নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- তবে বাঁচি আছি আর খুব ভালা আছি: তবে বেঁচে আছি ও খুব ভালো আছি
- তাই আই হেতিরে হলাই বিয়া কইরতাম চাই: তাই আমি তাকে লুকিয়ে বিয়ে করতে চাই
- তাই জইন্য আর বেক কিছু কইরতাম হারি: তার জন্য আমি সব কিছু করতে পারি
- তাই সম্পর্কটা বেশ ভালাই আছিলো: তাই সম্পর্কটা বেশ ভালই ছিল
- তার তুন আই দেখতে সুন্দর: তার চেয়ে আমি দেখতে সুন্দর
- তার পাশে থাকা হুতুলগিন হেই মাইয়গার লগে খেইলতাম আইয়ে: তার পাশে থাকা পুতুলগুলো সেই মেয়ের সাথে খেলতে আসে
- তার হরেও মার অভিযোগ হেতনে কিছু আনে না: তাও মার অভিযোগ ও কিছু আনে না
- তার হরেও হইত্তেকটা মৃত্যু মানুষরে কষ্ট দেয়: তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়
- তারে ছাড়া আই হয়ত বাইচতাম হাইরতান্ন: তাকে ছাড়া আমি হয়তো বাচঁতে পারবো না
- তাহলে হেতার তুন আলাদা অই যাইয়ুম: তাহলে তার সাথে আলাদা হয়ে যাব
- তিশার লাই সিন্দুক খোলা অইলো: তিশার জন্য সিন্দুক খোলা হলো
- তুই আন্ডার কাছে ধরা খাইবার হরেও হরকীয়া করার কথা স্বীকার কররনা: তুমি আমার কাছে ধরা পড়ার পরেও পরকীয়া করার কথা স্বীকার করছ না
- তুই আর কাছে এসব কিছু শিখতে চাস?: তুই আমার কাছে এসব কিছু শিখতে চাস ?
- তুই আর কাছে মাফ চো: তুমি আমার কাছে ক্ষমা চাও
- তুই আর মনের কতা এক্কারেই বুঝো নাহ: তুমি আমার মনের কথা একদমই বুঝো না
- তুই আর লগে এজ্ঞা গান গাইতে হ্যাইরবি?: তুই আমার সঙ্গে একটি গান গাইতে পারবি?
- তুই আর লগে কি ছবি ত্যুইলতে হ্যাইরবি ?: তুই আমার সঙ্গে কী ছবি তোলতে পারবি?
- তুই আর লগে থাকতে চাস?: তুই আমার পাশে থাকতে চাস ?
- তুই আর লাই কি ভালোবাসতে হ্যাইরবি?: তুই আমার জন্য কী ভালোবাসতে পারবি?
- তুই আর লাই কোনো সুন্দর উপহার ক্যিনতে হ্যাইরবি?: তুই আমার জন্য কোনো সুন্দর উপহার কিনতে পারবি?
- তুই আরে আর কত অবাক কইরবা!: তুমি আমাকে আর কত অবাক করবা
- তুই আরে জালাইয়ো নাহ তো: তুমি আমাকে বিরক্ত করো না
- তুই আরে দোহাই লাগে আর জলাইস না: তুমি আমাকে দয়া করে আর বিরক্ত করো না
- তুই এক সন্ধ্যায় অফিসের তুন বাসাত আই দেইকবা আই আর নাই: তুমি এক সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখবে আমি আর নেই
- তুই একজন ভালা মাইয়া মানুষ: তুমি একজন ভালো মেয়ে মানুষ
- তুই এক্কেরে না বুঝি বেশি কথা কো: তুমি একদমই না বুঝে বেশী কথা বলো
- তুই এডে থাকি যা: তুই এখান থেকে যা
- তুই এত অমনোযোগী অইলে হরিক্ষায় ভালা ফলাফল কইত্তোনো: তুমি এত অমনোযোগী হলে পরিক্ষায় ভালো ফলাফল করবে না
- তুই এত হইনি আগে কিল্লাই কসসো: তুমি এত গরীব আগে কেন বলোনি
- তুই কাখনই হাইত্তাম্নো আন্য কারর ভালোবাসারে ছিনাই লইতা: তুমি কখনই পারবে না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে
- তুই কারো জীবনে সুখ আনি দিবা এই কথা ভাবি তোওয়া ফ্রেম করা উচিত: তুমি কারো জীবনে সুখ এনে দেবে এই ভেবে তোমার প্রেম করা উচিত
- তুই কি অন খাইতো বইবি?: তুমি কি এখন খেতে বসবা ?
- তুই কি আম ইয়া খাইসিলানে?: তুমি কি আমটি খেয়েছিলে ?
- তুই কি আর বন্ধু হইতে চাস?: তুমি কি আমার বন্ধু হতে চাও?
- তুই কি আর লগে বাংলায় কতা কইতে হ্যাইরবি ?: তুই কি আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারবি?
- তুই কি আর লগে য্যাইবি?: তুমি কি আমার সাথে যাবে?
- তুই কি আর লগে হেম কইরবা: তুমি কি আমার সাথে প্রেম করবা?
- তুই কি আর লাই কিছু ল্যিকতে হ্যাইরবি?: তুই কি আমার জন্য কিছু লিখতে পারবি?
- তুই কি আর হরালেয়া কইত্তি নও: তুই কি আর পড়ালেখা করবি নাহ ?
- তুই কি আরে এই কাম আন করি দিতা হাইরবা নি?: তুমি কি আমাকে এই কাজটি করে দিতে পারবে?
- তুই কি আরে এক গ্লাস হানি আনি দিতা হাইরবানি?: তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে ?
- তুই কি আরে এক্কান ছবি তুলি দিতা হাইরবা নি: তুমি কি আমাকে একটি ছবি তুলে দিতে পারবে
- তুই কি আরে বেকুব মনে করো নি: তুমি কি আমাকে বোকা মনে করো ?
- তুই কি আরে ভালোবাসো: তুমি কি আমায় ভালবাসো ?
- তুই কি আরে লাই অফেক্ষা কইরতে হাইরবা নে?: তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে ?
- তুই কি আরে লাই এক্কান গান লিখতে হাইরবানে?: তুমি কি আমার জন্য একটি গান লিখে দিতে পারবে?
- তুই কি এ ইস্কুলে হড়বের লাই আইতে চাস?: তুই কি এই স্কুলে পড়তে আসতে চাস ?
- তুই কি এ গানগা হুইনতে ভালোবাসবি?: তুই কি এই গানটি শুনতে ভালোবাসবি?
- তুই কি এ ছিনেমা দ্যেকতে চাস?: তুই কি এই সিনেমা দেখতে চাস ?
- তুই কি এ বইগা হড়তে হারিস?: তুই কি এই বইটি পড়তে পারিস?