অদেখা বাংলা Unseen Bangladesh

Unseen Bangladesh (অদেখা বাংলাদেশ) সম্পর্কে

অদেখা বাংলাদেশ (অদেখা বাংলা) কী, কে বানিয়েছেন, তথ্য ও ছবির উৎস আর আপনার তথ্য কীভাবে রাখা হয়।

Unseen Bangladesh (অদেখা বাংলাদেশ; সংক্ষেপে অদেখা বাংলা) বাংলাদেশ ভ্রমণের একটি ফ্রি সঙ্গী। এখানে নামকরা জায়গার পাশাপাশি কম পরিচিত জায়গাও খুঁজে পাবেন, যেগুলো অনেকেরই অদেখা।

বাইরের কোনো বিজ্ঞাপন নেটওয়ার্ক বা ট্র্যাকার নেই, ফন্ট আর ছবি সব এই সাইট থেকেই আসে, তাই ধীর ইন্টারনেটেও দ্রুত খোলে। কোনো ব্যবসা টাকা দিয়ে তালিকা সামনে রাখলে তাতে সবসময় “বিজ্ঞাপন” লেখা থাকে।

Unseen Bangladesh (অদেখা বাংলাদেশ) একটি স্বাধীন সাইট, এর ঠিকানা unseenbd.com। unseenbangladesh.com বা অন্য কোনো ভ্রমণ সাইটের সাথে এর মালিকানা, টিম বা তথ্যের কোনো সম্পর্ক নেই। এখানকার নকশা ও কোড আমাদের নিজেদের তৈরি; ম্যাপ ও ছবির উৎস নিচে লেখা আছে।

তৈরি করেছেন: Bashir Ahmed

আমাদের অনুসরণ করুন

কৃতজ্ঞতা

  • জেলার সীমানা: geoBoundaries, উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও OCHA ROAP (CC BY 3.0 IGO)।
  • জায়গার ছবি: Wikimedia Commons-এর আলোকচিত্রীরা। প্রতিটি ছবির নিচে আলোকচিত্রীর নাম আর লাইসেন্স লেখা থাকে।
  • বাংলা ফন্ট: কালপুরুষ, অভ্র ফন্ট প্রকল্প (SIL Open Font License)।
  • জায়গার বিবরণে কোনো ভুল পেলে জানান, ঠিক করে দেওয়া হবে।

গোপনীয়তা

অ্যাকাউন্ট না খুললে আপনি কোন জেলা বেছেছেন তা এই ফোন বা কম্পিউটারের বাইরে যায় না; আমরা তা দেখি না।

অ্যাকাউন্ট খুললে আমরা রাখি: নাম, ইমেইল, পাসওয়ার্ডের এনক্রিপ্ট করা রূপ (আসল পাসওয়ার্ড নয়), ঘোরা জেলা, দেখা জায়গার ইতিহাস, প্ল্যান, খরচের হিসাব আর আপনার দেওয়া ছবি।

কুকি ব্যবহার হয় শুধু লগইন ধরে রাখতে আর হালকা বা গাঢ় থিম মনে রাখতে। বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।

ছবি আপলোডের আগে আপনার ফোনেই নতুন করে তৈরি হয়, তাই ছবির ভেতরের অবস্থান (GPS) আর ক্যামেরার তথ্য সার্ভারে আসে না।

ইতিহাস আর ছবি আপনি নিজেই প্রোফাইল থেকে মুছতে পারেন। পুরো অ্যাকাউন্ট মুছতে চাইলে সাইটের নির্মাতার সাথে যোগাযোগ করুন।

আমরা শুধু দৈনিক যোগফল হিসেবে গুনি সাইটে কতটা ভিজিট হলো আর কয়েকটি বোতাম (যেমন শেয়ার, ম্যাপ ডাউনলোড বা কুইজ শুরু) কতবার চাপা হলো। এই যোগফলের সঙ্গে আপনাকে চেনা যায় এমন কিছু রাখা হয় না।

"আমার বাংলাদেশ" পাতায় "ছোট লিংক" চাপলে আপনার বেছে নেওয়া জেলাগুলো আর লেখা নামটুকু একটি ছোট ঠিকানার নিচে আমাদের সার্ভারে রাখা হয়, যাতে লিংকটি তা খুলতে পারে। অ্যাকাউন্ট, ইমেইল বা আপনাকে চেনার মতো আর কিছু রাখা হয় না।

কুইজের তালিকায় নাম দিলে আপনার নাম আর স্কোর যাচাইয়ের জন্য আমাদের সার্ভারে রাখা হয়; একজন মানুষ অনুমোদন করলেই শুধু নামটি দেখা যায়। "টিপস বা সংশোধন পাঠান"-এর বার্তা শুধু আমাদের পড়ার জন্য রাখা হয়, কোনো পাতায় দেখানো হয় না; বাতিল হলে মুছে ফেলা হয়। লগইন করা থাকলে বার্তার সঙ্গে আপনার অ্যাকাউন্টের নম্বর থাকে। এগুলোর সঙ্গে আইপি ঠিকানা বা কুকি রাখা হয় না।

এটা কি unseenbangladesh.com-এর সাইট? না। Unseen Bangladesh (অদেখা বাংলাদেশ) একটি স্বাধীন সাইট, এর ঠিকানা unseenbd.com। unseenbangladesh.com বা অন্য কোনো সাইটের সাথে এর মালিকানা, টিম বা তথ্যের কোনো সম্পর্ক নেই। এখানকার নকশা ও কোড আমাদের নিজেদের তৈরি; ম্যাপ ও ছবির উৎস “আমাদের কথা” পাতায় লেখা আছে। সাইটটি বানিয়েছেন ও চালান Bashir Ahmed।

ব্যবহারের শর্ত

অদেখা বাংলা একটি ফ্রি ভ্রমণ গাইড। নিজের ভ্রমণের জন্য এটি ব্যবহার করতে পারেন, আর এর পাতা ও আপনার নিজের মানচিত্র-পোস্টার শেয়ার করতে পারেন।

ভাড়া, সময়সূচি আর খোলা-বন্ধের তথ্য বদলায়। যাত্রার আগে পরিবহন কোম্পানির সঙ্গে মিলিয়ে নিন; প্রতিটি তথ্য কবে যাচাই হয়েছে পাতায় লেখা আছে। আমরা টিকিট বা বুকিং বিক্রি করি না।

আপনার তোলা ছবির মালিক আপনিই। ছবি প্রকাশ্য করলে আপনার নামসহ এই সাইটে দেখানোর অনুমতি দেন; যেকোনো সময় মুছে ফেলতে পারবেন। অন্যের ছবি বা বেআইনি কিছু আপলোড করবেন না।

তথ্য কীভাবে যাচাই ও সংশোধন হয়

রুটের পাতার প্রতিটি ভাড়া ও সময়সূচির পাশে লেখা আছে তথ্যটি কোথা থেকে নেওয়া আর কবে যাচাই হয়েছে।

সাইটে প্রকাশ্য করা ছবি যাচাইয়ের পরেই সবার সামনে আসে; আপনি নিজেই ছবি মুছতে পারেন।

কার্ড ও পাতায় তারার (★) পাশের সংখ্যা অদেখা বাংলার অ্যাডমিন নিজে বসান এবং সময়ে সময়ে হালনাগাদ করেন; এটা দর্শকের ভোট, লাইক বা ভিউয়ের গণনা নয়।

টিপস বা সংশোধন পাঠান