‘চোখের সামনে যাদেরকে দেখসেন তাদেরকে কাইলগা যে দেখবেন হেডার কোনো নিচয়টা নাইয়েরর’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: চোকর চাম্মে যারারে দেহন তারারে আগামি হালিয়া দেহিবান কিনা তারও হনো নিচ্চয়তা নেই
- সিলেট: চউকর সামনে যারারে দেখিয়ার তারারে আগামী কালকে সখালে আর দেখতাম পারমু কিনা এর কুনো নিশ্চয়তা নাই
- বরিশাল: চোখের সামনে যাগো দেখছেন হ্যাগো কাইলগো বেইননাকালে আর দ্যাখতে পাইবেন নিহি হ্যার কোনো ঠিক নাই
- ময়মনসিংহ: চোক্ষের সামনে যারারে দেখছেন তারারে কালকে সকালে আর দেখতে ফাইবেন কিনা তার কোনও নিশ্চয়তা নাই
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত