How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- আই ওকগা কষ্টের কতা কইলে হে নিজের কষ্টের কতা কয়: আমি একটা কষ্টের কথা বললে সে নিজের কষ্টের কথা বলছে
- আই ওকগা পাবলিক বিশ্ববিদ্যালয়ে হড়াশোনা কইরছি: আমি একটা পাবলিক বিশ্ববিদ্যায়ের পড়াশোনা করছি
- আই ওকগা মাইয়া বয়স ২৩ বছর: আমি একজন মেয়ে বয়স ২৩ বছর
- আই ওকগা মাইয়া মানুষ: আমি একজন মেয়ে মানুষ
- আই ওকগা সরকারি চাকরি করি কিন্তু হেতে কিছু করে না: আমি একটা সরকারি চাকরি করি কিন্তু সে কিছু করে না
- আই ওকগা হোলা অন বাংলাদেশ নেভীতে কাজ কইরতেছি: আমি একজন ছেলে বর্তমানে বাংলাদেশ নেভীতে কর্মরত আছি
- আই কইয়ুম আন্নে তালাকের হথ বাছি লন: আমি বলব আপনি বিবাহবিচ্ছেদ পথ বেছে নেন
- আই কইলাম চলো কাজী অফিসে যাই বিয়া করি: আমি বললাম চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করি
- আই কামে যাইতে চাই না: আমি কাজে যেতে চাই না
- আই কার কাছে চাইয়ুম?: আমি কার কাছে চাইবো?
- আই কি অনেক মোডা: আমি কী অনেক মোটা ?
- আই কি দয়া করি ইয়ানে আইতাম হারি?: আমি কি দয়া করে এখানে আসতে পারি?
- আই কি বেক্কল ?: আমি কি বোকা?
- আই কি বেশি বিরক্ত করি: আমি কী বেশি বিরক্ত করি?
- আই কি হুদা এককান জিনিস কইতাম হারি দয়া করি: আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে?
- আই কিছু বুইজদাম চাইনা তোয়ারে ছাড়া: আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া
- আই কিছু ভাগবতাম হারিনা তোয়ারে ছাড়া: আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া
- আই কিছু লিকতাম হারিনা তোয়ার নাম ছাড়া: আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া
- আই কিছুই জাইনতাম না: আমি কিছুই জানতাম না
- আই কিন্তু আত্মহত্যা কইরতে বাধ্য অইয়ুম: আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব
- আই কিন্তু এডা ভাবি ন যে হেতনে তো মনে রায় ন আই কিল্লেই কইরতাম যাইয়ুম: আমি কিন্তু এটা ভাবি নি যে ও মনে রাখে না আমি কেন করতে যাবো
- আই কিল্লাই সবসময় কষ্ট হাই: আমি কেন সবসময় কষ্ট পাই?
- আই কী কইরতাম হারি?: আমি কী করতে পারি?
- আই কেক হছন্দ করি: আমি কেক পছন্দ করি
- আই কেন্নে অন হিগারে ভুলি যাই?: আমি কিভাবে এখন ওকে ভুলে যাই?
- আই কেন্নে বুইঝতাম যে মানুষগুন সঠিক ন?: আমি কিভাবে বুঝতাম যে মানুষগুলো সঠিক না
- আই কোন দিন চিন্তা করি হারি নো আর মাইয়াগা হেইগার মা রে ছাড়া বড় হইবো আদর ভালোবাসা ছাড়া কাজের লোকের লগে: আমি কোনদিন চিন্তাও করিনি আমার মেয়ে তার মার আদর ভালোবাসা ছাড়া বড় হবে বাসার কাজের মানুষের কাছে
- আই কোনোদিন তোওয়ারে ভ্যুইলতাম ন: আমি কখনই তোমাকে ভুলবো না
- আই ক্লাসের বেজ্ঞুন হোলার লগেই মিশতাম: আমি ক্লাসের সব ছেলেদের সাথেই মিশতাম
- আই খাওয়াই দিলে রাজীব সময়মতন খায়: আমি খাইয়ে দিলে রাজীব সময়মতো খায়
- আই খাবারের টক খুব ভালোবাসি: আমি খাবারে টক খুব ভালোবাসি
- আই খুব কষ্ট নিজেরে সামলাই লইছি: আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম
- আই খুব জোস মেকআপ করি: আমি খুব জোস মেকআপ করি
- আই খুব সমস্যায় আছি: আমি খুব সমস্যায় আছি
- আই খেয়াল কইরছি উনি আর ওনার হোলার সম্পর্ক খুব খারাপ: আমি খেয়াল করছি উনি আর উনার ছেলের সম্পর্ক খুব খারাপ
- আই গতকাল স্কুলে আইনো: আমি গতকাল স্কুলে আসিনি
- আই গনিতে অনার্স কইরতেছিলাম: আমি গনিতে অনার্স করতেছিলাম
- আই গল্ফের বই কিনুম: আমি গল্পের বই কিনবো
- আই গান গাইতাম চাই: আমি গান গাইতে চাই
- আই গেরামের বাইত গেলে হুকুরে গোসল করি: আমি গ্রামের বাড়ীতে গেলে পুকুরে গোসল করি
- আই গেরামের হোলা ঢাকাত ওকগা হাইভেট বিশ্ববিদ্যালয়ে হড়াশোনা করি: আমি গ্রামের ছেলে ঢাকাতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি
- আই ঘুমাইতাম যাইয়ুম: আমি ঘুমাতে যাবো
- আই চা খাইতাম হছন্দ করি: আমি চা খেতে পছন্দ করি
- আই চাই তুউই সবসময় আর সাথে থাকো: আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো
- আই চাইতেছি আলাদা বাসায় চলি যাইয়ুম আমরা: আমি চাচ্ছি আলাদা বাসায় চলে যাবো আমরা
- আই চাইতেছি ট্রেনিং তুন হিরি আই হেতিরে বিয়া কইরতে: আমি চাচ্ছি ট্রেনিং থেকে ফিরেই তাকে বিয়ে করতে
- আই চাইলেই আর বাপের বাড়িত চলি যাইতে হারি: আমি চাইলেই আমার বাবার বাসায় চলে যেতে পারি
- আই চেষ্টা কইরছিলাম: আমি চেষ্টা করেছিলাম
- আই ছবি তুইলতাম হছন্দ করি: আমি ছবি তুলতে পছন্দ করি
- আই ছোড বেলা অনেক মেদাবি আছিলাম: আমি ছোটবেলায় অনেক মেধাবী ছিলাম