‘বিয়াত হোলাহক্ক দাবি কইচ্ছে দুগা স্বর্নের জিনিস মাইয় হক্ক রাজি অই গেছে’
Noakhailla sentence
Meaning in standard Bengali
বিয়েতে ছেলে পক্ষ দাবি করেছিল দুটি সোনার জিনিস চাই, মেয়ে পক্ষ তাতেই রাজি হয়ে গেল
The same in other regions
- Chattogram: বিয়াত মাযে ফোয়ার ফক্কত্তুন দাবি গইরগে দুইয়্যান সোনার জিনিস চাই, মাইফোয়া ফক্ক ইয়ানতই রাজি অ গেয়্যুই
- Sylhet: বিয়াত দামান পক্ষ দাবি করছিলা দুইটা সুনার জিনিস চাইন তারা , কইন্যা পক্ষ তাতেউ রাজি অই গেলা
- Barishal: বিয়াতে পোলাগো পক্ষ দাবি করছেলে দুজ্ঞা সোনার জিনিস চাই , মাইয়া পক্ষ হেইয়াতেই রাজি হইয়া গ্যালো
- Mymensingh: বিয়াতে ছেড়া পক্ষ দাবি করছিল দুইটা সোনার জিনিস চাই, ছেড়ি পক্ষ তাতেই রাজি হইয়া গেল
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited