How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- আই জানি আর আমগো মধ্যে কোনো দিন ও এই পারে বই পড়া হবে না: আমি জানি আমাদের আর কোন দিন এপারে একসাথে বই পড়া হবেনা
- আই জানি ইয়ানে অনেক মাইয়া অগল কমেন্ট হইডতে আইবো: আমি জানি এখানে অনেক মেয়ে কমেন্ট পড়তে আসবে
- আই জানি তুই চিঠি ইয়া এখনো হইরতে শুরু কইরব: আমি জানি তুমি চিঠিটা এখনি পড়তে শুরু করবে
- আই জানি না কেন্নে শুরু কইরগুম: আমি জানি না কীভাবে শুরু করবো
- আই টুকটাক অনলাইনে কাম করি: আমি টুকটাক অনলাইনে কাজ করি
- আই ঠিক আছি: আমি ঠিক আছি
- আই ঠিকই কইছি: আমি ঠিকই বলেছি
- আই ড্রয়িং রুমে বই ছবি আইকতাম ভালোবাসি: আমি ড্রয়িংরুমে বসে ছবি আঁকতে ভালোবাসি
- আই ঢাকার মিরফুরে থাই: আমি ঢাকার মিরপুরে থাকি
- আই তন অনেক ছোডো আছিলাম: আমি তখন অনেক ছোট ছিলাম
- আই তন কই কেন কি অইছে ?: আমি তখন বলি কেন কি হইছে ?
- আই তো আসলে কিছুই হারি না: আমি তো আসলে কিছুই পারি না
- আই তো বেক্কল ই: আমি তো বোকাই
- আই তো মনে কইরছি শাশুড়ি আম্মা আর লাই রাঁধি হাডাইছে: আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন
- আই তো মেকআপই দিতাম হারি না: আমি তো মেকআপই দিতে পারি না
- আই তো সত্যি ভাবি ভুলে জড়াই হইরতাম: আমি তো সত্যি ভেবেই ভুলে জড়ায় পরতাম
- আই তোওর বাসাত ঘুইরতাম আমু: আমি তোমার বাসায় ঘুরতে আসবো
- আই তোওর মনে কতা বুজি: আমি তোমার মনের কথা বুঝি না
- আই তোমার লগে একমত অইতে হাইরতেছি না: আমি তোমার সাথে একমত হতে পারছি না
- আই তোমার হাশে আছি: আমি তোমার পাশে আছি
- আই তোয়ার আসির হেমে হইড়ছি: আমি তোমার হাসির প্রেমে পড়েছি
- আই তোয়ার বাদামী চোখএইগুন ভালোবাসি: আমি তোমার বাদামী চোখ জোড়া ভালোবাসি
- আই তোয়ার লগে পিথিবি ঘুইরতাম চাই: আমি তোমার সাথে পৃথিবী ঘুরে আসতে চাই
- আই তোয়ার লগে রাইতকা সাগর হাড়ে দাড়াই থাইঅতাম চাই: আমি তোমার সাথে রাতে সাগর পাড়ে দাঁড়ায় থাকতে চাই
- আই তোয়ারে ওকগা উপহার দিতাম চাই: আমি তোমাকে একটা উপহার দিতে চাই
- আই তোয়ারে খাবার দেই: আমি তোমাকে খাবার দেই
- আই তোয়ারে চিনি না: আমি তোমাকে চিনি না
- আই তোয়ারে ভালোবাসি: আমি তোমায় ভালবাসি
- আই তোয়ারে ভালোবাসি না: আমি তোমায় ভালবাসি না
- আই তোর কোনো কতাই বুইঝদাম হারি নো: আমি তোমার কোন কথা কিছুই বুঝতে পারলাম না
- আই তোর হড়াশোনার কোনো খরচ দিতান ন: আমি তোর পড়াশোনার কোনো খরচ দিবো না
- আই তোরে আগে কোনোসুমে দেই ন: আমি তোমাকে চিনতে পারলাম না
- আই তোরে চিনতে হাইরলাম না: আমি তোমাকে আগে কখনো দেখি নাই
- আই দুফুরে বেগুন তরকারির সুরবা দি ভাত খাইছি: আমি দুপুরে শুধু বেগুন তরকারির ঝোল দিয়ে ভাত খেয়েছি
- আই দেখেছি বেক সময় এরুম কাম করেন যেডার লাই হেতোনের হোলা অনেক রাগ করেন: আমি দেখেছি সব সময় এমন কাজ করেন যার জন্য উনার ছেলে অনেক রাগ করেন
- আই দ্বিতীয় বার ভালোবাসিও ঠকি গেছি: আমি দ্বিতীয় বার ভালোবেসেও ঠকে গেছি
- আই ধরি লাইছি আর অনেক দোষ অনেক ভুল: আমি ধরে নিলাম আমার অনেক দোষ অনেক ভুল
- আই নাইচতাম হারি: আমি নাচতে পারি
- আই নিজে অনেক অসুস্থ: আমি নিজে অনেক অসুস্থ
- আই নিজে দেখছি হিগা কিরুম বাজে ব্যবহার করে মার লগে: আমি নিজে দেখেছি সে কেমন বাজে ব্যবহার করে মায়ের সাথে
- আই নিজেই অনেক জনরে উপদেশ দিছি: আমি নিজেই অনেক জনকে উপদেশ দিয়েছি
- আই ফুটবল খেলতে আর বন্ধুগোর লগে যাইয়ের: আমি ফুটবল খেলতে আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি
- আই ফুটবল খেলার লাই প্রস্তুত: আমি ফুটবল খেলার জন্য প্রস্তুত
- আই ফুটবল ম্যাচ দেকতে বহুত ভালোবাসি: আমি ফুটবল ম্যাচ দেখতে খুব ভালোবাসি
- আই ফুটবল ম্যাচগুন দেকতে ভালোবাসি: আমি ফুটবল ম্যাচগুলি দেখতে ভালোবাসি
- আই ফুটবল ম্যাচে থ্যাইকতাম চাই: আমি ফুটবল ম্যাচে উপস্থিত হতে চাই
- আই ফুটবলে ইজ্ঞা গোল ক্যইচ্ছি: আমি ফুটবলে একটি গোল করেছি
- আই ফুটবলের বিশ্বকাপ দেকতাম যাইয়ের: আমি ফুটবলের বিশ্বকাপ দেখতে যাচ্ছি
- আই ফুুটবল খেলতে ভালোবাসি: আমি ফুটবল খেলতে ভালোবাসি
- আই বড় জি আর ছোডো বোইন আছে খালি: আমি বড় মেয়ে আমার ছোট বোন আছে শুধু