How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- আঁর বন্দু আঁরে ওজ্ঞা লাল গোলাপ কিনি দিয়্যে: আমার বন্ধু আমাকে একটি লাল গোলাপ কিনে দিয়েছে
- আঁর বন্দু আঁরে বউত বালবাসে ফঁল্লাই: আমার বন্ধু হয়ত আমাকে অনেক ভালবাসে
- আঁর বন্দু মানসিক বাবে দুর্বল: আমার বন্ধু মানসিক ভাবে দুর্বল
- আঁর বন্দুওক্কল আঁর জিবনর বউত গুরুত্বপূর্ণ অংশ: আমার বন্ধুরা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ
- আঁর বন্দুওক্কল আঁরে বালবাসা দেয়: আমার বন্ধুরা আমাকে ভালবাসা দেয়
- আঁর বন্দুওক্কল সপ্তাই দুইয়্যান ফুটবল মেচ কেলিত ফারে: আমার বন্ধুরা সপ্তাহের মধ্যে দুইটি ফুটবল ম্যাচ খেলতে পারে
- আঁর বন্দুর বিয়া আযিয়া: আমার বন্ধুর বিয়ে আজ
- আঁর বয়স বেশি ন: আমার বয়স বেশি না
- আঁর বয়স হম: আমার বয়স কম
- আঁর বর বইনকে আই বউত বালবাসি: আমার বড় বোনকে আমি অনেক ভালবাসি
- আঁর বর মাইয়্যার বিয়ার আয়োজন চলের: আমার বড় মেয়ের বিয়ের আয়োজন চলছে
- আঁর বরবইন আঁরে বউত বালবাসে: আমার বড় বোন আমাকে অনেক ভালবাসে
- আঁর বাইচ্চা ওজ্ঞা মাইফোয়া আচে: আমার বাচ্চা একটি মেয়ে আছে
- আঁর বাংলা বুইযতো অসুবিদা অর: আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে
- আঁর বালবাসার মানুষঅর ফোয়ারে আঁর বিয়া অইয়্যে: আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয়েছে
- আঁর বালোবাসায় হম কি আচিল: আমার ভালোবাসায় কম কি ছিলো ?
- আঁর বাসার দারোয়ান এহন ইতার গেরামত বেরাইত গেয়্যে: আমার বাসার দারওয়ান এখন তাঁর গ্রামে ঘুরতে গিয়েছে
- আঁর বাসার হাজর মাইফোয়া ইবা ইয়া গম গরি হাজ গরিত ন ফারে: আমার বাসার কাজের মেয়েটি এখন ভাল মত কাজ করে নাহ
- আঁর বাসার হাজর মাইফোয়া ইবা দুইদিন অর দাই গিয়্যুয়: আমার বাসার কাজের মেয়েটি দুইদিন ধরে পলাতক
- আঁর বিদেশঅত যাই ফরালেহা গরিবর সফ্ন: আমার বিদেশে গিয়ে পড়ালেখা করার স্বপ্ন
- আঁর বিদ্যালয়ে বউত বন্দু আচে: আমার বিদ্যালয়ে অনেক বন্ধু আছে
- আঁর বিয়াত দাওয়াত তাকিলো: আমার বিয়েতে দাওয়াত রইলো
- আঁর বিয়ার বয়স ফার অই যার গই: আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে
- আঁর বিলায়র নাম মিনু: আমার বিড়ালের নাম মিনু
- আঁর বুক ন লাগে: আমার ক্ষুধা লাগে নি
- আঁর মইদ্দে সমস্যা আচে: আমার মধ্যে সমস্যা আছে
- আঁর মন হারাফ: আমার মন খারাপ
- আঁর মনত শান্তি নাই: আমার মন ভালো নেই
- আঁর মনো অই আঁরার এডে শেষ গরা উচিত: আমার মনে হয় আমাদের এখানে শেষ করা উচিত
- আঁর মা আঁরে বউত বালোবাসে: আমার মা আমাকে ভালবাসে
- আঁর মা আঁরে হইল বিয়া অইলে জিবন ফাল্টি যা গই: আমার মা আমাকে বলেছিল বিয়ে হলে জীবন পরিবর্তন হয়ে যায়
- আঁর মাতা গরম তাকে: আমার মাথা গরম থাকে
- আঁর মার রাঁদা বউত মযা: আমার মায়ের রান্না অনেক মজার
- আঁর লাল রং অর গারিয়ান গত হালিয়া চুরি অইয়্যে: আমার লাল রঙের গাড়িটি গতকাল চুরি হয়ে গেছে
- আঁর হ ন বন্দু নাই: আমার কোনো বন্ধু নেই
- আঁর হালা যামা আচে: আমার কালো জামা আছে
- আঁর হালা যামা নাই: আমার কালো জামা নাই
- আঁরা এক্কা সময় লইতো হয়্যি আর ইবার বউওরে লয় আইত: আমরা বলি একটু সময় নেওয়ার জন্য আর উনার স্ত্রীকে নিয়ে আসার জন্য
- আঁরা এডে আচি আলোচনা গরিবর লাই: আমরা এখানে আছি আলোচনা করার জন্য
- আঁরা এডে আযিয়া উফস্তিত আচি হতা হইবার লাই: আমরা এখানে আজ উপস্থিত আছি কথা বলার জন্য
- আঁরা এডে বউত মজা গইরগম: আমরা সেখানে অনেক মজা করব
- আঁরা এতবর বালা নই: আমরা এতটাও ভালো না
- আঁরা কুব কুশি: আমরা খুব খুশি
- আঁরা জিবন অত ন বুইল্লম: আমরা জীবনে ভুলতে পারব না
- আঁরা ডাহা তাকি: আমরা ঢাকায় থাকি
- আঁরা ত ফাকির নান উরিত ন ফারি: আমরা তো পাখির মতো উড়তে পারিনা
- আঁরা ন কা যাইর: আমরা কেন যাচ্ছি না
- আঁরা বউত ড অর অই গেয়্যিগই ফান মনোত অর: আমরা অনেক বড় হয়ে গেছি মনে হচ্ছে
- আঁরা বেজ্ঞুন এক্কোফোয়ারে আশি কুশি গরি সময় হডাই: আমরা সবাই একসাথে হাসি খুশি করে সময় কাটাই
- আঁরা মেসিরে গৃনা ন গরি: আমরা মেসিকে ঘৃণা করি না