How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- ইগু বল দিয়া খেলার: একটি বল দিয়ে খেলছে
- ইগুয়ে ফোনে মাতে: ফোনে কথা বলছে
- ইগুরে তার দুই তালা রাস্তা লাগছে: এটাকে তার মনে হলো দোতলা রাস্তা
- ইচা: চিংড়ি
- ইচা মাছ খাইতে বেশি ভালা লাগে: চিংড়ি মাছ খেতে পছন্দ করি
- ইচ্ছা: ইচ্ছে
- ইচ্ছা: আশা
- ইচ্ছা আছিল কোন জেগাত ঘুরাত যাইমু: ইচ্ছা ছিল কোনো জায়গায় ঘুরতে যাব
- ইচ্ছা করিয়া ভাঙছে৷ নি?: ইচ্ছা করে ভেঙেছি নাকি?
- ইছা: চিংড়ি
- ইটা কিজাত প্রশ্ন?: এটা কি ধরনের প্রশ্ন?
- ইটা ভালা অইবো তল্লাইজ্ঞা: সেটি ভাল হবে তোর জন্য
- ইটায়ও লাভ ওইলো না: এতে ও লাভ হলো না
- ইতা: এসব
- ইতা করের: এমন করতেছে
- ইতা করের কিতার লাগি বইয়া বইয়া?: এমন করতেসে কেন বসে বসে?
- ইতা করের কিতার লাগি বিয়া বইয়া?: এমন করতেছে কেন বসে বসে?
- ইতা খেউরে কইয়া কুনো সমাধান নাই: এসব কিছু কাউকে বলে কোন সমাধান নাই
- ইতা তেল আমারে মারিও না! অসইহ্য লাগে: এই সব তেল আমাকে দিবা না! বিরক্ত লাগে
- ইতা দেখিয়াও হক্কলে না দেখার ভান করি থাকোইন: এইগুলো দেখেও সবাই না দেখার ভান করে
- ইতা বাদেও আরেকটা কারণ আছে: তাছাড়া আরেকটা কারণও আছে
- ইতার ফত্তেকদিন একলগে খেলানি পছন্দ আছিল: তাঁদের প্রতিদিন একসাথে খেলা করতে পছন্দ ছিল
- ইদ গেছে দুইদিন পারই গেলো: ঈদ গেছে দুইদিন পার হয়ে গেল
- ইনো ছেব ফালানি নিষেধ: এখানে থুথু ফেলা নিশেধ
- ইন্দুস্তানি: হিন্দুস্তানি
- ইবায় নি?: বের হবে?
- ইবায়দি আমার পরিবারর লগে সম্পর্ক রাখতো নায়: এদিকে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে না
- ইবার ছুটিত সিলেট ঘুরাত যাইমু: এইবার ছুটিতে সিলেট ঘুরতে যাব
- ইলান অবস্থাত তার কিতা খরা উছিত: এমন অবস্থায় তার কি করা উচিত ?
- ইলান মানুষ কুনোদিন ঠিক অইন না: এই রকম মানুষেরা কখনো ঠিক হয় না
- ইলিশ আমার সব তাকি বেশি বালা লাগা মাছ: ইলিশ আমার প্রিয় মাছ
- ইশ তুমার মনো কতো দুক: আহারে তোমার মনে কতো দুঃখ
- ইশারা-ইংগিত: অঙ্গভঙ্গি
- ইসকুল'র: স্কুলের
- ইস্কুল জীবন থাকি তারার পিরিত আছিল: স্কুল জীবন থেকে তাদের প্রেম ছিলো
- ইস্কুলো আমার বাক্কা বন্ধু আছে: আমার বিদ্যালয়ে অনেক বন্ধু আছে
- উউ ছবিখান দেখলে বুজা যায় আমরার দেশর লাগি খতো খষ্ট করছইন মুক্তিযুদ্ধা ভাইসাবরা: এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
- উচা: উঁচু
- উছন্টও: চঞ্চল
- উঠবে: উঠবি
- উঠাইয়া: উঠেই
- উঠান থাকি মাথিয়া বলে তাইন গেছইন গি: উঠান থেকে কথা বলে তিনি চলে গেলেন
- উঠি: উঠে
- উঠি যাইও: উঠে যাও
- উঠিয়া: উঠে
- উঠিয়া দাড়াইলা: উঠে দাঁড়ালেন
- উঠিয়া দাড়াইলা না: উঠে দাঁড়ালেন না
- উত্তরাত আমরার বিল্ডিং-ও কোন লাকান ওউ পানি পাইয়ার না আমরা: উত্তরাতে আমাদের ভবনে কোনোভাবেই পানি পাচ্ছি না আমরা
- উনদাল: চুলায়
- উনাই: গলে