‘জাম্বুরা ঠান্ড সর্দির লাই খাইলে ভালা হল পাওন যায়’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: জাম্বুরো ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমইস্যার লাই হাইলে ফলাফল ফোন যায়
- সিলেট: জাম্বুরা টানডা সর্দি তাফ সমস্যার লাগি খাইলে ভালা ফলাফল মিলে।
- বরিশাল: জাম্বুরা ঠাণ্ডা ,সর্দি জ্বর এর নাহান সমেস্যার লইজ্ঞা খাইলে ভালো উপকার পাওয়া যায়
- ময়মনসিংহ: জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার লাইজ্ঞা খাইলে ভাল ফলাফল পাওয়ন যায়
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত