নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- চোক এইগা মেললেই দেখি তোমারে চোক বুঝলেই পাই আরো কাছে: চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুজলেই পাই আরো কাছে
- চোকের হানি মুছি দিয়ুম তোয়ার ঐ হাসি দি: চোখের কান্না মুছে দেব তোমায় হাসি
- চোখের আড়াল অই গেছে: চোখের আড়াল হয়ে গেছে
- চোখের সামনে যাদেরকে দেখসেন তাদেরকে কাইলগা যে দেখবেন হেডার কোনো নিচয়টা নাইয়েরর: চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই
- ছবি তুইলবার হর আরে কেইক্কান লাগে: ছবি তোলার পর আমাকে কেমন লাগে?
- ছবির ভিত্তে বিয়ার হর কায়িনি শেষ আর বাস্তব জীবনে বিয়ার হরেই আসল ছবির কাহিনী শুরু: সিনেমায় বিয়ের পর গল্প শেষ হয়ে যায় আর বাস্তব জীবনে বিয়ের পরই সিনেমা শুরু হয়
- ছয় ঋতুর বাংলাদেশ: ছয় ঋতুর দেশ বাংলাদেশ
- ছোট তুন নানার বাসাত বড় অইছি: ছোট থেকে নানার বাসায় বড় হয়েছি
- ছোট বাইচ্ছা ইয়া অনেক অসুস্ত: ছোট বাচ্চাটি অনেক অসুস্থ
- ছোট বাাইচ্চা ইয়া অসুস্থ অই হইচ্চে: ছোট শিশুটি অসুস্থ হয়ে পরেছে
- ছোটবেলার কথা মনে পড়ে যার: ছোটবেলার স্মৃতিগুলো মনে পরে যায়
- ছোড বাইচ্চারা গেরামের বাড়ির উডানে খেইতেয়াছে: ছোটো বাচ্চারা গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- ছোড বেলায় তেতুলই খাইতো নিষেধ করে নো এইককান কাউরে মনে হয় না খুজি হাওন যাইভো: ছোটবেলায় বাবা মা তেতুল খেতে নিষেধ করে নাই এমন কাওকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে
- ছোডবেলা ধরিয়ে এ আর সাইকেল চালানির অভ্যাস: ছোটোবেলা থেকেই আমার সাইকেল চালানোর অভ্যাস
- ছোডো খালার বাসাত,হেতির বাসাত থাই হড়ালেয়া করি এইচএসসি হরীক্ষা দিছি: ছোট খালার বাসায়,তার বাসায় থেকেই পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিয়েছি
- ছোডো বোইন চিল্লাই উইডছে, দারুণ: ছোটো বোন চিৎকার দিয়ে উঠল, দারুণ
- ছোডোরা এমন অনেক কাম করে জিগিন মুরগবিরা হছন্দ করে না: ছোটোরা অনেক কাজ করে যেগুলো বড়োরা পছন্দ করে না
- জরুরি সভা অইবো: জরুরি সভা হবে
- জাইল্লারা মাছ ধরের: জেলেরা মাছ ধরছে
- জামরুল আর প্রিয় হল.: জামরুল আমার প্রিয় ফল
- জামাইর অভিযোগ স্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক হালন করের না: স্বামীরে অভিযোগ স্ত্রী তার সংসারের দায়িত্ব পালন করছে না
- জাম্বুরা ঠান্ড সর্দির লাই খাইলে ভালা হল পাওন যায়: জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায়
- জায়গায় হিন সময় এ নিজদের মত করি গুচাই নেয়ার চেষ্টা করিয়ের: তুমিহীন সময়টা নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি
- জীবন অইচে বাইচবার লাই: জীবন হলো বাঁচার জন্য
