চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- আই তারে তার হামরলাই হডা নো দি!: আমি তাকে কখনো তার কোনো কাজ নিয়ে খোটা দেই নি
- আই তুয়ার মনের হতা ন বুঝি: আমি তোমার মনের কথা বুঝি না
- আই তুয়ার লাই একমত অইতো নো ফারির: আমি তোমার সাথে একমত হতে পারছি না
- আই তুয়ার হাসির ফ্রেমত ফরিগি: আমি তোমার হাসির প্রেমে পরেছি
- আই তুয়ারে হানা দিয়ির: আমি তোমাকে খাবার দেই
- আই তো আসলে কিছু নো ফারি: আমি তো আসলে কিছুই পারি না
- আই তো বলদ: আমি তো বোকাই
- আই তো ভাইব্বি দে শাশুড়ি আম্মা আর লাই রাধিয়েরে ফাটাইয়ে: আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন
- আই তো মেকাপি দির নো ফারি: আমি তো মেকআপই দিতে পারি না
- আই তোওয়ার ডাহদ্দি আসি: আমি তোমার পাশে আছি
- আই তোওয়ারে এক্কান উফহার দিতাম চাইর: আমি তোমাকে একটা উপহার দিতে চাই
- আই তোঁয়ারে চাই লইওম: আমি তোমাকে দেখে নেবো
- আই তোয়ার হোন হতা কিছুই বঝিত নোফাইল্লাম: আমি তোমার কোন কথা কিছুই বুঝতে পারলাম না
- আই তোর ফন্নার হরচ নো দিয়ুম: আমি তোর পড়াশোনার কোনো খরচ দিবো না
- আই দেইক্কি সব সমত এনে হাম গরে যার হারনে তার ফোয়া রাগ গরে: আমি দেখেছি সব সময় এমন কাজ করেন যার জন্য উনার ছেলে অনেক রাগ করেন
- আই দেুওরত শুধু বেগুনর তরহারি ঝোল দিয়েরে ভাত হাইয়ি: আমি দুপুরে শুধু বেগুন তরকারির ঝোল দিয়ে ভাত খেয়েছি
- আই ন ফাইজ্জুম ফানি দিতাম: আমি পারবো না পানি দিতে
- আই ন বুঝি: আমি বুঝি না
- আই নাকি বেইমান: আমি নাকি বেইমান
- আই নাকি মরি গেলে তার এক্কান আফসোস তাকিবো ইন অইলদেকি আই নাকি তারে হোন দিন নো বিঝি: আমি নাকি মারা গেলে তার একটি আফসোস থাকবে শুধু আমি নাকি তাকে বুঝিনি কখনো
- আই নাস্তা হরিয়ার স্কুলত যাই: আমি নাস্তা করে স্কুলে যাই
- আই নাস্তা হরিয়ার স্কুলত যাই না: আমি নাস্তা করে স্কুলে যাই
- আই নাস্তা হরিয়ার স্কুলত যাই না: আমি নাস্তা করে স্কুলে যাই না
- আই নিজেই বহুত মানুষরত উফদেস দিয়ি: আমি নিজেই অনেক জনকে উপদেশ দিয়েছি
- আই নিজোর চোখত দেইখ্খি ,ইতি ইতার আম্মার লাই খারাপ কতা হয়: আমি নিজে দেখেছি সে কেমন বাজে ব্যবহার করে মায়ের সাথে
- আই নো আইসসুম: আমি আসবো না
- আই নো আইস্সুম: আমি আসব না
- আই নো জানি কেনে শুরু গইজ্জুম: আমি জানি না কীভাবে শুরু করবো
- আই নো হাইজ্জুম: আমি হারবো না
- আই নো হাইজ্জুম্ম: আমি হারবো না
- আই পাশে বাসাত হইয়ি এই হামোরলাই আর হারাপ লার: আমি পাশে বসায়ে বলছি যে এই কাজের জন্য আমার খারাপ লাগছে
- আই ফড়ি: আমি পড়ি
- আই ফর ফর ৩ বছর তারে সারপ্রাইজ দিয়ি জন্মদিন: আমি পর পর ৩ বছর তাকে সারপ্রাইজ দিয়েছি জন্মদিনে
- আই ফরিবারোর হতা হইত চাই: আমি পরিবারের কথা বলতে চাই
- আই ফাইজ্জুম: আমি পারবো
- আই ফিরি আইসসি: আমি ফিরে এলাম
- আই ফিরি আইসি: আমি ফিরে এলাম
- আই ফিরিত গরি বিয়া কইজ্জি: আমি প্রেম করে বিয়ে করেছি
- আই ফুটবল খেলা আইহি: আমি ফুটবল খেলেছি
- আই ফুয়া: আমি ছেলে
- আই ফৈরজুম: আমি পড়বো
- আই বই ফরি: আমি বই পড়ছি
- আই বউ দেহিতও সুন্দর: আমার স্ত্রী দেখতেও সুন্দরী
- আই বউত অসুস্থ: আমি নিজে অনেক অসুস্থ
- আই বউতকন ইতার মুহত ইক্কা চাই থাক্কিলাম: আমি বেশ কিছুক্ষন তাঁর মুখের দিকে তাকিয়ে থাকলাম
- আই বঊত চেষ্টা গইজ্জি যে আর হোনো বুল আছে কিনা: আমি অনেক চেষ্টা করেছি যে আমার কোন ভুল আছে কিনা
- আই বহুত চিন্তায় ফরি গিয়ি আই কিত্তাম: আমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেছি আমি কি করব
- আই বহুত ভুল গরি ফেলাই: আমি অনেক বড় ভুল করে ফেলেছি
- আই বহুত মেধাবী আছিলাম: আমি অনেক মেধাবী ছিলাম
- আই বহুতবার তার হাসে ক্ষমা চাইলাম: আমি অনেক বার তাঁর কাছে ক্ষমা চেয়েছি