How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- তুমি কোম্মে থাহো: তুমি কোথায় থাক?
- তুমি কোম্মে যাও: তুমি কোথায় যাও
- তুমি কোম্মে যাও: তুমি কোথায় যাচ্ছ?
- তুমি ক্যামন আছো?: তুমি কেমন আছো?
- তুমি ক্যামোন আছ: তুমি কেমন আছো
- তুমি খালি মনে রাইখো মোরে হগল সময়: তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা
- তুমি খেলায় জেতছো: তুমি খেলায় জিতলে
- তুমি গান গাইতে পারবা না: তুমি গান গাইতে পারবে না
- তুমি গোঙ্গা এউক্কা মানু: তুমি বোকা একজন মানুষ
- তুমি গোঙ্গার নাহান হ্যারে লইয়া ভাইব্বা বইয়া থাকপা কির লইজ্ঞা: তুমি বোকার মতো তাকে নিয়ে ভেবে বসে থাকবে কেন
- তুমি ঘুমাও কির লইগ্গা?: তুমি ঘুমাও কেন?
- তুমি ঘুমে গনে হায়ালে উঠাই যাও: তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাও
- তুমি ঘুমে গোনে উইটঠা মোরে ফোন কইররো: তুমি ঘুম থেকে উঠে আমাকে কল দিও
- তুমি ঘুমে গোনে হওয়ালে উইটঠা যাও: তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাও
- তুমি চইল্যা যাওয়ার পর তোমার মাইয়া কিরহম যানি ঠাণ্ডা হইয়া গ্যাছে: তুমি চলে যাওয়ার পর তোমার মেয়ে কেমন যেন শান্ত হয়ে গেছে
- তুমি চইল্লা যাওয়ার পর মোর জীবন থাইম্মা গ্যাছে: তুমি চলে যাওয়ার পর আমার জীবন থেমে গেছে
- তুমি চাইলে মুই চাঁন আইন্না দিমু: তুমি চাইলে আমি চাঁদ এনে দিবো
- তুমি চাকরি করতেয়াছেন?: তুমি চাকরি করছ?
- তুমি ছাড়া এই পিরথিবিতে মোর আর কেউ নাই: তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই
- তুমি ছাড়া মোর জীবনডা আন্ধার: তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার
- তুমি ছাড়া সময়ডা মোর নাহান কইরা গুছাইয়া লওয়ার চেষ্টা করছি: তুমিহীন সময়টা নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি
- তুমি জানো হাছাইও বেমালা কঠিন বাপ হইয়া মায়ের দায়িত্ত্ব পালন করা: তুমি জানো সত্যিই খুব কঠিন বাবা হয়ে মায়ের দায়িত্ব পালন করা
- তুমি জোর কইররা অন্যের ভালো লাগার মানু হইতে পারবা না: তুমি জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে পারবে না
- তুমি ঢাকার কোম্মে থাহো?: তুমি ঢাকার কোথায় থাকো?
- তুমি থাহো কোম্মে?: তুমি থাকো কোথায়?
- তুমি দুফারে কিদ্যা ভাত খাইছেলা?: তুমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ ?
- তুমি দুফুরে কিডা খাইছেলা?: তুমি দুপুরে কি খেয়েছ?
- তুমি দুফুরে কিডা ভাত খাইছেলা?: তুমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ?
- তুমি দ্যাখতে সুন্দর না হইলেও মুই তোমারেই চাই: তুমি দেখতে সুন্দর না হলেও আমি তোমাকেই চাই
- তুমি নাই এই কঠিন সত্যডা মুই আইজও বিশ্বাস করতে পারতেয়াছি না: তুমি নেই এই কঠিন সত্যিটা আমি আজও বিশ্বাস করতে পারছি না
- তুমি বিয়া কবা কত বছর বয়সে?: তুমি বিয়ে করবে কতো বছর বয়সে ?
- তুমি বিয়া করতেয়াছোনা ক্যান?: তুমি বিয়ে করছো না কেন?
- তুমি বেইন্নাহালে উইঠ্যা চা খাবা?: তুমি কি সকালে উঠে চা খাবে ?
- তুমি বেমালা যত্নশীল: তুমি অনেক যত্নশীল
- তুমি বেমালা শেয়ান: তুমি অনেক চালাক
- তুমি বেশী কতা কও: তুমি বেশী কথা বলো
- তুমি বোঝো না ক্যা?: তুমি বুঝো না কেন ?
- তুমি ভাত খাইছো: তুমি ভাত খেয়েছো
- তুমি ভালো আছো জাইন্না খুশি হইলাম: তুমি ভালো আছ জেনে খুশি হলাম
- তুমি মোর জীবনের আলো: তুমি আমার জীবনের আলো
- তুমি মোর ধারে ধরা পরার পরেও পরকীয়া করার কথা স্বীকার করতেয়াছো না: তুমি আমার কাছে ধরা পড়ার পরেও পরকীয়া করার কথা স্বীকার করছ না
- তুমি মোর ধারে মাফ চাও: তুমি আমার কাছে ক্ষমা চাও
- তুমি মোর পরথোম দোস্ত: তুমি আমার প্রথম বন্ধু
- তুমি মোর মনের কথ এক্কালেই বোঝো না: তুমি আমার মনের কথা একদমই বুঝো না
- তুমি মোর মাইয়ারে নিয়া ব্যস্ত সময় পার করতেয়াছো: তুমি তোমার কন্যাকে নিয়ে ব্যস্ত সময় পার করছ
- তুমি মোর লগে আর কথা কবা না: তুমি আমার সাথে আর কথা বলবা না
- তুমি মোরে আর কত অবাক করবা: তুমি আমাকে আর কত অবাক করবা
- তুমি মোরে চেনো?: তুমি আমাকে চিনো?
- তুমি মোরে দোষ দেতেয়াছো কির লইজ্ঞা?: তুমি আমাকে দোষ দিচ্ছ কেন ?
- তুমি মোরে বিরক্ত কইররো না: তুমি আমাকে বিরক্ত করো না