How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমি তোমারে চিনি না: আমি তোমাকে চিনি না
- আমি তোমারে ভালবাসি: আমি তোমায় ভালবাসি
- আমি দুপুরে খালি বেগুন তরকারির ঝোল দিয়া ভাত খাইসি: আমি দুপুরে শুধু বেগুন তরকারির ঝোল দিয়ে ভাত খেয়েছি
- আমি দেখসি বেগ সময় এমন কাম করেন যার লাইজ্ঞা হের পোলা মেলা রাগ করে: আমি দেখেছি সব সময় এমন কাজ করেন যার জন্য উনার ছেলে অনেক রাগ করেন
- আমি দ্বিতীয় বার ভালোবাইসাও ঠইক্কা গেসি: আমি দ্বিতীয় বার ভালোবেসেও ঠকে গেছি
- আমি ধইরা নিলাম আমার মেলা দোষ মেলা ভুল: আমি ধরে নিলাম আমার অনেক দোষ অনেক ভুল
- আমি নাকি মইরা গেলে হের একটা আফসোস থাকব শুধু আমি নাকি তারে বুঝিনাই কহনো: আমি নাকি মারা গেলে তার একটি আফসোস থাকবে শুধু আমি নাকি তাকে বুঝিনি কখনো
- আমি নাকিতা বেইমান: আমি নাকি বেইমান
- আমি নাচতাম পারি: আমি নাচতে পারি
- আমি নিজে দেখসি হেয় কেমন বাজে ব্যবহার করে মায়ের লগে: আমি নিজে দেখেছি সে কেমন বাজে ব্যবহার করে মায়ের সাথে
- আমি নিজে মেলা অসুস্থ: আমি নিজে অনেক অসুস্থ
- আমি নিজেই অনেক জনরে উপদেশ দিসি: আমি নিজেই অনেক জনকে উপদেশ দিয়েছি
- আমি পড়াশুনায় কাঁচা: আমি পড়াশোনায় কাঁচা
- আমি পর পর ৩ বছর তারে সারপ্রাইজ দিসি জন্মদিনে: আমি পর পর ৩ বছর তাকে সারপ্রাইজ দিয়েছি জন্মদিনে
- আমি পাঁচ বছর চাকরি করসিলাম: আমি পাঁচ বছর চাকরি করেছিলাম
- আমি পাশে বহায়া কইসি যে এই কামের লাইজ্ঞা আমার খারাপ লাগসে: আমি পাশে বসায়ে বলছি যে এই কাজের জন্য আমার খারাপ লাগছে
- আমি প্রত্যেকদিন ফুটবল খেলতাম যাই: আমি প্রতিদিন ফুটবল খেলতে যাই
- আমি প্রেম কউরা বিয়া করসি: আমি প্রেম করে বিয়ে করেছি
- আমি ফরে আফনের দুহানে আয়াম: আমি পরে আপনার দোকানে আসব
- আমি ফারতাম না পানি দিতে: আমি পারবো না পানি দিতে
- আমি ফিরা আইলাম: আমি ফিরে এলাম
- আমি ফুটবল খেলতাম আমার বন্ধুরার সাথে যাইতাসি: আমি ফুটবল খেলতে আমার বন্ধুদের সঙ্গে যাচ্ছি
- আমি ফুটবল খেলতাম ভালবাসি: আমি ফুটবল খেলতে ভালোবাসি
- আমি ফুটবল খেলার লাইজ্ঞা প্রস্তুত: আমি ফুটবল খেলার জন্য প্রস্তুত
- আমি ফুটবল ম্যাচ দেখতাম মেলা ভালবাসি: আমি ফুটবল ম্যাচ দেখতে খুব ভালোবাসি
- আমি ফুটবল ম্যাচগুলা দেখতাম ভালবাসি: আমি ফুটবল ম্যাচগুলি দেখতে ভালোবাসি
- আমি ফুটবল ম্যাচে উপস্থিত হইতাম চাই: আমি ফুটবল ম্যাচে উপস্থিত হতে চাই
- আমি ফুটবলে একটা গোল করসি: আমি ফুটবলে একটি গোল করেছি
- আমি ফুটবলের বিশ্বকাপ দেখতাম যাইতাসি: আমি ফুটবলের বিশ্বকাপ দেখতে যাচ্ছি
- আমি বড় মাইয়া আমার ছোট বোইন আসে খালি: আমি বড় মেয়ে আমার ছোট বোন আছে শুধু
- আমি বদমেজাজি বেডা: আমি বদমেজাজি লোক
- আমি বাংলা কথা কইতে ফারি: আমি বাংলা কথা বলতে পারি
- আমি বাংলাদেশ ক্রিকেট দলরে সমর্থন করি: আমি বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করি
- আমি বাজার থাইক্কা পেয়ারা কিন্না আইলাম: আমি বাজার থেকে পেয়ারা কিনে আসলাম
- আমি বার বার ভালোবাইসসা ঠইক্কা গেসি: আমি বার বার ভালোবেসে ঠকে গেছি
- আমি বিগত ৬ মাস রাইতে ঘুমাইতে পারি না: আমি বিগত ৬ মাস রাতে ঘুমাতে পারি না
- আমি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করসি: আমি বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি
- আমি বিদেশে গেসলাম: আমি বিদেশে গেছিলাম
- আমি বিদেশে যায়া মেলা ঘুরতাম চাই: আমি বিদেশে গিয়ে অনেক ঘুরতে চাই
- আমি বিয়া করসি দশ বছর হইসে: আমি বিবাহ করেছি দশ বছর হয়
- আমি বিশ্বাস করতে পারতাসিলাম না আমার বইন এই কাম করব: আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার বোন এই কাজ করবে
- আমি বিশ্বাস করি কাউরে যদি আমি নিজের মত চাই তাইলে নিজের মত বানায়া নিতে হইব: আমি বিশ্বাস করি কাউকে যদি আমি নিজের মত চাই তাহলে নিজের মত বানিয়ে নিতে হবে
- আমি বিহালে একটু ঘুমায়া নিলাম: আমি বিকালে একটু ঘুমিয়ে নিলাম
- আমি বুইজ্ঝা গেসি ওই পোলারে ছাড়া আমি থাকতে পারতাম না: আমি বুঝে গেছি ওই ছেলেকে ছাড়া আমি থাকতে পারব না
- আমি বুঝতে পারতাম হের অন্য কোনখানে সম্পর্কে আসে: আমি বুঝতে পারতাম তার অন্য কোথাও সম্পর্কে আছে
- আমি বুঝতে পারতাসি না: আমি বুঝতে পারছি না
- আমি বেগসময় আমার গ্রামের মানুষরার পাশে থাকতে চাই: আমি সবসময় আমার গ্রামের মানুষদের পাশে থাকতে চাই
- আমি বেশ কিসুক্ষন তাঁর মুহের দিকে তাকায়া থাকলাম: আমি বেশ কিছুক্ষন তাঁর মুখের দিকে তাকিয়ে থাকলাম
- আমি বেশ কিসুদিন আগেই জানতে পারি আমার বড় বইন পরকিয়ায় লিপ্ত: আমি বেশ কিছুদিন আগেই জানতে পারি আমার বড় বোন পরোকিয়ায় লিপ্ত
- আমি বেহেইরে বুঝায়া বুঝায়া ক্লান্ত যে আমার আম্মা এরকম কিসু করে নাই: আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে আমার আম্মু এরকম কিছু করে নাই