‘আমার দুই নাম্বার বিয়া লইয়া আমার নিজ ওর কাকা-মামাইন্তে খোঁচা মারিয়া মাতোইন’
Sylheti sentence
Meaning in standard Bengali
আমার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার নিজের কাকারা, মামারা খোঁচা মেরে কথা বলে
The same in other regions
- Chattogram: আর মামারা আর কাকারা দ্বিতীয় বিয়া লই গুতা মারি খতা কো
- Noakhali: আর দ্বিতীয় বিয়া লই আর নিজের কাগুরা, মামুরা আরে খোডা মারি কতা কয়
- Barishal: মোর দুইনাম্বার বিয়া লইয়া মোর নিজের চাচারা, মামারা খোঁচা মাইররা কথা কয়
- Mymensingh: আমার দ্বিতীয় বিয়া নিয়া আমার নিজের কাক্কারা, মামারা খোঁচা মাইরা কথা কয়
See ‘আমার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার নিজের কাকারা, মামারা খোঁচা মেরে কথা বলে’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited