How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- বাপ ওই মার দায়িত্ব পালন করা মেলা কডিন: বাবা হয়ে মায়ের দায়িত্ব পালন করা করা খুব কঠিন
- বাপ-মার আদর ভালোবাসা ছাড়া আই বড্ডা ওই গেছি: বাবা মার আদর ভালোবাসা ছাড়া আমি বড় হয়েছি
- বাপরে বাপ! কত বড্ডা মিছিল: বাপরে বাপ! কত বড়ো মিছিল
- বাপের খোঁজখবর লনের চেষ্টা করি বেক সময়: বাবার খোঁজখবর রাখার চেষ্টা করি সব সময়
- বাপের টাকার উপরে বই খায়, নেশা করে হতিদিন ঝগড়া হেতের নিয়মিত কাজ: বাবার টাকার উপরে বসে খায়, নেশা করে প্রতিদিন ঝগড়া তার নিয়মিত কাজ
- বাবা অশিক্ষিত হোলা ইজ্ঞার লগে আর বিয়া দিতো চাইচিলো: বাবা অশিক্ষিত একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল
- বাবা আন্ডার বেজ্ঞুন সম্পত্তি বেসি আন্ডারে লই গেরামের বারি চলি আইসে: বাবা আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছে
- বাবা খুব করে চাইতেছিলো যেন আই বাসাত যাই: বাবা খুব করে চাচ্ছিল যেন আমি বাসায় যাই
- বাবা হিসাবে হোলারে ভালবাসে অনেক: বাবা হিসেবে ছেলেকে ভালবাসে অনেক
- বাবার মুখের দিকে তাকাই কেক্কান শূন্যতা অনুভব কইরলাম: বাবার মুখের দিকে তাকিয়ে কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম
- বাবু খাইছো বলার মানুষ নাই বলি আইজ আমি এত রোগা: বাবু খেয়েছো বলার মানুষটা নেই বলে আজ আমি এতো রোগা
- বায়ানে হড়ালেয়া করি হত্যদিন শুরু করা ভালা অয়: সকালে পড়াশোনা করে প্রতিদিন শুরু করা ভালো হয়
- বার্সেলোনা ফুটবল ক্যালাব বহুত জনপ্রিয়: বার্সেলোনা ফুটবল ক্লাব খুব জনপ্রিয়
- বাস তুন যন নামছে, তন সকাল অই গেছে: বাস থেকে যখন নামলেন, তখন সকাল হয়ে গেছে
- বাসাত আই ছাড়া কেও কিছু জানে না: বাসায় আমি ছাড়া কেও কিছু জানে না
- বাসাত কারে জানামু কেমনে জানামু বুইঝতেছিনা: বাসায় কাকে জানাবো কিভাবে জানাবো বুঝতেছিনা
- বাসাত ডরে কইতে হাইরতেছি না: বাসায় ভয়ে বলতে পারছি না
- বাসাত হোলা আছিলো আর হেতার হরিবারের বেক সদস্যরা আছিলো: বাসায় ছেলে ছিল এবং তার পরিবারের সমস্ত সদস্যরা ছিল
- বাসায় যাওনের হথে ফ্লাইওভার ছাই হাবিব অবাক অই গেছে: বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল
- বাসে করিই হেতের রওনা দেন লাইগলো: বাসে করেই তাঁকে রওনা দিতে হলো
- বাস্তব কঠিন হইলেও মানায় লই চলন লাগে: বাস্তব কঠিন হলেও মেনে নিয়ে মানিয়ে চলতে হয়
- বাস্তব জীবনে বিয়ার হরেই কইজ্জা শুরু অয়: বাস্তব জীবনে বিয়ের পরই ঝগড়া শুরু হয়
- বাহ্, ইরুম খেলা মেলাদিন চাইনো: বাহ্, এমন খেলা বহুদিন দেখিনি
- বিছনাত হুতি টিভি দেইকতাছিলাম: বিছানায় শুয়ে টিভি দেখছিলাম
- বিদ্যুৎ সমস্যার কি সমাধান অই গেছে ?: বিদ্যুৎ সমস্যার কি সমাধান হয়ে গেছে ?
