How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- এডাত ও কোনো লাব অয়নো: এতে ও লাভ হলো না
- এডাতে যদি আর স্বামীর খুব বেশি সমইস্যা অয়: এতে যদি আমার স্বামীর খুব বেশি সমস্যা হয়
- এডাতে হুলিশের উপর চাপ আইবো: এতে পুলিশের উপর চাপ আসবে
- এডারই মাঝে এককান অঘটন ঘটি গেলো: এরই মাঝে একটি অঘটন ঘটে গেলো
- এত জলদি শেষ: এত তাড়াতাড়ি শেষ
- এত টেয়া কোনাই হাইয়ুম: এতো টাকা কোথায় পাবো ?
- এত সুন্দর লাগে হের: এত সুন্দর লাগে তার
- এতো এতো সংসারের ঝামেলা দেই হোস্ট করা: এতো এতো সংসারের ঝামেলা দেখে পোস্ট করা
- এতো গরমে আর কিচ্ছু ভালা লাগে না: এই গরমে আমার কিছু ভালো লাগে না
- এতো চিন্তা করা লাইগদোনো নিজেরে লই ভাবো: এতো চিন্তা করা লাগবে না নিজেরে নিয়ে ভাবো
- এতো ভাবার সময় কন্ডে?: এতো ভাবার সময় কই?
- এদ্দুরার জাগা হাসপাতাল আই আগে দেইনো: এত বড়ো হাসপাতাল আমি আগে দেখিনি
- এন্নে গেঞ্জাম হয় আবার মিল এরুম কইরতে কইরতে হাছ বছর অইছে অন: এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন
- এন্নে নানা রকম ঝামেলা অইতে থায়: এভাবে নানা রকম ঝামেলা হতে থাকে
- এবার ছুডি সিলোট গুইত্যাম জাইয়ুম: এইবার ছুটিতে সিলেট ঘুরতে যাব
- এবারগা কোরবানিত লাল গরু কিনিয়ুম: এইবার কুরবানিতে লাল গরু কিনবো
- এমন কি আর বাপ মা সামনে আইলে সালাম হইর্যন্ত দেয়না: এমন কি আমার বাবা মা সামনে আসলে সালাম পর্যন্ত দেয়না
- এম্মির দিকে আর হরিবারের লগে সম্পর্ক রাইখতো ন: এদিকে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে না
- এম্মির দিকে যার লগে বিয়া হয় হে অশিক্ষিত: এদিকে যার সাথে বিয়ে হয় সে অশিক্ষিত
- এয়ান হেই সোনালী যুগের প্রাচীন গান যে গান হুইনলে বুকআন ভরি যায়: এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়
- এয়ার মইধ্যে মাইয়া পরিবারের পছন্দে বিয়া কইচ্ছে: এর মাঝে মেয়েটি তার পরিবারের পছন্দে বিয়ে করে
- এর মইধ্যে অনেক সময় ভালা অই যাইতো আবার খারাপ অই যাইতো: এর মধ্যে অনেক সময় ভালো হয়ে যেত আবার খারাপ হয়ে যেত
- এর হরে ওকগার হর ওকগা অশান্তি বাইড়তে থায়: তারপর একের পর এক অশান্তি বাড়তে থাকে
- এরহর তুন আই ঠিক কইরলাম তেল মারা উত্তর দিয়ুম: এরপর ঠিক করলাম তেল মারা উত্তর দিবো
- এরহর তুন ক্লাস টেনে রিলেশনে যাই: এরপর থেকে ক্লাস টেনে রিলেশনে যাই
- এরহর তুন হেতেরা দোনোগা সবজি বাগানে যাই হেড ভৌরি খানা খাইতো: এরপর থেকে তারা দুজনই সবজি বাগানে গিয়ে পেট ভরে খাবার খেতো
- এরহর হে আর লগে যোগাযোগ রায়নো: এরপর সে আমার সাথে যোগাযোগ রাখেনি
- এরহর হেতোনে আরেককান ফ্লাইটে করি বাসাত যাইত: এরপর সে আরেকটা ফ্লাইটে করে বাসায় যাইত
- এরুম কইরতেসে কিল্লেই বই বই?: এমন করতেসে কেন বসে বসে?
- এরুম কিছু কইরগুম যাতে হেতার কাছে আরে না যাইতে অয়: এমন কিছু করবো যাতে তার কাছে আমাকে না যেতে হয়
- এরুম ন যে আই দেইখতে অসুন্দর: এমন না যে আমি দেখতে অসুন্দর
- এরুম মনোভাব লই সংসারে কোনোদিন সুখ আইয়ে না: এমন মনোভাব নিয়ে সংসারে কখনো সুখ আসে না
- এরুমনা বেডা গো লগে সংসার করন যায় না: এমন পুরুষদের সাথে সংসার যায় না
- এলা হেতাঁর আতের দিকে রেনি আছিলাম: শুধু তাঁর হাতের দিকে তাকিয়ে ছিলাম
- এলাকাত আগুন লাইগছে: এলাকায় আগুন লেগেছে
- ঐ বেডার সামনে আই খাড়াইতে হাইরতান ন: ঐ লোকের সামনে আমি দাঁড়াতে পারবোনা
- ঐ বেডি আর হেতে মিলি আরে গালিগালাজ কইরতে থায়: ঐ মহিলা আর সে মিলে আমাকে গালিগালাজ করতে থাকে
- ঐ লোক যদি আর বোইনের কোনো ক্ষতি করে: ঐ লোক যদি আমার বোনের কোনো ক্ষতি করে
- ও আরে কোন কামে সাহাইয্য করে: ও আমাকে কোন কাজে সাহায্য করে
- ও ঠিকই কইছে: ও ঠিকই বলেছে
- ওকগা কুত্তা রাস্তাত বই রইছে: একটি কুকুর রাস্তায় বসে আছে
- ওকগা চানাচুরওয়ালারে দেয়া যায়: এক চানাচুরওয়ালাকে দেখা যায়
- ওকগা চামুচ খানা খাই এ এতাগাইন কতা কই দিলা: এক চামচ খেয়েই এতো কথা বলে দিলা
- ওকগা ধলা রঙের হাখি আকাশে উইড়তেছে: একটি সাদা রঙের পাখি আকাশে উড়ছে
- ওকগা বই লই এতাগাইন ঘটনা ঘডি যাইবো: এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে
- ওকগা বিলাই দরজার সামনে বই আছে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- ওকগা বেলা খাওনের সময় হায়না ইগিন মারে কইছে: এক বেলা খাওয়ার সময় পায় এসব আম্মু কে বলছে
- ওকগা ভালা কাম কইরতে হাইরবেন: একটা ভালো কাজ করতে পারবেন
- ওকগা মাইয়া ছোগা হোলার লগে হেরেম কইরছে: একটা মেয়ে ছয়টা ছেলের সাথে প্রেম করছে
- ওকগা মাইয়া যদি হেতির বাপের দায়িত্ব হালন করে হেডার বেলায় সমস্যাটা কোনাই আই জানিনা: একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা