How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- আমার শীতর দিনে গোসল করতে ভালা লাগে না: আমার শীতের দিনে গোসল করতে ভালো লাগে না
- আমার সকাইলকু উঠিয়াউ চা খাওয়ার অভ্যাস: আমার সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস
- আমার সকাইলকু কুন্তা খাইতে ভালা লাগে না: আমার সকালে কিছু খেতে ভালো লাগে না
- আমার সকালকু কুন্টা খাইতে ভালা লাগে: আমার সকালে কিছু খেতে ভালো লাগে
- আমার সকালকু কুন্টা খাইতে ভালা লাগে না: আমার সকালে কিছু খেতে ভালো লাগে না
- আমার সকালকু খাইতে ভালা লাগে: আমার সকালে খেতে ভালো লাগে
- আমার সকালকু খাইতে ভালা লাগে না: আমার সকালে খেতে ভালো লাগে না
- আমার সব থাকি বেশি ভালা লাগে: আমার প্রিয় ফল
- আমার সরিষার তেল দিয়া মাছ ভাজা খাইতে খুব ভালা লাগে: আমার সরিষার তেল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে
- আমার সুখ দেখিয়া আবার ইতার সইহ্য ওয় না: আমার সুখ দেখে আবার তাদের সহ্য হয়না
- আমার সোকাইলকু উঠাইয়া চা খাওয়ায় অভ্যাস: আমার সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস
- আমার স্কুল যাইতে ভালা লাগে না: আমার বিদ্যালয়ে যেতে ভাল লাগে না
- আমার স্কুলে কোনতা খেলার মাঠ নাই: আমার স্কুলে কোনো খেলার মাঠ নেই
- আমার স্ত্রী আমারে ভালা ফায় না: আমার স্ত্রী আমাকে ভালোবাসে না
- আমার স্বামী আমাদেরকে নিয়া রাইতর বেলা ফাকানিত বের অইবা: আমার স্বামী আমাদেরকে নিয়ে রাতের বেলা ঘুরতে বের হবে
- আমার হইলদা রঙ ভালা লাগে: আমার হলুদ রঙ পছন্দ
- আমার হড়িও নাই মারা গেছইন বাক্কা আগে: আমার শাশুড়িও নেই মারা গেছে অনেক আগে
- আমার হাচা ভালো ফাওয়া কোনোদিনও কোয়াইবে না: আমার সত্যের ভালবাসা কোনদিনও হারবে না
- আমার হাজার মাতর মাঝে ওই একটা মাত তোমারে বুজে নিতে অইবো: আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমাকে বুঝে নিতে হবে
- আমার হাঞ্জাবেলাত কফি খাওয়ার অভ্যাস আছ্র: আমার সন্ধায় কফি খাওয়ার অভ্যাস আছে
- আমার হাত খরচ আমার আব্বুয়ে দেইন: আমার হাত খরচের টাকা আমার আব্বু দেয়
- আমার হাত ধরক্কা: আমার হাতটা ধরুন
- আমার হাত ধরোউকা: আমার হাতটা ধরুন
- আমার হাতও বেদনা: আমার হাত ব্যাথা
- আমার হাতও বেদনা করের: আমার হাত ব্যাথা করছে
- আমার হুরু বইন একটা স্কুলো পড়ে: আমার ছোট বোন একটি বিদ্যালয়ে পড়ে
- আমার হুুরু ভাই একটা স্কুলো পড়ে: আমার ছোট ভাই একটি বিদ্যালয়ে পড়ালেখা করে
- আমারে অনো লইয়া চলো: আমাকে সেখানে নিয়ে চলো
- আমারে অফমান করে: আমাকে অপমান করে
- আমারে একখান গান হুনাইবায় নি?: আমাকেে একটা গান শুনাবা?
- আমারে একগু উপহার দিছে: আমাকে একটি উপহার দিয়েছে
- আমারে একগু বই উপহার দিও তে: আমাকে একটি বই উপহার দিও
- আমারে ওখন ঘুমাইতে দেউকা: আমাকে এখন ঘুমাতে দিন
- আমারে ওনো লইয়া চলো: আমাকে সেখানে নিয়ে চলো
- আমারে খুব ভালা ফায়: আমাকে অনেক ভালোবাসে
- আমারে চিনো নি?: আমাকে চিনো?
- আমারে ছাড়াউ বালা থাকো: আমাকে ছাড়া ভালো থেকো
- আমারে ডাকবা: আমাকে ডাকবেন
- আমারে ডাকবা না: আমাকে ডাকবেন না
- আমারে ঢুকতে দেউকা: আমাকে ঢুকতে দিন
- আমারে তো আর বালা লাগতো নায়: আমাকেতো আর ভালো লাগবে না
- আমারে দয়া করিয়া ভালা উপায় দেখাইয়া সাহায্য করোইন: আমাকে দয়া করে সঠিক পরার্মশ দিয়ে একটু সাহায্য করুন
- আমারে দয়া খরিয়া ফয়সালা দেওক্কা আমি কিতা করতে পারি: আমাকে দয়া করে পরামর্শ দিন আমি এখন কি করতে পারি
- আমারে দেখিয়া খুব খুশি ওইলো: আমাকে দেখে খুব খুশি হলো
- আমারে নিয়া বিদেশ ঘুরাত যাইবায় নি?: আমাকে নিয়ে বিদেশে ঘুরতে যাবা ?
- আমারে পড়ালেখা খরা লাগবো: আমাকে পড়ালেখা করতে হবে
- আমারে বই ওগু দেখাউকা: আমাকে বইটি দেখান
- আমারে বিশ্বাস করো: আমাকে বিশ্বাস করো
- আমারে যাইতে দেউকা: আমাকে যেতে দাও
- আমারে লইগা যাউকগা: আমাকে নিয়ে চলুন