- বিদ্যেসে ঘ্যুইরতে যাইবের আর স্বপ্ন: বিদেশে ঘুরতে যাওয়া আমার স্বপ্ন
- বিফদ বলি কই আইয়ে না: বিপদ বলে কয়ে আসে না
- বিবাহিত জীবনে সুখে থান: বিবাহিত জীবনে সুখে থাকুন
- বিবিন্ন হলের মইধ্যো হেয়ারা অন্যতম জনপ্রিয় হল: বিভিন্ন ফলের মধ্যে পেয়ারা অন্যতম জনপ্রিয় ফল
- বিয়া করনের হাছ বছর হর আই অন স্মার্ট অইছি: বিয়ে করার পাঁচ বছর পর এখন আমি স্মার্ট হইসি
- বিয়া কান হেই দেশেই কইরতে চাইছিলো মাইয়া কিন্তু হোলার ইচ্ছা বাংলাদেশে আই দুনোগা বিয়া কইরবো: বিয়েটা ওই দেশে করতে চেয়েছিল মেয়ে কিন্তু ছেলের ইচ্ছা বাংলাদেশে এসে দুজন বিয়ে করবে
- বিয়াত আর মত নাই: বিয়েতে আমার মত নাই
- বিয়াত হোলাহক্ক দাবি কইচ্ছে দুগা স্বর্নের জিনিস মাইয় হক্ক রাজি অই গেছে: বিয়েতে ছেলে পক্ষ দাবি করেছিল দুটি সোনার জিনিস চাই, মেয়ে পক্ষ তাতেই রাজি হয়ে গেল
- বিয়ার ১ বছরের হরহরই হেতাগো মাইয়া হয়: বিয়ের ১ বছরের পরপরই ওদের মেয়ে হয়
- বিয়ার আগে খালাই আরে বড় কইরছে: বিয়ের আগে খালামুনিই আমাকে বড় করছে
- বিয়ার তারিক কোনসুমে ঠিক করন অইছে: বিয়ের তারিখ কখন ঠিক করা হয়েছে?
- বিয়ার লাই আব্বা আর লাই মাইয়া খুঁজের: বিয়ের জন্য আব্বা আমার জন্য মেয়ে খুজতাসে
- বিয়ার লাই আর আম্মা আর লাই হোলা টোগার: বিয়ের জন্য আম্মা আমার জন্য ছেলে খুজতাসে
- বিয়ার সময় কইছিলো বরের বাড়ি আছে: বিয়ের সময় বলছিলো বরের বাড়ি আছে
- বিয়ার সময় কইছিলো হোলা শিক্ষিত,ঢাকাত চাকরি করে: বিয়ের সময় বলছিলো ছেলে শিক্ষিত,ঢাকায় চাকরি করে
- বিয়ার হথম ৩ মাস ভালাই চইলছে: বিয়ের প্রথম ৩ মাস ভালোই চলছে
- বিয়ার হর তুউই বদলি গেছো: বিয়ের পর তুমি বদলে গেছো
- বিয়ার হর মোডা অইব এই স্বপ্ন লই বাচি রাইছে হাজারো চিঅন মাইয়া..: বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে
- বিয়ার হরে অনেক হাতলা মাইয়া মোডা অই যায়: বিয়ের পর অনেক পাতলা মেয়ে মোটা হয়ে যায়
- বিয়ালে আম্মু আর লাই শসার সুপ রান্না কইচ্চে: বিকালে আম্মু আমার জন্য শসার সুপ রান্না করেছে
- বিলাই মেলা আরামখোজইন্না প্রানী: বিড়াল খুব আরামপ্রিয় প্রাণী
- বিলাইর পসন্দর খানা দূধ: বিড়ালের প্রিয় খাদ্য দুধ
- বিশাল ক্যাচাল লাগি যাইতো: বিশাল ক্যাচাল লেগে যেতো
- বিশাল বড্ডা বড্ডা গাছ: বিশাল বড়ো বড়ো গাছ
- বিশ্বকাপ ক্রিকেট খেলা আইজ্জাত্তুন শুরু: বিশ্বকাপ ক্রিকেট খেলা আজকে থেকে শুরু