো স্বামী আমার
- এখ পর্যায়ে আরখবার বাড়িত জানানি অইছিল: এক পর্যায়ে আবারো বাড়িতে জানানো হয়
- এখ পর্যায়ে এমন অবস্থা খরে যেন মুইও দুর্বল অই গেছলাম।: এক পর্যায়ে এমন অবস্থা করে মে আমিও দূবল হয়ে যাই
- এখ সময় গিয়া যদি কই যে ধরিয়া রাখলেউ তো পারতায়: এক সময় গিয়ে যদি বলে যে ধরে রাখলেই তো পারতা
- এখ সময়ে এখলগে আছি: একসময়ে একসাথে আছি
- এখ হুরু বইন: একটি ছোট বোন
- এখজন আরোখজনর লগে থাকিয়া সাওস যোগাইন: একে অপরকে পাশে থেকে সাহস যোগান
- এখজন মা ফুড়ির সংসারো কিতা অলান অশান্তি খরতো ফারে নি: একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে
- এখজন মানুষ কিতা এমনে এমনে খারাফ অইন নি খইন: একজন মানুষ কি এমনি এমনি খারাপ হয় বলেন
- এখটা: একটি
- এখটা গাউত এগু বাদুয়া ফুয়া থাকতো: একটি গ্রামে একজন খারাপ ছেলে থাকতো
- এখটা ছুটো মনা বিছনাত লাফাইয়া উটের: একটি ছোট শিশু বিছানায় লাফিয়ে উঠছে
- এখটা দুকানো যাওয়া লাগবো: একটি দোকানে যেতে হবে