How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- আইজগা তোয়ারে দেইকতো আইবো: আজকে তোমায় দেখতে আসবে?
- আইজগা দুফুরে আংগোর দাওয়াত আছে: আজকে দুপুরে আমাদের দাওয়াত আছে
- আইজগা দেয়ালে হিট ঠেকি গেছে: আজকে দেয়ালে পিঠ থেকে গেছে
- আইজগা প্রায় ৮ দিন হানি নাই: আজকে প্রায় ৮ দিন পানি নেই
- আইজগা রাতে গাত আত তুইলেছে: আজকে রাতে গায়ে হাত তুলেছে
- আইজগা সিঙ্গেল দেই কুনুগার লাই হাত কাইটতাম হারি না: আজ সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না
- আইজগা সিলেটে বৃষ্টি অইব: আজ সিলেটে বৃষ্টি হবে
- আইজগা হারাদিন বৃষ্টি অইছে: আজকে সারাদিন বৃষ্টি হয়েছে
- আইজগার আবহাওয়াই মেলা সোন্দর: আজকের আবহাওয়টা অনেক সুন্দর
- আইজ্জা আই বাইরে যামুই: আজকে আমি বাহিরে যাবোই
- আইজ্জা আর ছোট বইন হাক কইচ্চে: আজকে আমার ছোট বোন রান্না করেছে
- আইজ্জা আর মন ভালা নাই: আজকে আমার মন ভালো নেই
- আইজ্জা ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট খেলায় জিতি গেসে: আজকে ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট খেলায় জিতে গেছে
- আইজ্জা গরিব বলে কেও আরে ভালবাসে না: আজ গরিব বলে কেউ আমাকে ভালবাসে না
- আইজ্জা বেয়ানে আই এবং আর বন্ধুরা ফুটবল খেইলত মাঠে গেসে: আজ সকালে আমি এবং আমার বন্ধুরা ফুটবল খেলতে মাঠে গিয়েছি
- আইজ্জা সিঙ্গেল বলি ঘুইরত যাইত হারে না: আজ সিঙ্গেল বলে ঘুরতে যেতে পারি না
- আইজ্জা স্কুলে তোন্ডার কিয়া কিয়া হরাইসে?: আজকে স্কুলে তোমাদের কি কি পড়িয়েছে?
- আইয়ো দেন বাইচ্চার মা এইডার লাই আই বাইচ্চার মুকে রেনি মেলা কিছু বুইঝদাম হারি: আমি যে মা তাই আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি
- আংগো দুইজনের বিয়া ওইবার কতা চলের: আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা চলছে
- আংগো হরিবারে আনন্দের বাইরে কোন কাইজ্জা নাই: আমাদের পরিবারে আনন্দের বাইরে কোন ঝগড়া নেই
- আংগোর খামারে ৫০০০টার বেশি মুরগি আছে: আমাদের খামারে ৫০০০টির বেশি মুরগি আছে
- আংগোর গেরামের জনসংখ্যা প্রায় চাইর আজার: আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় চার হাজার
- আংগোর বেকে একসময় একলগে আছি: আমাদের সবাই একসময়ে একসাথে আছি
- আংগোর ভিত্তে কোন ঝগড়া নাই: আমাদের মধ্যে কোন রকম ঝগড়া নেই
- আংগোর স্বপ্ফন মেলা বড্ডা: আমাদের স্বপ্ন অনেক বড়
- আংগোর হরিবারে আর মার অবদান এ বেশি আই মনে করি: আমাদের পরিবারে আম্মুর অবদানই বেশি বলে আমি মনে করি
- আংগ্গো ঘরের বেক রুম হুল দি সাজাই রাইকছি: আমাদের ঘরের প্রতিটি রুম ফুল দিয়ে সাজিয়ে রেখেছি
- আকাশে তারাগুন আঙ্গোরে আশা দ্যেয়: আকাশে তারাগুলি আমাদেরকে আশা দেয়
- আকাশে মেঘের কারণে বৃষ্টি হরে: আকাশে মেঘের কারণে বৃষ্টি পড়ে
- আকাশের নীল রঙগা অসাধারণ: আকাশের নীল রঙটি অসাধারণ
- আকাশের নীলে আরাই যাইতাম চাই তোয়ারে লই: আকাশের নীলে হারিয়ে যেতে চাই তোমায় নিয়ে
- আগে দি তোর এক্কানা বই এর দোয়ানে যান লাইগবো: প্রথমে তোমাকে একটি বইয়ের দোকানে যেতে হবে
- আগে হরের হিসাব বাদ আইজগা ঝগড়ার বিষয় আব্বু বিদেশ থায়: আগে পরের হিসাব বাদ আজকে ঝগড়ার বিষয় আব্বু বিদেশে থাকে
- আগেদি আন্নেরে এককান দোয়ানে যাইতে অইবো: প্রথমে আপনাকে একটি দোকানে যেতে হবে
- আগের তুলনায় আব্বা অনেক ভালা অইছেন: আগের তুলনায় আব্বু অনেক ভালো হয়ছেন
- আগোমি কাইল্লা বেয়ানে হেতের গরে দেখতে হাইরবেন: আগামিকাল সকালবেলা তাদেরকে দেখতে পাবেন
- আঙ্গো ৩ বছরের হেরেম: আমাদের ৩ বছরের প্রেম
- আঙ্গো আর হেতাগো সময় তো এক ন: আমাদের আর উনাদের সময় তো এক না
- আঙ্গো চইলতেই হারে না: আমাদের চলতেই পারে না
- আঙ্গো তিন বছরের সংসারে হোলামাইয়া অয়নো: আমাদের তিন বছরের সংসার বাচ্চা হয়নি
- আঙ্গো পারিবারিক ভাবে বিয়া হয়: আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়
- আঙ্গো ফ্যামিলির তুন হেতিগো ফ্যামিলি অনেক বড়লোক: আমাদের ফ্যামিলি থেকে ওদের ফ্যামিলি অনেক বড়লোক
- আঙ্গো বিয়ার হর তুনই নানা ছোডখাডো কারনে ঝগড়া লাগি থাইকতো: আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো
- আঙ্গো মইধ্যে ভালোবাসার কোনো কমতি নাই: আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই
- আঙ্গো মইধ্যে হায়সময় ঝগড়া অয়: আমাদের মধ্যে প্রায়সময় ঝগড়া হয়
- আঙ্গো ম্যাক্সিমাম কতা অইছে অনলাইনে: আমাদের ম্যাক্সিমাম কথা হয়েছে অনলাইনে
- আঙ্গো যানের কতা হুনি হেতেও যাইতে চাইল: আমাদের যাওয়ার কথা শুনে সেও যাইতে চাইল
- আঙ্গো যৌথ হরিবার আছিলো নানার বাসাত: আমাদের যৌথ পরিবার ছিল নানার বাসায়
- আঙ্গো লগে আর আব্বা তেমন সময় কাটাইতো না: আমাদের সাথে আমার আব্বু তেমন সময় কাটাতো না
- আঙ্গো হুরা বাড়ি জুড়ি বাপ একলা দুই তিনজন কামের লোক আছে লগে: আমাদের পুরা বাড়ি জুড়ে বাবা একা দুই তিনজন কাজের লোক আছে সাথে