How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- আমার জামাইয়ে রাত্রে বন্ধুইন্তর লগে আড্ডা মারইন: আমার স্বামী রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়
- আমার জামাইরে মুই খুব ভালা পাই: আমার স্বামীকে আমি খুব ভালোবাসি
- আমার জীবন মুই তোমারে নিয়া বাঁচার লাগি দিমু: আমার জীবন আমি তোমাকে নিয়ে বাঁচার জন্য দিব
- আমার জীবনো তুমি ছাড়া কোনো স্বপ্ন নাই: আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া
- আমার জীবনো তুমি ছাড়া খেউ নাই: আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
- আমার টমেটো বেশি বালা লাগে: আমার প্রিয় সবজি টোমেটো
- আমার টেখা নাই: আমার টাকা নাই
- আমার ঠান্ডা লাগছে: আমার ঠান্ডা লেগেছে
- আমার তো এখান হাত খরচা লাগে তাও হে দেয় না: আমার তো একটা হাত খরচ লাগে তাও সে দেয়না
- আমার তো লাগে ফুরিন্তোর বউট্টি ডেট করা উচিত: আমার তো মনে হয় মেয়েদের একাধিক ডেট করা উচিত
- আমার দাঁতও বেশেবা বেদনা করের: আমার দাঁত অনেক ব্যথা করছে
- আমার দাদা চুলো সরিষার তেল দেইন: আমার দাদা চুলে সরিষার তেল দেয়
- আমার দাদার বাড়ীর ফিছনে একটা সফরি গাছ আছে: আমার দাদার বাড়ীর পিছনে একটি পেয়ারা গাছ আছে
- আমার দিকে তো আর চাও না, চউখ থাকে অইন্য ফুরিন্তোর ওবায়: আমার দিকে তো আর তাকাও না, চোখ থাকে অন্য মেয়েদের দিকে
- আমার দুই নাম্বার বিয়া লইয়া আমার নিজ ওর কাকা-মামাইন্তে খোঁচা মারিয়া মাতোইন: আমার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার নিজের কাকারা, মামারা খোঁচা মেরে কথা বলে
- আমার দুই হুরুতা আছে: আমার দুইটি বাবু আছে
- আমার দুইগু বিয়া ওইছে: আমার দুই বিয়ে হয়েছে
- আমার দুইদিন ফরে বিয়া অইবো: আমার দুইদিন পরে বিয়ে হবে
- আমার নানা কইছইন সরিষার তেল চুল ফড়া কমায়: আমার নানা বলেছে সরিষার তেল চুল পড়া কমায়
- আমার নিজ ওর মানুষ ওকল ওউ ওলাকান: আমার আপন লোক গুলোই এমন
- আমার নীল আকাশ দেখতে বাক্কা বালাউ লাগে: আমার নীল আকাশ দেখতে অনেক ভালো লাগে
- আমার নৌকা দিয়া ঘুরতে যে বালা লাগে: আমার নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে
- আমার নৌকা দিয়ে ঘুরতে যে ভালা লাগে: আমার নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে
- আমার পকেট ওর টেখা শেষ, পাঠাইও: আমার পকেট মানি লাগবে
- আমার পড়ালেখা খরতাম ভালা লাগে না: আমার পড়ালেখা করতে ভালো লাগে নাহ
- আমার পরিবার আইজকে বিকালে তোমার পরিবারের লগে মাতবে: আমার পরিবার আজকে বিকালে তোমার পরিবারের সাথে কথা বলবে
- আমার পরীক্ষা দিতে একবারেউ বালা লাগে না: আমার পরীক্ষা দিতে একদমই ভালো লাগে না
- আমার পাও বেদনা: আমার পা ব্যথা
- আমার পাও বেদনা করের: আমার পা ব্যথা করছে
- আমার পিছনে কিতা: আমার পিছন কি?
- আমার প্রতিদিন খেলাধুলা করতে ভালা লাগে: আমার প্রতিদিন খেলাধুলা করতে ভালো লাগে
- আমার প্রতিদিন সফরি খাইতে খুব ভালা লাগে: আমার প্রতিদিন পেয়ারা খেতে খুব ভালো লাগে
- আমার প্রিয় একগু বই হারাই গেছে: আমার প্রিয় একটা বই হারিয়ে গেছে
- আমার প্রিয় লেখক ওইলা হুমায়ুন আহমেদ: আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ
- আমার ফছন্দ হয় এমন ফুয়া আমার বাফ মাইয়ের ফছন্দ হয় না: আমার পছন্দ হয় এমন ছেলে আমার বাবা মায়ের পছন্দ হয় না
- আমার ফয়লা বিয়া আমারে জোর করিয়া দিছে: আমার প্রথম বিয়ে আমাকে জোর করে দেয়
- আমার ফা-ও বেদনা করের: আমার পা ব্যাথা করছে
- আমার ফুফু চাচাইন্তেও আমরার দেখতে পারতো না: আমার ফুফু চাচারাও আমাদের দেখতে পারত না
- আমার ফুফু চাচায় আমারে বহুত ভালা ফাইন: আমার ফুফু চাচারাও আমাকে অনেক ভালবাসে
- আমার ফেইসবুক আইডি ওগু যদি চিরিয়াখানা ওইতো: আমার ফেসবুক আইডিটা যদি চিড়িয়াখানা হতো
- আমার বই ওগু কোন?: আমার বইটা কোথায়?
- আমার বই পড়তে অনেক ভালা লাগে: আমার বই পরতে অনেক ভাল লাগে
- আমার বইনে আমারে খুব ভালা ফায়: আমার বোন আমাকে অনেক ভালোবাসে
- আমার বইনে ইদানীং খারাফ আচরণ করের: আমার বোন ইদানীং অনেক খারাপ আচরন করে
- আমার বউ একদিনও সময়মত খানি দিতো পারে না, বউত দিন বাইরে গিয়া নাস্তা খাই: আমার স্ত্রী একদিনও সময়মতো টেবিলে খাবার দিতে পারে না অনেক সময় বাইরে গিয়ে নাস্তা করি
- আমার বউত খারাপ লাগের: আমার অনেক খারাপ লাগছে
- আমার বউয়ে আমারে কোনদিন খুছাইয়া মাতছে না: আমার বউ আমাকে কোনদিনও খোঁচা মেরে কথা বলেনি
- আমার বড় ফুরির বিয়ার কারবার চলের: আমার বড় মেয়ের বিয়ের আয়োজন চলছে
- আমার বড় বইন অতো অলস এখটা কাম করতে পারে না: আমার বড় বোন প্রচন্ড অলস একটা কাজ সময়মতো করতে পারে না
- আমার বড় বইন অতো সখাল ঘুম তাকি উত্তে পারে না: আমার বড় বোন এতো সকালে ঘুম থেকে উঠতে পারে না