How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমি গতকাল ইস্কুলে আইনাই: আমি গতকাল স্কুলে আসিনি
- আমি গনিতে অনার্স করতাসিলাম: আমি গনিতে অনার্স করতেছিলাম
- আমি গল্পের বই কিনবাম: আমি গল্পের বই কিনবো
- আমি গান গাইতাম চাই: আমি গান গাইতে চাই
- আমি গ্রামের পোলা ঢাকাত একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি: আমি গ্রামের ছেলে ঢাকাতে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি
- আমি গ্রামের বাড়ীত গেলে পুস্কুনিত গোসল করি: আমি গ্রামের বাড়ীতে গেলে পুকুরে গোসল করি
- আমি ঘুমাইতে যায়াম: আমি ঘুমাতে যাবো
- আমি চইল্লা যাইতাসি তোমারে আর কোন দিন ফোন দিয়া কইতাম না একটু সময় দাও: আমি চলে যাচ্ছি তোমাকে আর কোন দিন ফোন দিয়ে বলবোনা একটু সময় দাও
- আমি চা খাইতে পসন্দ করি: আমি চা খেতে পছন্দ করি
- আমি চাই তুমি বেগসময় আমার লগে থাকো: আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো
- আমি চাইতাসি আলাদা বাসায় চইল্লা যায়াম আমরা: আমি চাচ্ছি আলাদা বাসায় চলে যাবো আমরা
- আমি চাইতাসি ট্রেনিং থাইক্কা ফিরাই তারে বিয়া করতে: আমি চাচ্ছি ট্রেনিং থেকে ফিরেই তাকে বিয়ে করতে
- আমি চাইলেই আমার আব্বার বাসায় চইল্লা যাইতে পারি: আমি চাইলেই আমার বাবার বাসায় চলে যেতে পারি
- আমি চিংড়ী মাছ খাইতাম পসন্দ করি: আমি চিংড়ী মাছ খেতে পছন্দ করি
- আমি চেষ্টা করসিলাম: আমি চেষ্টা করেছিলাম
- আমি ছবি তুলতাম পসন্দ করি: আমি ছবি তুলতে পছন্দ করি
- আমি ছোটবেলায় অনেক মেধাবী আসিলাম: আমি ছোটবেলায় অনেক মেধাবী ছিলাম
- আমি জানি আমরার আর কোন দিন এপারে একলগে বই পড়া হইতনা: আমি জানি আমাদের আর কোন দিন এপারে একসাথে বই পড়া হবেনা
- আমি জানি এইহানে অনেক ছেড়ি কমেন্ট পড়তে আইব: আমি জানি এখানে অনেক মেয়ে কমেন্ট পড়তে আসবে
- আমি জানি তুমি চিঠিডা এহনি পড়তে শুরু করবা: আমি জানি তুমি চিঠিটা এখনি পড়তে শুরু করবে
- আমি জানি না কেমনে শুরু করবাম: আমি জানি না কীভাবে শুরু করবো
- আমি টুকটাক অনলাইনে কাম করি: আমি টুকটাক অনলাইনে কাজ করি
- আমি ঠিক আসি: আমি ঠিক আছি
- আমি ঠিকই কইতাসি: আমি ঠিকই বলেছি
- আমি ড্রয়িংরুমে বয়া ছবি আঁকতে ভালবাসি: আমি ড্রয়িংরুমে বসে ছবি আঁকতে ভালোবাসি
- আমি ঢাকার মিরপুরে থাহি: আমি ঢাকার মিরপুরে থাকি
- আমি তর পড়াশুনার কোন খরচ দিতাম না: আমি তোর পড়াশোনার কোনো খরচ দিবো না
- আমি তহন কই কেন কি হইছে ?: আমি তখন বলি কেন কি হইছে ?
- আমি তহন মেলা ছোট আসিলাম: আমি তখন অনেক ছোট ছিলাম
- আমি তহন মেলা ছোট যহন আমার মা মারা গেসিল: আমি তখন খুব ছোট যখন আমার মা মারা গিয়েছিল
- আমি তারারই একজন হইতাম চাই: আমি তাদেরই একজন হতে চাই
- আমি তারে এইগুলা শিখাইসি: আমি তাকে এইগুলো শিখাইছি
- আমি তারে দখতে পাইলাম: আমি তাকে দখতে পেলাম
- আমি তো আসলে কিসুই পারি না: আমি তো আসলে কিছুই পারি না
- আমি তো বেক্কলই: আমি তো বোকাই
- আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার লাইজ্ঞা রাইন্দা পাঠাইসেন: আমি তো ভাবলাম শাশুড়ি আম্মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন
- আমি তো মেকআপই দিতাম পারি না: আমি তো মেকআপই দিতে পারি না
- আমি তো সত্যি ভাইব্বাই ভুলে জড়ায়া পরতাম: আমি তো সত্যি ভেবেই ভুলে জড়ায় পরতাম
- আমি তোমার কোন কথা কিসুই বুঝতে পারলাম না: আমি তোমার কোন কথা কিছুই বুঝতে পারলাম না
- আমি তোমার পাশে আসি: আমি তোমার পাশে আছি
- আমি তোমার বাদামী চোখ জোড়া ভালবাসি: আমি তোমার বাদামী চোখ জোড়া ভালোবাসি
- আমি তোমার বাসায় ঘুরতে আয়াম: আমি তোমার বাসায় ঘুরতে আসবো
- আমি তোমার লগে একমত হইতাম পারতাসি না: আমি তোমার সাথে একমত হতে পারছি না
- আমি তোমার লগে দুনিয়াডা ঘুইরা আসতাম চাই: আমি তোমার সাথে পৃথিবী ঘুরে আসতে চাই
- আমি তোমার লগে রাইতে সাগর পাড়ে দাঁড়ায় থাকতাম চাই: আমি তোমার সাথে রাতে সাগর পাড়ে দাঁড়ায় থাকতে চাই
- আমি তোমার হাসির প্রেমে পড়সি: আমি তোমার হাসির প্রেমে পড়েছি
- আমি তোমারে আগে কখনো দেখি নাই: আমি তোমাকে আগে কখনো দেখি নাই
- আমি তোমারে একটা উপহার দিতাম চাই: আমি তোমাকে একটা উপহার দিতে চাই
- আমি তোমারে খাওন দেই: আমি তোমাকে খাবার দেই
- আমি তোমারে চিনতে পারলাম না: আমি তোমাকে চিনতে পারলাম না