How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- এখটা ফুড়ির বিয়া দেওয়ার বাদে কিতা পরিবারর প্রতি তার কুনো দায়িত্ব থাকতো ফারে নানি?: একটা মেয়ের বিয়ে যাওয়ার পর তার পরিবারের প্রতি তার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
- এখটা ফুয়া: একজন ছেলে
- এখটা ফুয়া বিছনাত ফালার: একটি ছেলে বিছানায় লাফাচ্ছে
- এখটা ফুয়ায় যেমন তার বাফ মার দায়িত্ব পালন খরে: একটা ছেলে যেমন তার বাবা-মার দায়িত্ব পালন করে
- এখটা ফুরি: একজন মেয়ে
- এখটা ফুুড়িও যদি তাইর বাফর দায়িত্ব পালন খরে তে সমস্যাটা কুন জাগাত আমি বুজি না: একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা
- এখটা ফুুয়া এক বিছনা থাকি আরোখ বিছনাত ফাল দের: একটি ছেলে এক বিছানা থেকে অন্য বিছানায় লাফ দিচ্ছে
- এখটা বিয়াতি বেটি রাস্তা বায় হাটিয়া যার: একটা বিবাহিত মহিলা রাস্তা দিয়ে হেতে যাচ্ছে
- এখটা মাত: একটা কথা
- এখটা মাতও আর মাতবায় না: একটা কথাও আর বলবে না
- এখটা মাতও আর মাতাবায় না: একটা কথাও আর বলবা না
- এখটা মাতও মাতাবায় না: একটা কথাও বলবা না
- এখটা রঙিন ছবি তুলা লাগবো আমরা হখলর: একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার
- এখটা রঙ্গিন ছবি তুলা লাগবো: একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- এখটা লাল গোলাপ কিনিয়া দিছে: একটি লাল গোলাপ কিনে দিয়েছে
- এখটা সময় ফরে বুঝলাম আমরা এখজন আরোখজনরে চাই: একটা সময় পর বুঝলাম যে আমরা একে অপরকে চাই
- এখটা সাদা: একটি শার্ট
- এখটা সাদা রঙ্গের শার্ট: সাদা রঙের একটি শার্ট
- এখটা হুরু মনা ফুটপাতো আটের: একটি ছোট শিশু ফুটপাতে হাঁটছে
- এখটা হুরুমুরু গাউত এখ ফুড়ি আছিল: একটি ছোট্ট গ্রামে একজন মেয়ে ছিল
- এখটাউ দুনিয়া কিন্তু এখত জাগার মানুষর চিন্তা এখত লাখান: একটাই পৃথিবী, কিন্তু একেক এলাকার মানুষের চিন্তা একেক রকম
- এখটু সাহায্য খরইন: একটু সাহায্য করবেন
- এখদিন কিবা দুনিয়ার মায়া কাটাইয়া যাইমু গিয়া পরপার: একদিন হয়তো পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবো পরপারে
- এখদিন সুন্দর এখটা বাগানো এখটা ফুড়ি হাটের: একদিন সুন্দর একটি বাগানে একটি মেয়ে হাঁটছিল
- এখন: আপাতত
- এখন আর মানুষর মাঝে মায়া জিনিসটা খুব এখটা রইছে না: এখন আর মানুষের মধ্যে মায়া বিষয়টা খুব একটা নেই
- এখন খতা অইলো মুই কাবিনর টেখা দিলাইমু ফত্তেক মাসে মাসে: এখন কথা হলো আমি কাবিনের টাকা দিয়ে দিবো প্রতি মাসে মাসে
- এখন পর্যন্ত ভালা লাগে গানটা: এখনো ভালো লাগে গানটা
- এখন বিয়ার পরে জানতাম ফারছি মোর জামাই আগে দুই বিয়া করছইন: এখন বিয়ের পর জানতে পারি আমার স্বামী আগে দুইটি বিয়ে করেছিল
- এখন হে মোরে কয় তার লাইফ থাকি যাইতাম গিয়া: এখন সে আমাকে বলে তার লাইফ থেকে চলে যেতে
- এখনকু পেরেম ছাড়া মানুষ খুজিয়া পাওয়া মুশকিল: বর্তমানে প্রেম হীন মানুষ খুঁজে পাওয়াটা কষ্টকর
- এখনো চিনিন না: এখনো চিনেন না
- এখবার ধরিলাইলে হাত ছাড়তা না কুনোসময় বেমারি হুকনা ফুড়িন্তরে দেকিয়া মনে কয় ভিটামিনর বুতল কিনিয়া দিলাই: একবার ধরলে হাত ছাড়বেনা কখনো রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই
- এখবেলা খাওয়ার সময় পাইন ইতা আম্মারে কিগুয়ে কইছে: এক বেলা খাওয়ার সময় পায় এসব আম্মু কে বলছে
- এখলগে: একসাথে
- এখলগে আছি: একসাথে আছি
- এখলগে বইয়া খাইনও না: একসাথে বসে খায় ও না
- এখসময় ফুয়া অগুর ফুড়ি অগুরে ভালা লাগবো: একসময় ছেলের মেয়েটাকে ভালো লাগবে
- এখেবারেও: একদমই হাসে না
- এখেবারেও হাসে না: একদমই
- এগু: একটি
- এগু বই পড়ছি: একটি বই পড়ছি
- এগুতা মেকুরর বাইচ্চা পালার খুব শখ মোর: একটি বিড়াল ছানা পালার খুব ইচ্ছা আমার
- এট্টুন: ছোট্ট
- এতে যদি মোর জামাইর খুব বেশি সমস্যা অয়: এতে যদি আমার স্বামীর খুব বেশি সমস্যা হয়
- এতো চিন্তা করা লাগবো না নিজরটা নিয়া ভাবো: এতো চিন্তা করা লাগবে না নিজেরে নিয়ে ভাবো
- এনডা: ডিম
- এমন কি মোর আব্বা আম্মা সামনে আইলে সালাম পর্যন্ত দেয় না: এমন কি আমার বাবা মা সামনে আসলে সালাম পর্যন্ত দেয়না
- এমনেউ: এমনি
- এর তনে আমি ওউ দেখতে ভেশি সুন্দর: তার চেয়ে আমি দেখতে সুন্দর