How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- আমার বিয়া তোমার ছুট বইনর লগে ঠিক অইছে: আমার বিয়ে তোমার ছোট বোনের সাথে ঠিক হয়েছে
- আমার বিয়াত দাওয়াত রইলো: আমার বিয়েতে দাওয়াত রইলো
- আমার বিয়ার দশ বছর অর: আমি বিবাহ করেছি দশ বছর হয়
- আমার বিয়ার বয়স পারই যার: আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে
- আমার বিলাই ওর নাম মিনু: আমার বিড়ালের নাম মিনু
- আমার বেরাইতে অনেক ভালা লাগে: আমার ঘুরতে অনেক ভালো লাগে
- আমার বোইনর তার বন্ধুর লগে ফাকানিত যাইতে চায়: আমার বোন তার বন্ধুর সাথে ঘুরতে যেতে চায়
- আমার বোন গেরামের বাড়ীতে গিয়া ফুসকনিতে গোসল করইন: আমার বোন গ্রামের বাড়ীতে গিয়ে পুকুরে গোসল করে
- আমার ভাই ফুড়িটার লগে গতকাল যোগাযোগ করে: আমার ভাই মেয়েটির সাথে গতকাল যোগাযোগ করে
- আমার ভাই বোইনর খুব বালা ছবি আকইন: আমার ভাই বোনের খুব ভালো ছবি আঁকে
- আমার ভালা লাগে: আমার ভালো লাগে
- আমার ভালা লাগের না: আমার ভাল লাগছে না
- আমার ভালুবাসা দিয়া হারাজীবন তোমার লগে থাকতে চাই: আমার ভালবাসা দিয়ে সারাজীবন তোমার পাশে থাকতে চাই
- আমার ভালোবাসাত কিতার কমতি আছিল?: আমার ভালোবাসায় কম কি ছিলো ?
- আমার ভালোবাসাত কিতার কমতি আছিলো?: আমার ভালোবাসায় কম কি ছিলো?
- আমার ভালোবাসার মানুষটার কথা মনো পড়ি যায়: মনে পড়ে যায় আমার ভালোবাসার মানুষটার কথা
- আমার মন ভালা নাই: আমার মন ভালো নেই
- আমার মনের ভালোবাসা চিরদিন তোমার লাগি থাইকা যাইবো: আমার মনের ভালোবাসা চিরদিন তোমার জন্য থেকে যাবে
- আমার মরগ ওর মাংস বেশি ভালা লাগে: আমি মুরগির মাংস বেশি পছন্দ করি
- আমার মা'য় আমারে বালা ফাইন: আমার মা আমাকে ভালবাসে
- আমার মা'র গাত ওর রান্দা খুব মজার: আমার মায়ের রান্না অনেক মজার
- আমার মাই অনেক ভালা রান্দা করইন: আমার আম্মু অনেক ভালো রান্না করে
- আমার মাংস বেশি ভালা লাগে: আমি মাংস বেশি পছন্দ করি
- আমার মাঝে বেজাল আছে: আমার মধ্যে সমস্যা আছে
- আমার মাঝে মাঝে চিৎকার করিয়া কান্দিতে জানে কয়: আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
- আমার মাত ওর জবাব দেউকা: আমার প্রশ্নের জবাব দিন
- আমার মাত বুঝরে তুই: আমার কথা বুঝিস তুই?
- আমার মাথা গরম ওই থাকে: আমার মাথা গরম থাকে
- আমার মাথাত বেশেবা বেদনা করের: আমার মাথা অনেক ব্যথা করছে
- আমার মামাত্তো বইন-ও যাইতো চাইছিল: আমার মামাতো বোনও যেতে চাইল
- আমার মোরগ ওর মাংস বেশি বালা লাগে: আমি মুরগির মাংস বেশি পছন্দ করি
- আমার যত কষ্ঠ হোক তোমারে নিয়া আমি জীবন সাজাইমু: আমার যত কষ্ট হোক তোমাকে নিয়ে আমি জীবন সাজাবোই
- আমার যে ভালা লাগে: আমার অনেক ভালো লাগে
- আমার যে মাথা বেদনা করের: আমার মাথায় অনেক ব্যাথা করছে
- আমার লগে: আমার সাথে
- আমার লগে: আমার সঙ্গে
- আমার লগে ওলা মাত্তা ফারোইন না: আমার সাথে এভাবে কথা বলতে পারেন না
- আমার লগে তার ফরিচয় অইছে তার ইস্কলো গিয়া: আমার সাথে তার পরিচয় হয়েছে স্কুলে গিয়ে
- আমার লগে তুমিতাইন ওর কোন মাত নাই: আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই
- আমার লগে থাকোউকা: আমার সঙ্গে আসুন
- আমার লগে থাকৌকা: আমার সঙ্গে আসুন
- আমার লগে দেখা: আমার সাথে দেখা
- আমার লগে দেখা করাত আইছিল: আমার সাথে দেখা করতে এসেছিল
- আমার লগে নাচবায় নি?: আমার সাথে নাচবা?
- আমার লাগি বেশি ভাবিও না: আমার জন্য বেশি চিন্তা কোরো না
- আমার লাগের আমরার ওনোউ শেষ করা উচিত: আমার মনে হয় আমাদের এখানে শেষ করা উচিত
- আমার লাগের আমি কুন্তাউ মনও রাখতে পারিয়ার না: আমার মনে হয় যে আমি কিছুই মনে রাখতে পারছি না
- আমার লাগের, এবার বউত আম ধরবো: আমার মনে হচ্ছে, এবার অনেক আম ধরবে
- আমার লাল রঙ ওর গাড়ি ওগু গতকাইল চুরি ওই গেছে: আমার লাল রঙের গাড়িটি গতকাল চুরি হয়ে গেছে
- আমার শাশুড়ী এ বহুত ভালা রান্দইন: আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে