How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- আঁর আত্তান দরি সাম্ম্র ফতঅত আগায় চলো, ফিচন ফিরি আর আঁরা ন চাইয়্যুম: আমার হাতটা ধরে সামনের পথে এগিয়ে চলো , পেছন ফিরে আর আমরা দেখবো না
- আঁর আব্বু একযন ডাক্তর: আমার বাবা একজন ডাক্তার
- আঁর আব্বু বিদেশ তাকে: আমার আব্বু বিদেশে থাকে
- আঁর আম্মু আঁরে লই ফার্ক অত বেরাইতো যাইবো: আমার আম্মু আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে
- আঁর উজ্ঞা বিলাই আচে: আমার একটি বিড়াল আছে
- আঁর এক্কানই হতা ফোয়াওক্কলর হাচে কি অর ফ্রয়োজন তাকিত ফারে: আমার একটাই কথা ছেলে মানুষের কাছে কিসের প্রয়োজন থাকতে পারে
- আঁর এগিন এক্কানাও গম ন লাগের: আমার এসব আর একটুও ভালো লাগছে না
- আঁর এফফোডাও গম ন লার: আমার একদমই ভালো লাগে না
- আঁর এহন বইওয়া ন লাগিবো: আমার এখন বইটা লাগবে নাহ
- আঁর কপি বেশি পচন্দ: আমার কফি বেশি পছন্দ
- আঁর কিন্তু সোবিয়েত দেশ গম লাগিতো: আমার কিন্তু সোভিয়েত দেশ ভালো লাগত
- আঁর কুব গরম লাগের: আমার খুব গরম লাগছে
- আঁর গর অত গতহালিয়া রাইত অত চুরি অইয়্যে: আমার বাসায় গতকাল রাতে চুরি হয়েছে
- আঁর গর দুর আচে: আমার বাড়ি দূরে আছে
- আঁর গরিওয়া তোয়ায় ন ফাইর: আমার ঘড়ীটা খুজে পাচ্ছি না
- আঁর গরোত বর সুন্দর ফুল আচে: আমার বাড়িতে বড়ই সুন্দর ফুল আছে
- আঁর গারির রং হালা: আমার গাড়ির রঙ হলো লাল
- আঁর চোড বইন এক্কান বিদ্যালয় অত ফরালেহা গরে: আমার ছোট বোন একটি বিদ্যালয়ে পড়ে
- আঁর চোড বইন বিদ্যালয়অত যাইত ন চাই: আমার ছোট বোন বিদ্যালয়ে যেতে চায় না
- আঁর চোড ভাই দুইমাস ফর বিদেশত ফরালেহা গইরতো যাইবো: আমার ছোটো ভাই দুই মাস পর বিদেশে পড়ালেখা করতে যাবে
- আঁর ছোড ভাই এক্কান বিদ্যালয় অত ফরালেহা গরে: আমার ছোট ভাই একটি বিদ্যালয়ে পড়ালেখা করে
- আঁর জামাই আঁরে কুব বালবাসে: আমার স্বামী আমাকে খুব ভালোবাসে
- আঁর জামাই দুইবচর আগে আঁরারে রাই আই যুদা অয় গেইয়্যুয়: আমার স্বামী দুই বছর আগে আমাদেরকে রেখে এসে আলাদা হয়ে যায়
- আঁর জামাই বিবিন্ন মাইফোয়ার ফোয়ারে আরা রাইত জাগি হতা হয়: আমার স্বামী বিভিন্ন মেয়ের সাথে সারা রাত জেগে কথা বলে
- আঁর জামাইরে আঁই কুব বালবাসি: আমার স্বামীকে আমি খুব ভালোবাসি
- আঁর জিবনত হনিক্কাই নাই তুঁই চারা: আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
- আঁর জিবনত হনো সফ্ন নাই তুঁই চারা: আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া
- আঁর টিঁয়া নাই: আমার টাকা নাই
- আঁর দাতে বউত বেতা গরের: আমার দাঁত অনেক ব্যথা করছে
- আঁর দুওয়া বাবু আচে: আমার দুইটি বাবু আছে
- আঁর দুচোক কিচু ন তুয়াই তোয়াঁরে চারা: আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া
- আঁর নাম নয়ন।: আমার নাম নয়ন।
- আঁর নৌকাত গুইরতো বউত ভালা লাগে: আমার নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে
- আঁর পচন্দর ফুটবল কেলোয়ার লিওনেল মেসি: আমার পছন্দের ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি
- আঁর পচন্দর ফুটবল দল আর্জেন্টিনা: আমার পছন্দের ফুটবল দল আর্জেন্টিনা
- আঁর ফচন্দ অয় ইল্লা মাইয়্যা তারার ফচন্দ ন ময়: আমার পছন্দ হয় এমন মেয়ে তাদের পছন্দ হয় না
- আঁর ফরালেহা গইরতো গম না লাগে: আমার পড়ালেখা করতে ভালো লাগে নাহ
- আঁর ফরিবারে আঁই, মা, বাবা আর ওজ্ঞা গুরা বইন: আমার পরিবারে আমি মা, বাবা এবং একটি ছোট্ট বোন
- আঁর ফোয়ারে তোঁয়ার হনো সম্ফর্ক নাই: আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই
- আঁর ফোয়ারে নাচিবা নে?: আমার সাথে নাচবা?
- আঁর ফ্রিয় ফল আম: আমার প্রিয় ফল আম
- আঁর ফ্রিয় লেকক হুমায়ুন আহমেদ: আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ
- আঁর ফ্রিয় সব্জি টমেটো: আমার প্রিয় সবজি টোমেটো
- আঁর বই ওয়া হডে?: আমার বইটা কোথায়?
- আঁর বইন এগাযা আঁর ফোয়ারে তাইতো চাই: আমার বোন আমার সাথে সব সময় থাকতে চায়
- আঁর বউত টান্ডা লাগের: আমার অনেক ঠাণ্ডা লাগছে
- আঁর বউত বালা লাগে: আমার অনেক ভালো লাগে
- আঁর বউতদিন আগে এব্বার বিয়া অইল: আমার অনেক দিন আগে একবার বিয়ে হয়েছিল
- আঁর বন্দু আঁর বেজ্ঞিন হতা কুব মনোযোগ দি ফুঁনে: আমার বন্ধু আমার সব কথা খুবই মনোযোগ দিয়ে শুনে
- আঁর বন্দু আঁরে এক্কান লাল শারি কিনি দিয়্যে: আমার বন্ধু আমাকে লাল শাড়ি কিনে দিয়েছে