How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- আঁই ফুটবল মেচ দেইক্তো কুব বালবাসি: আমি ফুটবল ম্যাচ দেখতে খুব ভালোবাসি
- আঁই ফুটবল মেচত উফস্তিত অইত চাই: আমি ফুটবল ম্যাচে উপস্থিত হতে চাই
- আঁই ফুটবল মেচ্চিন দেইক্তো বালবাসি: আমি ফুটবল ম্যাচগুলি দেখতে ভালোবাসি
- আঁই ফুটবলত ওজ্ঞা গোল গইরগি: আমি ফুটবলে একটি গোল করেছি
- আঁই বউত কুশি: আমি অনেক খুশি
- আঁই বড় হস্টে নিযেরে চঅঁলাই লইয়্যি: আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম
- আঁই বাংলা বাসা বুজি: আমি বাংলা ভাষা বুঝি
- আঁই বাংলাত হতা হইত ফারি: আমি বাংলা কথা বলতে পারি
- আঁই বাংলাদেশ ক্রিকেট দলরে সমর্তন গরি: আমি বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করি
- আঁই বালা নেই: আমি ভালো নেই
- আঁই বালা ফোঁয়া: আমি ভালো ছেলে
- আঁই বিজ্ঞান অত মাস্টার্স ডিগ্রি লইয়িগইরগি: আমি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি
- আঁই বিয়া গইরগি দশ বচর অর: আমি বিবাহ করেছি দশ বছর হয়
- আঁই বিয়ার ফর জানিত ফারি আঁর জামাইর আগে দুয়্যা বিয়া গইরগিল: এখন বিয়ের পর জানতে পারি আমার স্বামী আগে দুইটি বিয়ে করেছিল
- আঁই বেইন্না গুম যাই উডি: আমি সকালে ঘুমিয়ে উঠি
- আঁই বেইন্না ফরাশোনা গরি মন সচেতন রাকি: আমি সকালে পড়াশোনা করে মন সচেতন রাখি
- আঁই ব্রাজিল ফুটবল দলরে সমর্তন গরি: আমি ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করি
- আঁই ভালা আছি: আমি ভাল আছি
- আঁই ভালা নাই: আমি ভাল নাই
- আঁই মানুসিক বাবে কুব সমস্যাত আচি: আমি মনসিক ভাবে খুব সমস্যার মধ্যে আছি
- আঁই মাযেমদ্যে গান ফুনি: আমি মাঝেমধ্যে গান শুনি
- আঁই যানি আঁরার হনোদিন এফারে এক্কোফোয়ারে বই ফরা ন অইবো: আমি জানি আমাদের আর কোন দিন এপারে একসাথে বই পড়া হবেনা
- আঁই যানি এডে বউত মাইফোয়া কমেন্ট ফরিবার লাই আইবো: আমি জানি এখানে অনেক মেয়ে কমেন্ট পড়তে আসবে
- আঁই যারে বালবাসি ইতে সিলেট তাকে: আমি যাকে ভালবাসি সে সিলেটে থাকে
- আঁই যে মানুষ্যারে বালবাইসসম ইতারে যদি বুজিত ন ফারি তইলে এই ফ্রেমর হনো অর্ত আচে বলি মনে ন অয়: আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না
- আঁই রাযি ন: আমি রাজি না
- আঁই শুক্কুরবার চঅরে চঅরে ঊডি: আমি শুক্রবার অনেক সকালে উঠি
- আঁই সাগর বউত পচন্দ গরি: আমি সাগর অনেক পছন্দ করি
- আঁই সাত মাস ফ্রেম গরি একজনঅরে বিয়া গইরগি: আমি সাত মাস প্রেম করে একজনকে বিয়ে করেছি
- আঁই স্কুলত ন যাই: আমি স্কুলে যাই না
- আঁই হন অত্তে তোঁয়ারে ন বুইল্লম: আমি কখনই তোমাকে ভুলবো না
- আঁই হনোদিনও চিন্তা ন গরি আঁর মাইয়্যা তার মার আদর বালবাসা চারা ডঅর অইব হাজর মানুষর হাচে: আমি কোনদিন চিন্তাও করিনি আমার মেয়ে তার মার আদর ভালোবাসা ছাড়া বড় হবে বাসার কাজের মানুষের কাছে
- আঁইডা: এঁটো
- আঁজাআঁজি: কোলাকুলি
- আঁট্টা: মই
- আঁডু: হাঁটু
- আঁত: হাত
- আঁতরগান: হাতেরটা
- আঁত্তুন নিল আসসান চাইতো গম লাগে: আমার নীল আকাশ দেখতে অনেক ভালো লাগে
- আঁত্তুন ফকেট মানি লাইবো: আমার পকেট মানি লাগবে
- আঁত্তুন ফরালেহা গইরতো এফফোডাও গম ন লাগে: আমাকে পড়ালেখা করতে একদমই ভাল লাগে না
- আঁত্তুন ফরালেহা গরা ফরিবো: আমাকে পড়ালেখা করতে হবে
- আঁত্তুন ফরিক্কা দিতো এব্বেরেও গম ন লাগে: আমার পরীক্ষা দিতে একদমই ভালো লাগে না
- আঁত্তুন বউত মাতা হরার: আমার মাথা অনেক ব্যথা করছে
- আঁত্তে তোঁয়ারে ভালা লাগে: আমি তোমাকে ভালবাসি
- আঁত্তে ভালা ন লাগের: আমার ভাল লাগছে না
- আঁযি গেইয়্যুই হতকিচু, হতো আফনজনন: হারিয়ে গেছে কতকিছু, কত আপনজন
- আঁযি যাইতো ইচ্ছা গরে বউত দুরে: হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে
- আঁর: আমার
- আঁর: অভাব