‘জীবন তুন কেন্নে করি এতো ত্যাতাই দিনগুন কাডি গেলো হিসাব মিলাইতাম হারি না’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
জীবন থেকে কি করে এত তাড়াতাড়ি দিনগুলো কেঁটে গেল হিসাব মিলাতে পারিনা
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: যিবনতত্তুন কেন গরি এত তারাতারি দিন্নুন হাডি গেয়্যুই ইসাব মিলাইত ন ফারির
- সিলেট: জীবন তনে কিলা ওতো জলদি দিন ওকল কাটি গেলো হিসাব মিলাইতে পারিয়ার না
- বরিশাল: জীবন দিয়া ক্যাম্নে এত হওালে দিন গুলান কাইট্টা গ্যালে হিসাব মিলাইত পারিনা
- ময়মনসিংহ: জীবন থাইক্কা কি কইরা এত তাড়াতাড়ি দিনগুলা কাইটা গেল হিসাব মিলাইতে ফারিনা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত