How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- আই সকালে ঘুমের তুন উডি: আমি সকালে ঘুমিয়ে উঠি
- আই সকালে হইড়তে বই: আমি সকাালে পড়তে বসি
- আই সত্যিই খুব অসহায় বোধ কইরতেছি: আমি সত্যিই খুব অসহায় বোধ করতেছি
- আই সবসময় আর গেরামের মানুষের হাশে থাইকতাম চাই: আমি সবসময় আমার গ্রামের মানুষদের পাশে থাকতে চাই
- আই সাগর মেলা হছন্দ করি: আমি সাগর অনেক পছন্দ করি
- আই সাগর হাড়ি দিয়ুম: আমি সাগর পাড়ি দেবো
- আই সাত মাস প্রেম করি একজনরে বিয়া কইচ্ছি: আমি সাত মাস প্রেম করে একজনকে বিয়ে করেছি
- আই সিলেট থাই: আমি সিলেট থাকি
- আই হইত্যদিন ফুটবল খেলতাম যাই: আমি প্রতিদিন ফুটবল খেলতে যাই
- আই হর হর ৩ বছর হেতন রে সারপ্রাইজ দিছি জন্মদিনে: আমি পর পর ৩ বছর তাকে সারপ্রাইজ দিয়েছি জন্মদিনে
- আই হরালেয়ায় কাচা: আমি পড়াশোনায় কাঁচা
- আই হরে আন্নের দোয়ানে আইয়ুম: আমি পরে আপনার দোকানে আসব
- আই হাইত্তান্ন না কইত্তে: আমি পারবো না না করতে
- আই হাইত্তান্নো হানি দিতাম: আমি পারবো না পানি দিতে
- আই হাইরতাম ন: আমি হারবো না
- আই হাচ বছর চাকরি কইচ্ছিলাম: আমি পাঁচ বছর চাকরি করেছিলাম
- আই হাছর কাইটতান্ন: আমি সাঁতার কাটবো না
- আই হাফুরকাইটতাম হছন্দ করি: আমি সাঁতার কাটতে পছন্দ করি
- আই হারাজীবন আন্নের ভালোবাসা হাইতাম চাই: আমি সারা জীবন আপনার ভালবাসা পেতে চাই
- আই হাশে বইয়াই কইছি যে এই কামের লাই আর খারাপ লাগছে: আমি পাশে বসায়ে বলছি যে এই কাজের জন্য আমার খারাপ লাগছে
- আই হিগুনরে চাই হালাইছি: আমি ওদের দেখতে পেলাম
- আই হিরি আইলাম: আমি ফিরে এলাম
- আই হেতনরে কই দিছি আই আর তোমার লগে সংসার কইরতাম ন: আমি ওকে বলে দিয়েছি আমি আর তোমার সাথে সংসার করবো না
- আই হেতাগোরএকজন অইতাম চাঈ: আমি তাদেরই একজন হতে চাই
- আই হেতারে ইগিন শিখাইছি: আমি তাকে এইগুলো শিখাইছি
- আই হেতির চোখের মায়ায় হড়ছি: আমি তার চোথের মায়ায় পড়েছি
- আই হেতিরে ভালোবাসি: আমি তাকে ভালবাসি
- আই হেতের নাম জানি: আমি ওর নাম জানি
- আই হেতেরে দেইখতে হাইলাম: আমি তাকে দখতে পেলাম
- আই হেতোনের লগে সারারাত জাগি ফোনে কতা কইতাম: আমি তাঁর সাথে সারারাত জেগে ফোনে কথা বলতাম
- আই হেরে কোনোদিন হেতার কোনো কাম লই খোডা দি ন: আমি তাকে কখনো তার কোনো কাজ নিয়ে খোটা দেই নি
- আই হেরেম করি বিয়া কইরছি: আমি প্রেম করে বিয়ে করেছি
- আইও বুঝি তুমি অনেক কষ্ট করো: আমিও বুঝি তুমি অনেক কষ্ট করো
- আইও হিগারে ছাড়া কিছু ভাবি ন হাছ বছরে: আমিও তাকে ছাড়া কিছু ভাবি নাই ৫ বছরে
- আইচ্ছা বলো সাই বাংলাদেশে কোগা জেলা?: আচ্ছা বলো দেখি বাংলাদেশে কয়টি জেলা?
- আইজ আই রোগা হেটার লাই মানুষ আরে লই উল্ডাহাল্ডা সন্দেহ করে: আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে
- আইজ কোনো খেলা অইতো ন: আজ কোনো খেলা হবে না
- আইজ গরিব দেই পৃথিবীত থাই বড়লোক অইলে মঙ্গল গ্রহে থাইকতাম: আজ গরিব বলে পৃথিবীতে থাকি,বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম
- আইজ রাইতে আব্বা হঠাৎ করি অসুস্থ অই হইড়ছে খবর হুনি হাসপাতালে আইলাম: আজ রাতে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে খবর শুনে হাসপাতালে এলাম
- আইজকাল কী যে কইরতেছে হোলাটা: আজকাল কী যে করছে ছেলেটা
- আইজকাল হরাশোনা চাপ মেলা বেশি: আজকাল পড়াশোনার চাপ অনেক বেশি
- আইজগা অনেক মজা অইছে: আজ অনেক মজা হল
- আইজগা আই ছাতা আইনতো ভুলি গেছি: আজকে আমি ছাতা আনতে ভুলে গেছি
- আইজগা আর খাইতে ভালা লগের না: আজকে আমার খেতে ভালো লাগছে না
- আইজগা আর জন্মদিন: আজকে আমার জন্মদিন
- আইজগা আরে কয় আই বেলে হেতির যোগ্য ন: আজ আমাকে বলে আমি নাকি তার যোগ্য না
- আইজগা কত তারিখ: আজকে কত তারিখ?
- আইজগা ছুটির দিন: আজ ছুটির দিন
- আইজগা জুম্মার দিন: আজকে জুম্মার দিন
- আইজগা তোয়ার ভাইরে দেইকলাম: আজকে তোমার ভাইকে দেখলাম