How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- তারে: তাকে
- তিতইল: তেঁতুল
- তিনডা: তিনটা
- তিশার লইজ্ঞা সিন্দুক খোলা হইবে: তিশার জন্য সিন্দুক খোলা হলো
- তিষা: তৃষ্ণা
- তিষায়: তৃষ্ণায়
- তুই: তুমি
- তুই আইজগো স্কুলে গেছিলি: তুই আজকে স্কুলে গিয়েছিলি?
- তুই এইহানে থাইক্কা যা: তুই এখান থেকে যা
- তুই কাইল আইস: তুমি কাল এসো
- তুই কি আর পড়াল্যাহা করবি না?: তুই কি আর পড়ালেখা করবি নাহ ?
- তুই কি এই ইস্কুলে পড়তে আইতে চাও?: তুই কি এই স্কুলে পড়তে আসতে চাস ?
- তুই কি এই গানডা হোনতে ভালবাসবি?: তুই কি এই গানটি শুনতে ভালোবাসবি?
- তুই কি এই সিনেমাডা দ্যাকতে চাও?: তুই কি এই সিনেমা দেখতে চাস ?
- তুই কি কহনো কবিতা ল্যাখতে পারো?: তুই কি কখনো কবিতা লিখতে পারিস?
- তুই কি কহনো বাংলাদেশ ঘোরতে গ্যাছো?: তুই কি কখনো বাংলাদেশে ঘুরতে গিয়েছিলি?
- তুই কি পড়াল্যাহা ছাইড়া দেতে চাও?: তুই কি পড়ালেখা ছেড়ে দিতে চাস ?
- তুই কি বইডা পড়তে পারো?: তুই কি এই বইটি পড়তে পারিস?
- তুই কি মোর লইজ্ঞা কিছু ল্যাখতে পারবি?: তুই কি আমার জন্য কিছু লিখতে পারবি?
- তুই কি মোর লগে বাংলায় কথা কইতে পারবি?: তুই কি আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারবি?
- তুই কোই: তুমি কোথায় ?
- তুই ক্যামোন আছ: তুমি কেমন আছ?
- তুই মোর ধারে এইয়া কিছু শেখতে চাও?: তুই আমার কাছে এসব কিছু শিখতে চাস ?
- তুই মোর লইজ্ঞা কী ভালোবাসতে পারবি?: তুই আমার জন্য কী ভালোবাসতে পারবি?
- তুই মোর লইজ্ঞা কোন সুন্দর উপহার কেনতে পারবি?: তুই আমার জন্য কোনো সুন্দর উপহার কিনতে পারবি?
- তুই মোর লগে এউক্কা গান গাইতে পারবি?: তুই আমার সঙ্গে একটি গান গাইতে পারবি?
- তুই মোর লগে কি ছবি তোলতে পারবি?: তুই আমার সঙ্গে কী ছবি তোলতে পারবি?
- তুই মোর লগে থাকতে চাও?: তুই আমার পাশে থাকতে চাস ?
- তুই যা এইহান গোনে: তুই যা এখান থেকে
- তুই রং ম্যাস্তুরি: তুই রঙ মিস্ত্রি
- তুমি আর কথা কবা না: তুমি আর কথা বলবা না
- তুমি আর মোর নাই মুই এইডা মানতেই পারতেয়াছি না: তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না
- তুমি এইহানে থাকলে মুই খুশি: তুমি এখানে থাকলে আমি খুশি
- তুমি এউক্কা গোঙ্গা মাইয়া।: তুমি একটা বোকা মেয়ে
- তুমি এউক্কা ভালো মাইয়া মানু: তুমি একজন ভালো মেয়ে মানুষ
- তুমি এক সন্ধ্যায় অফিসে গোনে বাড়ি ফিররা দ্যাখবা মুই আর নাই: তুমি এক সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখবে আমি আর নেই
- তুমি এককালে না বুইজঝা বেশি কথা কও: তুমি একদমই না বুঝে বেশী কথা বলো
- তুমি এত অমনযোগী হইলে পরিক্ষায় ভাল ফলাফল করবা না: তুমি এত অমনোযোগী হলে পরিক্ষায় ভালো ফলাফল করবে না
- তুমি এত গরীব আগে কির লইজ্ঞা কওনাই: তুমি এত গরীব আগে কেন বলোনি
- তুমি এত্ত ঘুমাও কির লইগ্গা?: তুমি এত ঘুমাও কেন?
- তুমি এত্তো কিছু বোঝো ক্যামনে?: তুমি এতো কিছু বুঝো কিভাবে
- তুমি এত্তো ঘুমাও কির লইজ্ঞা?: তুমি এত ঘুমায় কেন ?
- তুমি কই আছো: তুমি কোথায়
- তুমি কইছো যে থাহার হ্যায় এমনিতেই থাকবে: তুমি বলছো যে থাকার সে এমনিই থেকে যাবে
- তুমি কথা কবা না: তুমি কথা বলবা না
- তুমি কবা না: তুমি বলবা না
- তুমি কম কতা কও: তুমি অল্প কথা বলো
- তুমি কহনই পারবা না অন্য কাউরো ভালোবাসা ছিনাইয়া নেতে: তুমি কখনই পারবে না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে
- তুমি কাউরো জীবনে সুখ আইননা দেবা হেইয়া ভাইব্বা তোমার প্রেম করা উচিত: তুমি কারো জীবনে সুখ এনে দেবে এই ভেবে তোমার প্রেম করা উচিত
- তুমি কি আমডা খাইল্লা?: তুমি কি আমটি খেয়েছিলে ?