How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- আমাদের গেরামের বাজারে বহুত বড় একটা দেশি মোরগির দোকান আছে: আমাদের গ্রামের বাজারে অনেক বড় একটি দেশী মুরগীর দোকান আছে
- আমাদের গেরামের বাড়িতে বহুত মুরগির বাচ্চা আছে: আমাদের গ্রামের বাড়িতে অনেক গুলা মুরগির বাচ্চা আছে
- আমাদের ঘরের প্রতিটা রুম ফুল দিয়া সাজিয়া রাখছি: আমাদের ঘরের প্রতিটি রুম ফুল দিয়ে সাজিয়ে রেখেছি
- আমাদের ঘরের স্টোররুমটা বহুত বড়: আমাদের ঘরের স্টোররুমটি অনেক বড়
- আমাদের দুজনের বিয়া অওয়ার মাত চলতেছে: আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা চলছে
- আমার অনেক ভালা লাগে কালা ওই চোউখ দুইটা তোমার: আমার অনেক ভালো লাগে কালো ওই চোখ দুটো তোমার
- আমার আগের কোনো মাত কিছুই মানে নাই: আমার আগের কোনো কথা কিছুই মনে নেই
- আমার আব্বা আগে নেশাত ডুবি আছলা: আমার আব্বু আগে নেশায় আসক্ত ছিল
- আমার আব্বা গতরো সরিষার তেল মালিশ করইন: আমার আব্বু গায়ে সরিষার তেল মালিশ করে
- আমার আব্বা বাজার থাকি আমাদের লাগি তেতুল কিনিয়া আনছইন: আমার আব্বু বাজার থেকে আমাদের জন্য তেঁতুল কিনে এনেছে
- আমার আব্বা বিদেশ থাকোইন: আমার আব্বু বিদেশে থাকে
- আমার আব্বা বিদেশ থাকোইন: আমার আব্বু বিদেশ থাকে
- আমার আব্বা যে ওতো খারাপ কোনো সময় ফুলের টুকাও দিছে না: আমার আব্বু যে এত খারাপ কখনো ফুলের টোকাও দেয় নাই
- আমার আব্বা লাউ দিয়া ইচা মাছর ঝোল কুব ফছন্দ করুইন: আমার আব্বু লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল খুব পছন্দ করে
- আমার আব্বা, আম্মা, ভাই, বোন ড্রয়িংরুমে বইয়া আছে: আমার আব্বু , আম্মু , ভাই, বোন ড্রয়িংরুমে বসে আছে
- আমার আব্বার মাথা গরম থাকে: আমার আব্বুর মাথা গরম থাকে
- আমার আব্বু আর চাচার মধ্যে জায়গা জমি নিয়া মাইর অয়: আমার আব্বু আর চাচার মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়
- আমার আব্বু প্রতিদিন নাইকলের ফানি ফান করইন: আমার আব্বু প্রতিদিন নারিকেল পানি পান করে
- আমার আব্বুয়ে বড় ভাইয়র উফরে রাগ করছইন: আমার আব্বু বড় ভাইয়ের উপর রেগে গেছিলেন
- আমার আম্মা আইজ কে শশার তরকারি রান্দা করছইন: আমার আম্মু আজক শশার তরকারি রান্না করেছে
- আমার আম্মা আমাকে হকলের সামনে মারতে মারতে বাসাত নিয়া আইছে: আমার আম্মু আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে
- আমার আম্মা কইছইন প্রতিদিন তেতুল খাইলে আমার শরীরের রক্ত ফানি অই যাইবো: আমার আম্মু বলেছে প্রতিদিন তেতুল খেলে আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে
- আমার আম্মা কইরা যে তেতুল খাইয়া আমার বুদ্ধি কমি যাইবো: আমার আম্মু বলে যে তেঁতুল খেলে আমার বুদ্ধি কমে যাবে
- আমার আম্মা জামির খাইরা: আমার আম্মু জামরুল খাচ্ছে
- আমার আম্মা বৃষ্টি অইলেও বারান্দাত গাছো ফানি দিছইন: আমার আম্মু বৃষ্টি হলেও বারান্দার গাছে পানি দেয়
- আমার আম্মায় আমার পড়ার খরচ দিতা চাইরা না: আমার আম্মু আমার পড়াশোনার খরচ দিতে চায় না
- আমার আম্মায় আমারে কইছলা বিয়া অইলে জীবন বদলি যায়: আমার মা আমাকে বলেছিল বিয়ে হলে জীবন পরিবর্তন হয়ে যায়
- আমার আম্মু আগের তাকি বহুত ভাকা আছইন: আমার আম্মু আগের তুলনায় এখন অনেক ভালো আছেন
- আমার আম্মু এ আমরারে বহুত কষ্ট করিয়া বড় করছইন: আমার মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন
- আমার আম্মু সবসময় ফুরতিত থাকইন: আমার আম্মু সব সময় বেশ হাসি খুশি থাকে
- আমার আর আফনের স্বপ্নটা যে কুনদিন পূরণ অইতো: আমার আর আপনার স্বপ্নটা যে কবে পূরণ হবে
- আমার আর তোমার মা'র বউত গয়না আছে: আমার, আর তোমার মার অনেক গয়না আছে
- আমার আর বাঁচতে ইচ্ছা করে না জানোইন নি: আমার আর বাঁচতে ইচ্ছে করেনা জানেন
- আমার ইচা মাছ খাইতে বেশি ভালা লাগে: আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি
- আমার ইছা মাছ খাইতে বেশি বালা লাগে: আমি চিংড়ী মাছ খেতে পছন্দ করি
- আমার ইতা করন লাগব: আপনার এটা করা লাগবে
- আমার ইস্কু্ল যাইতে অনেক ভালা লাগে: আমার বিদ্যালয়ে যেতে অনেক ভাল লাগে
- আমার এই বিতর তোমারে দিলাইলাম: আমার এই মন তোমাকে দিলাম
- আমার একগু বিলাই আছে: আমার একটি বিড়াল আছে
- আমার একটা বাইচ্চা ফুরি আছে: আমার বাচ্চা একটি মেয়ে আছে
- আমার একবারেউ বালা লাগের না: আমার একদমই ভালো লাগে না
- আমার একবারেও ভালা লাগে না: আমার একদমই ভালো লাগে না
- আমার এখইন ফড়ালেখা করা উচিৎ: আমার এখন পড়ালেখা করা উচিত
- আমার এখন বই ইগু লাগতো নায়: আমার এখন বইটা লাগবে নাহ
- আমার ওখন তোমারে ভালা লাগে: আমার এখন তোমাকে ভাল লাগে
- আমার ওনো ধরা খাওয়া বাদেও হাছা না মাতিয়া আবার আমার গাত হাত তুলে: আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে
- আমার কফি বেশি বালা লাগে: আমার কফি বেশি পছন্দ
- আমার কাজ আর ব্যস্ততা আরো বাড়ছে: আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে
- আমার কাবিনের টেখা তোমাকে পতি মাসো মাসো দিতে অইবো: আমার কাবিনের টাকা তোমাকে প্রতি মাসে মাসে দিতে হবে
- আমার কাম আছে: আমার কাজ আছে