How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- এ ভালোবাসা না থ্যাইকলে মাইনস্যের জীবনের সুখের আশা করাট্যাই ভুল: এই ভালোবাসা না থাকলে মানুষের জীবনের সুখের আশা করাটাই ভুল
- এ সময়ে প্রেমহীন মানুষ খুজি হাওআ কইষ্ট কর: বর্তমানে প্রেম হীন মানুষ খুঁজে পাওয়াটা কষ্টকর
- এই ১৪ বছরে আইজ ও হেতনে কোনদিন ও কোনকারনে আরে "তুই" করিও কয় নো: এই ১৪ টি বছরে আজও কোন কারনে উনি আমাকে "তুই" বলে ডাকেনি
- এই কডিন বাস্তবতার লগে আর মানাই চইলতে ওইবো: এই কঠিন বাস্তবের সাথে তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে
- এই করোনায় অনার্স হাইনাল ইয়ারে থাকাকালীন বিয়া অই যায় আর: এই করোনায় অনার্স ফাইনাল ইয়ারে থাকাকালীন বিয়ে হয়ে যায় আমার
- এই কাহিনী হুরাটা হুনি আই অবাক: এই কাহিনী পুরোটা শুনে আমি অবাক
- এই গরমেত্তে বাইর অইত ইচ্ছা করে না: এই গরমে বাহিরে বের হতে ইচ্ছা করে না
- এই গান অন যে কত বড় হুনছি তার কোনো হিসাব নাইয়ের: এই গানটা যে কতো বার যে শুনেছি তার কোনো হিসেব নেই
- এই গান আন হুনি মনে অইছে আই বাংলাদেশ এর তুন গুরি আইছি: এই গানটা শুনে মনে হল আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম
- এই গান এত প্রিয় এখনও শুনি মেলা সুন্দর একখান অনুভুতি কাম করে: এই গান আমার এত প্রিয় এখনো শুনি অনেক সুন্দর একটা অনুভুতী কাজ করে
- এই গান গুন লই মেলা আবেগ আছে: এই গান গুলো নিয়ে অনেক আবেগ আছে
- এই গান টা যে কতবার হুনছি আই নিজেই জানি না: এই গানটা কতবার শুনিছি আমি নিজেই জানি না
- এই ছবি টা দেখলে বুঝা যায় আমগো দেশের লাই কত কষ্ট করছে মুক্তিযুদ্ধ ভাইরা: এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
- এই ছবির নীল আকাশ মেলা সুন্দর: এই ছবির নীল আকাশ অনেক সুন্দর
- এই ছবির বেক গানগুন মেলা সুন্দর: এই ছবির সব গানগুলো অনেক সুন্দর
- এই ছোট পোলাগো একটা বল লই খেলার: এই ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- এই তিন বছরে বাইচ্চা ইয়ার দোষ কন্ডে?: এই তিন বছরের শিশুটির দোষ কোথায় ?
- এই তেতুলইর নাম লইলে মুখে হানি আইয়ে না এইক্কান মানুষ খুজি পাওয়া কঠিন: এই তেতুলের নাম শুনলেই জিভে জল আসেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন
- এই দুনিয়াত প্রিরিয় মানুষগুন ছাড়া বাচন কষ্টকর অইলেও কিন্ত অসম্ভব ন: এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়
- এই দুনিয়াত মা বাপ ভাই ছাড়া আর কেও নাই: এই দুনিয়াতে আম্মু আব্বু ভাই ছাড়া আমার কেও নাই
- এই পাঁচ মাসে পোলা হিগার পরিবার লই মাইয়ার বাসায় যায় না: এই পাঁচ মাসে ছেলে তার পরিবার নিয়ে মেয়ের বাসায় যায় না
- এই বকা হলা ইয়া দুইদিন ধরি হড়ালেয়া করের না: এই বকা ছেলেটি দুইদিন ধরে পড়ালেখা করছে না
- এই বাইচ্চা ইয় গেরামের ঊঠানে খেলের: এই শিশুটি গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- এই বাইচ্চাগা অনেক অসুস্থ: এই শিশুটি অনেক অসুস্থ
- এই বাইচ্চা্ ইয়া হাকা পেঁপে খার: এই শিশুটি পাকা পেঁপে খাচ্ছে
- এই বাজারেই টমাটো বেচি কোটিপতি অই গেছে এক কৃষক: এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক
- এই বাড়িকান আঙ্গো: এই বাড়িটা আমাদের
- এই বিষয় আন জানাজানি ওইলে মাইয়াগার সংসার আর টিকতো নো: এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না
- এই বিষয় কিয়া কইত্তাম আই?: এই বিষয়ে কি করতে পারি আমি?
- এই বিষয়গা লই আর কতা কইতাম চাইয়ের না: এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না
- এই বেকুব কোনো বিষয়েই জানে না: এই বোকা কোন বিষয়ে জানে না
- এই মন দা তোরে দি দিলাম: এই মন আজ তোমায় দিলাম
- এই মাইয়া রীতিমতো আর ভাই আর মারে কষ্ট দিতাছে: এই মেয়ে রীতিমতো আমার ভাই আর মাকে কষ্ট দিচ্ছে
- এই মাসে হোলার হেতের পরিবার লই ঘুইত্তে যাইবার কতা: এই মাসে ছেলে তার পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা
- এই মুগ্ধতায় বিভোর থাইকতে চাই আই আজীবন: এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন
- এই শুক্কুরবারে হেতার বিয়া হেতার হরিবারের হছন্দ করি রাখছে মাইয়া: এই শুক্রবারে তার বিয়ে তার পরিবারের পছন্দ করে রেখেছে মেয়ে
- এই সব পাম্প আরে দিও না বিরক্ত লাগে: এই সব তেল আমাকে দিবা না, বিরক্ত লাগে
- এই সাহস আর নাই: এই সাহস আমার নাই
- এই হথম হেতে ঢাক আইছে: এই প্রথম সে ঢাকায় এসেছে
- এই হয়তো কেউ বুঝে না আই ছাড়া: এটা হয়তো কেউ বুঝতে পারছে না আমি ছাড়া
- এই হিতিবিতে আই বড্ড একলা: এই পৃথিবীতে আমি বড্ড একা
- এই হোলাগার মেলা ঠান্ডা লাইগছে: এই শিশুটির অনেক ঠাণ্ডা লাগছে
- এইক্কান অবস্তাত হেতার কি করন উচিত: এমন অবস্থায় তার কি করা উচিত ?
- এইক্কান মানুষেরা কঅনো ঠিক অয়না: এই রকম মানুষেরা কখনো ঠিক হয় না
- এইজ্ঞা ছোডাে হোলা ফুটপাতে লাফার: একটি ছোট শিশু ফুটপাতে লাফাচ্ছে
- এইডা ওইডা কিনি দিতে চাইলে কয় টাকা নষ্ট করিছ না: এইটা ওইটা কিনে দিতে চাইলে বলে টাকা নষ্ট করিস না
- এইডা কি ঠিক সিদ্ধান্ত অইবো আঙ্গো লাই?: এইটা কি ঠিক সিদ্ধান্ত হবে আমাদের জন্য?
- এইডা হেতার মনে অইলো দোতলা রাস্তা: এটাকে তার মনে হলো দোতলা রাস্তা
- এইডাই আর লগে হেতার শেষ কতা: এইটাই আমার সাথে তার শেষ কথা
- এইবার ছুটিতে কক্সবাজারে যাইয়ুম: এবারের ছুটিতে কক্সবাজার যাবো