How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- বিষয়আন আসলেই দুশচিন্তার: বিষয়টি আসলেই দুশ্চিন্তার
- বুইজা অবাক চোখে আর দিকে রেইনলেন: দাদি অবাক চোখে আমার দিকে তাকালেন
- বুইজা নাইলকেল এর হানি হছন্দ করে: দাদু নারিকেল পানি পছন্দ করে
- বুইজার কাছে ওকগা হুরাতন সিন্দুক আছে: দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে
- বুইঝতাম আছি না, কি কইরগুম আই!: বুঝতেছিনা কি করবো আমি
- বুঝি উঠতাম হারিয়ের না কিয়া কইত্তাম: বুঝে উঠতে পারছিলাম না কী করবো
- বুদ্ধি হাকাই তোলে লেয়াহড়া গিলিয়ে: বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে
- বৃষ্টি অইলেও কি গাছে হানি দিতে অইবো: বৃষ্টি হলেও কি গাছে পানি দিতে হবে?
- বৃষ্টি বাড়ি তাফমাত্রা কইমবার সুখবর দিছে আবহাওয়া অধিদপ্তর: বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস
- বৃষ্টির দিনে কি বারিন্দার গাছে হানি দিতে অইব: বৃষ্টির দিনে কি বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন আছে?
- বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর গরুর মাংস খাইতাম ভালা লাগে: বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর গরু মাংস খেতে ভালো লাগে
- বৃষ্টির দিনে চা খাইতাম ভালো লাগে: বৃষ্টির দিনে চা খেতে ভালো লাগে
- বৃষ্টির দিনে রিক্সায় ঘুইরতাম ভালা লাগে: বৃষ্টির দিনে রিক্সাতে ঘুরতে ভালো লাগে
- বৃষ্টির লাই ঢাকাত কোনআনে নামাজ হড়া অইবনি: বৃষ্টির জন্য ঢাকায় কোথাও নামাজ পড়া হবে কি ?
- বেক অঞ্চলের মাইনষের ভাষা এক রকমের ন: সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়
- বেক কতা কইবার আগেদি আবেগে চোকে দি হানি চলি আইছে: বেশি কিছু বলার আগেই আবেগে চোখে পানি চলে আসছে
- বেক কাম তো এলোমেলো অইতেছে না: সব কাজ তো এলোমেলো হচ্ছে না
- বেক কিচু কিরকম জানি শান্ত আর ফাঁকা লাগতেসে: সব কিছু কেমন শান্ত আর ফাঁকা লেগেছে
- বেক দিনের লাইন হেইদিনও হিগুন খেইলতে গেছিলো: সব দিনের মতো সেদিনও ওরা খেলতে গিয়েছিল
- বেক বাধা হিছে হালাই জিবনে সফল অইতে অইব: সকল বাধা পেরিয়ে জীবনে সফল হতে হবে
- বেক বাধারে হিছনে হালাই আই একলাই হাসপাতালে আইছি: সব বাধাকে পিছনে ফেলে আমি একাই হাসপাতালে এসেছি
- বেক মাইনষের ভাষা এক রকম ন: সব মানুষের ভাষা এক রকমের নয়
- বেক সময় গান গুলো হুন তে ভালা লাগে: সব সময়ে গান গুলো বেশ সুন্দর ভালো লাগে শুনতে
- বেক সময় বয়ে বয়ে থাইকতাম গলা দি খাবার নাইমত না: সবসময় ভয়ে ভয়ে থাকতাম, গলা দিয়ে খাবার নামতো না
- বেককিছু একলগে করন সম্ভব না: সবকিছু একসাথে করা সম্ভব না
- বেকে আরাই যায়: সবাই হারিয়ে যায়
- বেকে একলগে খারাপ অয় না: সবাই একসাথে খারাপ হয় না
- বেকে ড্রয়িং রুমে বইসছে: সবাই ড্রয়িংরুমে বসছে
- বেকে ভালোবাসা হাইতে চায়: সবাই ভালোবাসা পেতে চায়
- বেকে যন হইড়তে বইয়ে, আই তন ঘুমাই: সবাই যখন পড়তে বসে, আমি তখন ঘুমাই
- বেকে যন হইড়তে বইয়ে, রাজীব তন ঘুমায়: সবাই যখন পড়তে বসে, রাজীব তখন ঘুমায়
- বেকে রেনি ছাইলো: সবাই তাকিয়ে দেখল
- বেকে হেতারে মেলা ভয় হাইত: সবাই তাকে অনেক ভয় পেতো
- বেকের জীবনে ওকগা লক্ষ্য থাইকতে অইবো: সবার জীবনে একটি লক্ষ্য থাকতে হবে
- বেকের ভাষা এক রকমের ন: সবার ভাষা এক রকমের নয়
- বেকের লগে কুশল বিনিময় অইলো: সবার সাথে কুশল বিনিময় হলো
- বেকেরে কয় ইদানীং আর হোলা বদলি গেছে: সবাইকে বলেন ইদানীং আমার ছেলে বদলে গেছে
- বেকেরে স্বাগতম: সবাইকে স্বাগতম
- বেগগিন কাম আই করি হেতনে ওকগা কাম ও করেন না তাও আমরা খারাপ: সব কাজ আমি করি উনি একটা কাজ ও করেন না তাও আমরা খারাপ
- বেগগিন মিলাই হেতার খুব আনন্দ হইতেছিলো: সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল
- বেগগিন হুনি আই কইলাম: সব শুনে আমি বললাম
- বেগগিন হুনি বুইঝলাম যে অন আর ইয়ানো থাই কোন লাভ অইতো ন: সব কিছু শুনে বুঝলাম যে এখন আর এখানে থেকে কোন লাভ হবে না
- বেগগিনেই হিগার এলোমেলো আচরণ: সবকিছুতেই তার এলোমেলো আচরণ
- বেগীন মুখে কোন যায় না: সব কথা মুখে বলে দেওয়া যায়না
- বেগ্গুন কেইক্কান আছে: সবাই কেমন আছো?
- বেগ্গুনের কাছ তুন বিদাই লইয়ের: সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি
- বেডাগা কদিন আগে বিয়া কইচ্ছেন: লোকটি কিছু দিন আগে বিয়ে করেন
- বেডি ওগগা মরি গেছে: একজন মহিলা মারা গেছেন
- বেয়ানে ঘুমেত্তুন উঠি নাইরকেল এর হানি খাইতে আর খুব ভালা লাগে: সকালে ঘুম থেকে উঠে নারিকেল পানি খেতে আমার খুব ভালো লাগে
- বেয়ানে ঘুমেত্তুন উঠিই ঘরের স্টোররুমগা হরিষ্কার করন লাইগবো: সকালে ঘুম থেকে উঠেই ঘরের স্টোররুমটি পরিষ্কার করতে হবে