How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- কালা কুত্তাগা ঘাসের ভিত্তে দি ছুডেয়ের: কালো কুকুরটা ঘাসের মধ্যে দিয়ে ছুটছে
- কালা রং আর মেলা প্রিয়: কালো রঙ আমার অনেক প্রিয়
- কি অইবো হেতার লাই কাঁদি?: কি হবে তার জন্য কেঁদে?
- কি আছিলাম আর কি অইলাম: কি ছিলাম আর কি হলাম
- কি করা উচিত এরুম হরিস্থিতিতে: কি করা উচিত এমন পরিস্থিতিতে
- কিছু কইলে হেতনে হেইটা অন্যভাবে লই চিল্লাচিল্লি করেন: কিছু বললে উনি সেইটা অন্যভাবে নিয়ে চিল্লাচিল্লি করেন
- কিছু কিছু বিষয়ের কোন সমাধান থায় না: কিছু কিছু বিষয়ের কোন সমাধান থাকে না
- কিছু কিনি দিতে চাইলে,কোনানো ঘুরতে লই যাইতে চাইলে উনি সেইটা ভালোভাবে লন না: কিছু কিনে দিতে চাইলে,কোথায় ঘুরতে নিয়ে যেতে চাইলে উনি সেইটা ভালোভাবে নেন না
- কিছু দিন হরে হারুল নিজেই জানাইছে, বইকান হাওন গেছে: কিছু দিন পরে পারুল নিজেই জানাল, বইটা পাওয়া গেছে
- কিছু দিন হেতে ভালা থায়: কিছু দিন সে ভালো থাকে
- কিছু মনে করিয়েন না আন্নেরে এককান কতা কইতাম নি: কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলব ?
- কিছু মানুষ অনেক স্বার্থপর অয়: কিছু মানুষ অনেক স্বার্থপর হয়
- কিছু হাইতাম অইলে কিছু ছাইড়তাম অয়: কিছু পাইতে হলে কিছু ছাড়তে হবে
- কিছুই বুইঝদাম হারিনো: কিছুই বুঝতে পারলাম না
- কিছুদিন হরে সুদান হেরত বেডাগা বিয়া কইচ্ছে: কিছু দিন পর সুদান ফেরত লোকটি বিয়ে করেন
- কিন্তু আই তোয়ার লগে যাইত্তান্ন: কিন্তু আমিতো তোমার সাথে যাবো না
- কিন্তু আই নিজেই দেখছি হেতনে মারে কত ভালোবাসে: কিন্তু আমি নিজেই দেখেছি ও মাকে কত ভালোবাসে
- কিন্তু আই বাঁচি থাই ও মরি আছি: কিন্তু আমি বেঁচে থেকে মরে আছি
- কিন্তু আইজ হইরজন্ত আর উনি আরে খোডা মারি কতা কয়নো: কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী আমাকে খোঁচা মেরে কথা বলেনি
- কিন্তু আংগো তিন বছরের বাইচ্চা হিগার দোষ কোনাই: কিন্তু আমাদের তিন বছরের বাচ্চা তার কোথায় দোষ?
- কিন্তু এইটা কোনদিন ও সম্ভব অইত ন: কিন্তু এইটা কোনদিনও সম্ভব না
- কিন্তু কিছু মানষ মেলা ভালো: কিন্তু কিছু মানুষ অনেক ভালো
- কিন্তু কিছুদিন হরেই হেতাগোর মইধ্যে ঝামেলা শুরু অয়: কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়
- কিন্তু তুউই অন এতই ভালা আছো যে আই মাইনতাম হারিয়ের না: কিন্তু তুমি এখন এতোই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না
- কিন্তু ফোলা হঠাৎ করি মাইয়ারে না জানাই বাইরে চলি গেছে: কিন্তু ছেলে হঠাৎ করে তরুণীকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়
- কিন্তু বাঁচানো যায়নো: কিন্তু বাঁচানো যায়নি
- কিন্তু মাইয়ার পরিবার রাজি নো: কিন্তু মেয়ের পরিবার রাজিনা
- কিন্তু সৌন্দর্যই বেক কিছু না: কিন্তু সৌন্দর্যই সবকিছু না
- কিন্তু হেতি হেতির মন মতোনই: কিন্তু সে তার মন মতোই
- কিন্তু হেতে কইছে যা কউনের ডিভোর্স লেটারে কইবো: কিন্তু সে বলেছে যা বলার ডিভোর্স লেটারে বলবে।
- কিন্তু হেতে ভালা অয়নো: কিন্তু সে ভালো হয়না
- কিন্তু হোলা বাংলাদেশে আইওনের হর হেই মাইয়ার লগে যোগাযোগ বন্ধ করি দেয়: কিন্তু ছেলে বাংলাদেশে আসার পর ওই মেয়েটি সাথে যোগাযোগ বন্ধ করে দেয়
- কিন্তু হোলাগা অনেক ভালা মানুষ কোনো নেশা নাই: কিন্তু ছেলেটা অনেক ভালো মানুষ কোনো নেশা নাই
- কিয়া কইরতাম হারি কন অন: কি করতে পারি বলুন এখন?
- কিয়া করেন আন্নে অন?: কী করছেন আপনি এখন?
- কিল্লাই আইজ্জ্যা রাইচ্চা খাইতি ন: কেন আজকে রাতে খাবা না?
- কিল্লাই আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হারি যাইবো: কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে
- কিল্লাই আরে ভালোবাসো না: কেন ভালোবাসো না আমায় ?
- কিল্লাই এত টেয়া ধার করি ডাক্তারি হইডতে অইব: কেন এত টাকা ধার করে ডাক্তারি পড়তে হবে
- কিল্লেই হলাশের কথাত বিরক্ত অইছিলো?: কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল
- কিল্লেই হেইডা কি জাইনতে হারি?: কেন তা কি জানতে পারি?
- কী কইরছে, হেইডাতো জানি না: কী করছে, তা তো জানি না
- কুনগা নিয়ছে ?: কে নিয়েছে ?
- কুনুগা আর ভয় হার না: কেউ আর ভয় পাচ্ছে না
- কুনুগারে আবেগের ভালোবাসা দিচ্ছা মনের ভালোবাসা দিচ: কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও
- কেইক্কান আছেন ?: কেমন আছো ?
- কেউ আর মারে কই দিও আই বিয়া করুম: কেউ আমার মাকে বলে দিও আমি বিয়ে করবো
- কেউ তোরে ভালোব্যাইসত নাহ: কেউ তাকে ভালোবাসতো নাহ
- কেক এর উপর লেয়া আছিলো শুভ জন্মদিন আর বউ: কেক এর উপর লেখা ছিল শুভ জন্মদিন আমার বউ
- কেন জানি মনে ওই বেলা শেষ হই তুই ঠিক এই ঘরে আসবে: কেনো জানি মনে হয় বেলা শেষে তুমি ঘরে ফিরবে