- জীবন তুন কেন্নে করি এতো ত্যাতাই দিনগুন কাডি গেলো হিসাব মিলাইতাম হারি না: জীবন থেকে কি করে এত তাড়াতাড়ি দিনগুলো কেঁটে গেল হিসাব মিলাতে পারিনা
- জীবনে অনেক গান হুনি তারপর ও কেন জানি না এই গুলার মত আর ভালা লাগে না: জীবনে অনেক গান শুনি তারপরেও কেন জানি না এই গান গুলোর মত এত ভালো লাগে না
- জীবনে উন্নতি কইরতাম গেলে মেলা সময় মেলা কিছুর সম্মুখীন অইতে অয়: জীবনে উন্নতি করতে গেলে অনেক সময় অনেক বাঁধার সম্মুখীন হতে হয়
- জীবনে একলা একলা পত চলা মেলা কডিন: জীবনে একা একা পথ চলা অনেক কঠিন
- জীবনের কিছু হত একলা চলন হেক্কান কঠিন নো: জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়
- জীবনের তুন রং আরাই গেছে: জীবন থেকে রঙ হারায় গেছে
- জেইসময় নতুন গান বাইর হয় তখন তুন হুনিয়ের: যখন গানটা নতুন বের হয়েছিলো, তখন অনেক শুনেছি
- টমাটো বাজারে যে আগুন সাদারন মাইনষের কাছে এটা আর নতুন কিছু নো: টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মানুষের কাছে তা এখন আর নতুন কোনো খবর নয়
- টুকটাক টিউশনি করি যদ্দুর কামাই অয় হেটা দি নিজের আতখরচই ঠিকমতন চলে না: টুকটাক টিউশনি করে যেটুকু আয় হয় তা দিয়ে নিজের হাতখরচই ঠিকমতো চলে না
- টেবিলে নাশতা দেওন আছিলো: টেবিলে নাশতা দেওয়া ছিল
- টেয়া দি কিইরবা: টাকা দিয়ে কি করবা?
- টেলিভিশনে কতা হুনা যায়, ছবিও দেন যায়: টেলিভিশনে কথা শোনা যায়, ছবিও দেখা যায়
- ঠান্ডা শরবত বানাই খো: ঠাণ্ডা শরবত খেলে ভালো লাগবে তোমার
- ঠিক করন অইলো বেকে মিলি যাইয়ুম: ঠিক করা হলো সবাই মিলে যাব
- ঠিক করা অইলো বেকে মিলি হিয়ানে যাইয়ুম: ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব
- ডিসেম্বর মাসে হেতে হেতের হরিবাররে জানায় আর কতা: ডিসেম্বর মাসে সে তার পরিবারকে জানায় আমার কথা
- ঢাকা বাংলাদেশ এর রাইজধানী: ঢাকা বাংলাদেশের রাজধানী
- ঢাকায় আইছি এসএসসি হরীক্ষা দিতো: ঢাকায় এসেছি এসএসসি পরীক্ষা দিয়ে
- ঢাকায় আর চাকরি অইছে: ঢাকায় আমার চাকরি হয়েছে
- ঢাকার মিরপুরে কাইলগার তুন বিদ্যুৎ যাইতেছে না কিল্লেই: ঢাকার মিরপুরে কাল থেকে বিদ্যুৎ যাচ্ছে না কেন
- ততদিনে আই অনেক ভালোবাসি হালাইছি ওরে: ততদিনে আমি অনেক ভালোবেসে ফেলেছি ওকে
- ততোদিনে আই হেতার হতি অনেকটাই দুর্বল অই গেছি: ততোদিনে আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছি
- তন হেতে অনেক খারাপ আচরন করে: তখন সে অনেক খারাপ আচরন করে
- তনকার সময় মাইয়া গো লাই এটা অনেক বয়স: তখনকার সময় মেয়েদের জন্যে এটি অনেক বয়স
- তবে আই হেতারে অনো ভালোবাসি: তবে আমি তাকে এখনো ভালোবাসি
- তবে আর গার্লফ্রেন্ড আরে কইছে আই হেতিরে যেন্নে রাইখখুম হেতি হেন্নেই থাইকবো: তবে আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে আমি তাকে যেভাবে রাখবো সে সেভাবেই থাকবে