How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- তুমি কি এই বইডা পড়তে চাও?: তুমি কি এই বইটি পড়তে চাও ?
- তুমি কি এইহানে আইতে পারবা?: তুমি কি কখনো এখানে আসতে পারবে?
- তুমি কি এহন খাইতে ববা?: তুমি কি এখন খেতে বসবা ?
- তুমি কি কাম হরো: তুমি কি কাজ করো?
- তুমি কি কেসসা লেহো?: তুমি কি গল্প লেখো ?
- তুমি কি খাইতে পছন্দ কর?: তুমি কি খেতে পছন্দ করো ?
- তুমি কি খাইতে পছন্দ করো?: তুমি কি খেতে পছন্দ করো?
- তুমি কি খ্যালতে ভালবাসো?: তুমি কি খেলতে ভালোবাসো?
- তুমি কি গ্যাছেলা?: তুমি কি গিয়েছিলে?
- তুমি কি চাও মুই চইল্লা যাই?: তুমি কি চাও আমি চলে যাই?
- তুমি কি চাকরি করতেয়াছ?: তুমি কি চাকরি করছ?
- তুমি কি চাকরি করতেয়াছো এহনো?: তুমি কি চাকরি করছো এখনো?
- তুমি কি চাকরি করতেয়াছো?: তুমি কি চাকরি করছো?
- তুমি কি তোমার ভুল বোঝতে পারছো?: তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছ ?
- তুমি কি দেখছো?: তুমি কি দেখেছো ?
- তুমি কি দ্যাখছো?: তুমি কি দেখছো ?
- তুমি কি পড়াশুনা করতেয়াছো?: তুমি কি পড়াশোনা করছো?
- তুমি কি বাইরাই বাইর হোবা?: তুমি কি বাইরে বের হবে?
- তুমি কি বাংলা গান হোনতে পারো?: তুমি কি বাংলা গান শুনতে পারো?
- তুমি কি বিয়াতে রাজি?: তুমি কি বিয়েতে রাজি ?
- তুমি কি মোর দোস্তো হইতে চাও?: তুমি কি আমার বন্ধু হতে চাও?
- তুমি কি মোর লইজ্ঞা অপেক্ষা করতে পারবা?: তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে ?
- তুমি কি মোর লইজ্ঞা এউক্কা গান লেইক্ষা দেতে পারবা?: তুমি কি আমার জন্য একটি গান লিখে দিতে পারবে?
- তুমি কি মোর লগে পেরেম করবা?: তুমি কি আমার সাথে প্রেম করবা?
- তুমি কি মোর লগে যাবা?: তুমি কি আমার সাথে যাবে?
- তুমি কি মোরে আগে দ্যাখছো?: তুমি কি আমাকে আগে দেখেছো ?
- তুমি কি মোরে এই কামডা কইররা দেতে পারবা?: তুমি কি আমাকে এই কাজটি করে দিতে পারবে?
- তুমি কি মোরে এউক্কা ছবি তুইল্লা দেতে পারবা?: তুমি কি আমাকে একটি ছবি তুলে দিতে পারবে
- তুমি কি মোরে এক গেলাস পানি আইননা দেতে পারবা?: তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে ?
- তুমি কি মোরে গোঙ্গা মনে হরো?: তুমি কি আমাকে বোকা মনে করো ?
- তুমি কি মোরে ঘোরতে লইয়া যাবা?: তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে?
- তুমি কি মোরে চেনো?: তুমি কি আমাকে চিনো ?
- তুমি কি মোরে ভালোবাসো না?: তুমি কি আমায় ভালোবাসো না?
- তুমি কি মোরে ভালোবাসো?: তুমি কি আমায় ভালবাসো ?
- তুমি কি রাইতে খাইছো?: তুমি কি রাতে খেয়েছো ?
- তুমি কি রাইতের কালে বাইরাই বাইর হোবা?: তুমি কি রাতের বেলা বাইরে বের হবে?
- তুমি কি রাইতের কালে বায়রায় বাইর হবা?: তুমি কি রাতের বেলা বাহিরে বের হবে ?
- তুমি কি রানতে পারো?: তুমি রান্না করতে পারো ?
- তুমি কি লকট খাও?: তুমি কি জামরুল খাও?
- তুমি কি সরকারি চাকরি করতেয়াছেন?: তুমি কি সরকারি চাকরি করছ?
- তুমি কি সরকারি চাকরি করতেয়াছো?: তুমি কি সরকারি চাকরি করছো?
- তুমি কি হরো: তুমি কি করো
- তুমি কি হরো: তুমি কি কর
- তুমি কি হাতোর জানো?: তুমি কি সাঁতার জানো?
- তুমি কিরকেট খেলায় জেতলে: তুমি ক্রিকেট খেলায় জিতলে
- তুমি কোন কেলাসে পড়ো?: তুমি কোন ক্লাসে পড়ো?
- তুমি কোন বিষয় লইয়া পড়াশুনা করতেয়াছো?: তুমি কোন বিষয় পড়াশোনা করছো?
- তুমি কোন স্কুলে পড়ো: তুমি কোন স্কুলে পড়
- তুমি কোম্মে: তুমি কোথায়?
- তুমি কোম্মে চাকরি করতেয়াছো?: তুমি কোথায় চাকরি করছো?