চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- আই কি গরিত ফারি?: আমি কী করতে পারি?
- আই কি বলদ নে?: আমি কি বোকা?
- আই কিচ্চি?: আমি কি করলাম?
- আই কিন্তু আত্মহত্যা গরিবেল্লাই বাধ্য অইয়ুম: আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব
- আই কিন্তু ইয়ান চিন্তা নো গরি যে ও মনত নো রাহে আই কিল্লাই মনত রাহিতাম: আমি কিন্তু এটা ভাবি নি যে ও মনে রাখে না আমি কেন করতে যাবো
- আই কুড়ার গোস্ত বেশ পছন্দ গরি: আমি মুরগির মাংস বেশি পছন্দ করি
- আই কুব জস মেকআপ গইজ্জি: আমি খুব জোস মেকআপ করি
- আই কেক ফছন্দ গরি: আমি কেক পছন্দ করি
- আই কেক ফসন্দ গরি: আমি কেক পছন্দ করি
- আই কেক ফসন্দ গরি না: আমি কেক পছন্দ করি না
- আই কেনে এহন তারে ভুলি যাই?: আমি কিভাবে এখন ওকে ভুলে যাই?
- আই কেনে বুজিত্তাইত্তাম মানুষ তারা সঠিক নো: আমি কিভাবে বুঝতাম যে মানুষগুলো সঠিক না
- আই ক্যা এগা যা হষ্ট ফাই?: আমি কেনো সবসময় কষ্ট পাই?
- আই ক্লাসর বেয়াক ফোয়ারিত মিশ্তাম: আমি ক্লাসের সব ছেলেদের সাথেই মিশতাম
- আই খাবারে টক এব্বারে লোবাসি: আমি খাবারে টক খুব ভালোবাসি
- আই খুব অসহায় বদ গরীর: আমি খুব অসহায় বোধ করছি
- আই খুশি: আমি খুশি
- আই খেইয়াল গইজ্জি দে তারার মার ফুতর সম্পর্ক খুব হারাফ: আমি খেয়াল করছি উনি আর উনার ছেলের সম্পর্ক খুব খারাপ
- আই খেলা হাই: আমি খেলা করি
- আই খেলি: আমি খেলি
- আই গওম নাই: আমি ভালো নাই
- আই গতকাল স্কুলত নো যাই: আমি গতকাল স্কুলে আসিনি
- আই গনিতের উওরত অনার্স গরিত্তাসিলাম: আমি গনিতে অনার্স করতেছিলাম
- আই গুড়া তাকিতে বহুত মেধাবী আছিলাম: আমি ছোটবেলায় অনেক মেধাবী ছিলাম
- আই গোসসা গইজ্জি: আমি রাগ করেছি
- আই গোস্ত বেশ পছন্দ গরি: আমি মাংস বেশি পছন্দ করি
- আই গ্রামর বাড়িত গেইলে ফুকুরত গসল গরি: আমি গ্রামের বাড়ীতে গেলে পুকুরে গোসল করি
- আই চলি যাইর তোয়ার আর হোন দিন ফোন দিয়েরে ন হইয়ুম এক্কেনা সময় দো: আমি চলে যাচ্ছি তোমাকে আর কোন দিন ফোন দিয়ে বলবোনা একটু সময় দাও
- আই চাই: আমি চাইছি
- আই চিন্তা গরির দি, আই আলাদা বাসাত চলি যাইয়ুম: আমি চাচ্ছি আলাদা বাসায় চলে যাবো আমরা
- আই চেষ্টা হইজ্জিলাম: আমি চেষ্টা করেছিলাম
- আই চোখোর মায়াত ফরিগি: আমি চোখের মায়ায় পরেছি
- আই জতদিন বাসি তাহি অনেরে মনত রাইক্কুম: আমি যতদিন বেঁছে থাকি আপনাকে মনে রাখবো
- আই জানি তুই চিঠি ইবা এহনি ফরা শুরু গর: আমি জানি তুমি চিঠিটা এখনি পড়তে শুরু করবে
- আই জামাই ফর ফর ৩ বছর আর জন্মদিন মনত নো রাহে: আমার স্বামী পর পর ৩ বছর আমার জন্মদিন মনেও রাখে নি
- আই টিক আছি: আমি ঠিক আছি
- আই টুকটাক অনলাইনত হাম গরি: আমি টুকটাক অনলাইনে কাজ করি
- আই ঠিক আছি: আমি ঠিক আছি
- আই ঠিকি হইয়ি: আমি ঠিকই বলেছি
- আই ডোর: আমি লম্বা
- আই ডোর না: আমি লম্বা না
- আই ড্রয়িংরুমত বইয়েরে ছবি আঁকতাম ভালোবাসি: আমি ড্রয়িংরুমে বসে ছবি আঁকতে ভালোবাসি
- আই ঢাহা তাহি এক্কা ফ্রাইবেট বিশ্ববিদ্যালয়ত ফন্না ফরি: আমি গ্রামের ছেলে ঢাকাতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি
- আই ঢাহার মিরফুর তাকি: আমি ঢাকার মিরপুরে থাকি
- আই তহন খুব ছোডযহন আর মা মারা গিয়ি: আমি তখন খুব ছোট যখন আমার মা মারা গিয়েছিল
- আই তহন বউত ছুড আইসসিলাম: আমি তখন অনেক ছোট ছিলাম
- আই তহন বলি কেন কি হইয়ে: আমি তখন বলি কেন কি হইছে ?
- আই তার ফোয়ার গোডা লাইত যাগিয়েরে হতা হইতাম: আমি তাঁর সাথে সারারাত জেগে ফোনে কথা বলতাম
- আই তারে ইন শিকাইয়ি: আমি তাকে এইগুলো শিখাইছি
- আই তারে ছাড়া হোন ভাবেই নাই ৫ বছরত: আমিও তাকে ছাড়া কিছু ভাবি নাই ৫ বছরে