‘টমাটো বাজারে যে আগুন সাদারন মাইনষের কাছে এটা আর নতুন কিছু নো’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মানুষের কাছে তা এখন আর নতুন কোনো খবর নয়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: টমাটুর বাজারত যেই অইন, সাধারণ মানুষর হাসত নিওয়া হবর নয়
- সিলেট: টেমেটুর বাজারো যে আগুইন, আম মাইনশর টাইন ইতা অখন আর নয়া কুনো খবর নায়
- বরিশাল: টমাটুর বাজারে যেই আগুন, সাধারণ মানের ধারে হেইয়া এহন আর নতুন কোনো খবর না
- ময়মনসিংহ: টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মাইনষের কাসে তা এহন আর নতুন কোন খবর না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত