‘আঁই যে মানুষ্যারে বালবাইসসম ইতারে যদি বুজিত ন ফারি তইলে এই ফ্রেমর হনো অর্ত আচে বলি মনে ন অয়’
Chittagonian sentence
Meaning in standard Bengali
আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না
The same in other regions
- Noakhali: আই যে মানুষ গারে ভালবাসাম হেতে যদি না বুঝবার না পারে তাইলে এই প্রেম করবার কোনো লাভ আছে কই মনে হয় না
- Sylhet: মুই যে মানুষটারে ভালাপাইমু তারে যদি বুঝতাম না পারি তাইলে অউ পিরিতর কুনো অর্থ আছে খরি মনে অয় না
- Barishal: মুই যে মানুডারে ভালবাসমু হ্যারে যদি না বোঝতে পারি হ্যালে হেই পেরেমের কোনো মানে আছে বইলা মনে হয় না
- Mymensingh: আমি যেই মানুষটারে ভালোবাসমু তারে যদি না বুঝতে পারি তাইলে এই প্রেমের কোনো অর্থ আছে বইলা মনে হয় না
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited