‘ছোড বেলায় তেতুলই খাইতো নিষেধ করে নো এইককান কাউরে মনে হয় না খুজি হাওন যাইভো’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছোটবেলায় বাবা মা তেতুল খেতে নিষেধ করে নাই এমন কাওকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ছোট বেলাত তেতুল হাইবেল্লাই মানা নো গরে মা বাবা এইল্লে হনিক্কারে কুজি ফোন নো যাইবো
- সিলেট: হুরুকালো বাফ মায় তেতই খাওয়ার লাগি নিষেধ দিছইন না ইলা খেউরে মনয় না খুজিয়া পাওয়া যাইবো
- বরিশাল: ল্যাদাকালে বাপ মায় ট্যাঙ্গা খাইতে মানা করে নাই এরহম কাউরে মনে হয়না খুঁইজ্জা পাওয়া যাইবে
- ময়মনসিংহ: ছোটবেলায় আব্বা আম্মা তেতুল খাইতে মানা করে নাই এমন কাওকে মনে হয় না খুঁইজ্জা পাওয়ন যাইব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত