How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- ১৫ দিনের ভিতরত আর বিয়া অইগিল: ১৫ দিনের মধ্যেই আমাদের বিয়ে হইলো
- ২৮ বছর দরি আর মা কষ্ট গরি গিয়োয়: ২৮ বছর ধরে আমার মা কষ্ট করে গেছেন
- ৪ বয়স অইয়ে মাত্র: বয়স সবে চার বছর পূর্ণ হলো
- অ তুঁই বউত মোটা: হ্যাঁ তুমি অনেক মোটা
- অই আস্সানর উরন্ত ফেইকঅর গান ফুনিলেই মন কুশি অই যাইতই: সে আকাশে উড়ন্ত পাখির গান শোনতেই মন খুশি হয়ে উঠত
- অই ফুল্লুন অর রঙিন মেলা দেহি রিদয় বরি যা গই: সে ফুলগুলোর রঙিন মেলা দেখে হৃদয় ভরে যায়
- অই ফোয়া হনো কিচু ফুইন্তো ন চায় তার ফোয়ারে দেহা গইরতো চাই: ওই ছেলে কোন কিছুই শুনতে চায় না তার সাথে দেখা করতে চায়
- অই মাইয়াফোয়া যেনেইওক খুজি বাইর গরন ফরিব: ওই মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে
- অইগেই: হয়ে গিয়েছি
- অইত: হতে
- অইত্যু: হত.
- অইন: আগুন
- অইমত্তন আঁই ফ্রায় চাইর মাস ফর বাসাত গেয়্যি: সেইবার আমি প্রায় ৪ মাস পরে বাসায় গিয়েছি
- অইয়্যুম: করবো
- অইলদে: হচ্ছে
- অইলে: হন
- অউল - ফউল: এলোমেলো
- অঁ: সাঁকো
- অঁ: হ্যাঁ
- অঁন: অগ্রহায়ণ
- অঁনোরার অযোগ্য ফোয়া: আপনাদের অযোগ্য সন্তান
- অকল মাছ ধরে: মাছ ধরছে
- অক্কল: সকল
- অক্তর মোওতায্: দরিদ্র
- অগগা গুরা বইন: একটি ছোট বোন
- অচেনা লোকর উফহার গ্রহন নো গরি: অচেনা লোকের উপহার গ্রহণ করি না
- অজ্ঞ গাল: এক গালে
- অজ্ঞ গাল সায় সুয়ার দিউম: এক গালে একটা থাপ্পর লাগিয়ে দিব
- অঞ্জক: উপাদান
- অ়ঞ্জক: উপাদান
- অতচ ফাশর বেজ্ঞিন বারিত ফানি দি ফিলার শুদু আঁরো বারিতই ন ফানি ন দের: অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়ে দিচ্ছে শুধু আমাদের বাড়িতেই পানি দিচ্ছে না
- অত্তর: সাক্ষাৎ
- অ়দর হত়াত আইয়ু: আসল কথায় আসা
- অন রে দেহি: আপনাকে দেখছি
- অনড় লই হোথা: আপনার সাথে কথা
- অনড় লই হোথা খৈত বেশি গম লাগে: আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে
- অনত তুন এক্কান দোয়ান ওত যা ফরিবো: আপনাকে একটি দোকানে যেতে হবে
- অনত্তুন ইয়েন গরন ফরিবু: আপনার এটা করা লাগবে
- অনর: আপনার
- অনর আশির হাচে বেজ্ঞিন আর মানি যাইগই: আপনার হাশির কাছে সব কিছু হার মেনে যায়
- অনর এই ফোস্ট ইয়ান কুব উফকারি: আপনার এই পোস্টটি খুব উপকারী
- অনর কি আঁর হতা মনোত আচে আইযো: আপনার কি আমার কথা মনে আছে এখনও ?
- অনর কি গরম লাগের নে: আপনার কি গরম লাগছে?
- অনর কি ফরালেহা গইরতো এব্বেরেও গম ন লাগে: আপনার কি কি পড়ালেখা করতে একদমই ভাল লাগে নাহ?
- অনর কি বই ফরার অব্বাস আচে নে: আপনার কি বই পড়ার অভ্যাস আছে ?
- অনর কি বিয়া ওই গেইয়ু নি?: আপনার কি বিয়ে হয়ে গেছে?
- অনর কি মন হারাফ নে: আপনার কি মন খারাপ ?
- অনর কি হনো ফ্রশ্ন আচে নে: আপনার কোনো প্রশ্ন আছে?
- অনর চবি দেকি কুব গম লাইজ্ঞে: আপনার ছবি দেখে খুব ভালো লেগছে
- অনর চবিয়ান দেহি মন বরি গেইয়্যুই: আপনার ছবিটি দেখে মন ভরে গেলো