চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- আই বহুবার হইয়ি এল্লা আর নো অইবো: অনেক বলেছি যে এরকম আর ভুলেও হবেনা কখনো
- আই বাজারত্তু ফেয়ারা কিনি আইসসি: আমি বাজার থেকে পেয়ারা কিনে আসলাম
- আই বারবার মঅব্বত গরি ধরা হাই: আমি বার বার ভালোবেসে ঠকে গেছি
- আই বিতরত গেইলাম: আমি ভেতরে গেলাম
- আই বিদেশত গেইলাম: আমি বিদেশে গেছিলাম
- আই বিদেশত জাইয়েরে বহুত ঘুইরতাম চাই: আমি বিদেশে গিয়ে অনেক ঘুরতে চাই
- আই বিয়াইন্না ফুটবল খেলা আইহি: আমি সকালে ফুটবল খেলেছি
- আই বিয়েত্তে: আমি বিবাহিত
- আই বিশ্বাস গরি হনইক্কে যদি আরে নিজের ডইল্লে চায় তাইলে বানাইত্তারিবো: আমি বিশ্বাস করি কাউকে যদি আমি নিজের মত চাই তাহলে নিজের মত বানিয়ে নিতে হবে
- আই বিশ্বাস গরিন্নোফারির আর ভোইন এই হাম্মান গরিবদে: আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার বোন এই কাজ করবে
- আই বিহালত এক্কেনা ঘুমাই গেইলাম: আমি বিকালে একটু ঘুমিয়ে নিলাম
- আই বুঝি গেয়ি ফোয়া ইবারে ছাড়া আই তাকিন্নো ফাইজ্জুম: আমি বুঝে গেছি ওই ছেলেকে ছাড়া আমি থাকতে পারব না
- আই বুঝিত ফাইত্তাম ইতার অন্য জায়গাত সম্পর্ক আইসসে: আমি বুঝতে পারতাম তার অন্য কোথাও সম্পর্কে আছে
- আই বেইন্না ৮ টাত ডিউটি'ত চলি যাইগোই: আমি সকাল ৮ টাই ডিউটিতে চলে যাই
- আই বেগগিন গরিত ফারি: আমি সব কিছু করতে পারি
- আই বেয়াক্কিছু বুঝিয়েরে ফ্রেমত গেইলাম: আমি সবকিছু বুঝে প্রেম করতে গেলাম
- আই বেয়াক্কুনর বুঝাইয়েরে ক্লান্ত যে আর আম্মু এইল্লে কিছু গরি নাই: আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে আমার আম্মু এরকম কিছু করে নাই
- আই বেশি ডোর: আমি বেশি লম্বা
- আই বেশি ডোর না: আমি বেশি লম্বা না
- আই বেশি সমস্যাত আছি: আমি খুব সমস্যায় আছি
- আই বেশি সমস্যার আছি: আমি অনেক কষ্টে আছি
- আই বেশিি ডর: আমি বেশি লম্বা
- আই বেস কিছুদিন আগেত্তুন জানি আর ভোইন ডর ইবা ফরোকিয়া গরের: আমি বেশ কিছুদিন আগেই জানতে পারি আমার বড় বোন পরোকিয়ায় লিপ্ত
- আই বেহার: আমি বেকার
- আই ভাত খাইতম্ন: আমি ভাত খাবো না
- আই ভাত খাইয়ুম: আমি ভাত খাব
- আই মনের হতা ন বুঝি: আমি মনের কথা বুঝি না
- আই মাইফুয়া: আমি মেয়ে
- আই মাফ চাই: আমি ক্ষমা চাইছি
- আই মায়াত ফরিগি: আমি মায়ায় পরেছি
- আই মিরফুর তাকি: আমি মিরপুরে থাকি
- আই মেধাবী আছিলাম: আমি মেধাবী ছিলাম
- আই যাইর ট্রেনিং অত আইয়েরে বিয়া গইজ্জুম।: আমি চাচ্ছি ট্রেনিং থেকে ফিরেই তাকে বিয়ে করতে
- আই যাবিগ়ই: চলে আসবি
- আই যে মা তাই আই আর বাইচ্চার মুখর মিক্কে সাইয়েরে বহুত কিছু মুঝিত্তারি: আমি যে মা তাই আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারি
- আই যেই ফোয়ারে ফসন্দ গরি সে আর ফরিবারর অনিক্কারে সম্মান ন গরে: আমি যেই ছেলেকে পছন্দ করি সে আমার পরিবারের কাউকে সম্মান করেনা
- আই রাগি তাকিলেও সে নো বুজিতো: আমি রেগে থাকলেও সে বুঝতো না
- আই রাজিবরে হাইতে দিলে রাজিব সময় মতন হায়: আমি খাইয়ে দিলে রাজীব সময়মতো খায়
- আই রিক্সাত গড়ি আইসসুম: আমি রিক্সা করে আসবো
- আই সকালট নাস্তা হরিয়ার স্কুলত যাই: আমি সকালে নাস্তা করে স্কুলে যাই
- আই সকালট নাস্তা হরিয়ার স্কুলত যাই না: আমি সকালে নাস্তা করে স্কুলে যাই না
- আই সকালত দেড়ি গড়ি ঘুমেত্তুন উঠি: আমি সকালে দেড়ি করে ঘুম থেকে উঠি
- আই সকালত ফড়তে বইসসি: আমি সকাালে পড়তে বসি
- আই সত্যি খুব অসহায়: আমি সত্যি খুব অসহায়
- আই সত্যি খুব অসহায় বদ গরীর: আমি সত্যি খুব অসহায় বোধ করছি
- আই সত্যি খুব অসহায় বোদ গরির: আমি সত্যিই খুব অসহায় বোধ করতেছি
- আই সমস্যার আছি: আমি কষ্টে আছি
- আই সরকারি কর্মকর্তা: আমি সরকারি কর্মকর্তা
- আই সাইলেও আর বাবার বাসায় চলি যাইত ফারি: আমি চাইলেই আমার বাবার বাসায় চলে যেতে পারি
- আই সাগর ফার অইয়ুম: আমি সাগর পাড়ি দেবো