How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমি একজন ভালা মানুষ হইতাম চাই: আমি একজন ভালো মানুষ হতে চাই
- আমি একজন মাইয়া বয়স ২৩ বছর: আমি একজন মেয়ে বয়স ২৩ বছর
- আমি একটা ইস্কুলে পড়ালেহা করি: আমি একটি বিদ্যালয় পড়ালেখা করি
- আমি একটা কঠিন সমস্যা নিয়া হাজির হইসি: আমি একটি কঠিন সমস্যা নিয়ে হাজির হয়েছি
- আমি একটা কষ্টের কথা কইলে হেয় নিজের কষ্টের কথা কইসে: আমি একটা কষ্টের কথা বললে সে নিজের কষ্টের কথা বলছে
- আমি একটা খুব বড় সমস্যায় পড়সি দয়া কইরা কেউ হাসাহাসি করবেন না: আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি দয়া করে কেউ হাসাহাসি করবেন না
- আমি একটা ছেড়া: আমি একজন ছেলে
- আমি একটা ছেড়ি: আমি একজন মেয়ে
- আমি একটা পাবলিক বিশ্ববিদ্যায়ের পড়াশুনা করতাসি: আমি একটা পাবলিক বিশ্ববিদ্যায়ের পড়াশোনা করছি
- আমি একটা বই পড়তাসি: আমি একটি বই পড়ছি
- আমি একটা মুরগির বাচ্চা পালি: আমি একটি মুরগির বাচ্চা পালি
- আমি একটা সরকারি চাকরি করি কিন্তু হেয় কিসু করে না: আমি একটা সরকারি চাকরি করি কিন্তু সে কিছু করে না
- আমি একদিন ইস্কুলের মাঠে মাথা ঘুরায়া পইরা গেসিলাম: আমি একদিন বিদ্যালয়ের মাঠে মাথা ঘুরিয়ে পরে গিয়েছিলাম
- আমি একা আসিলাম: আমি একা ছিলাম
- আমি এবং আমার ছোট বইন একসাথে হাতুর কাটি: আমি এবং আমার ছোট বোন একসাথে সাঁতার কাটি
- আমি এহন এইগুলা মাইন্না নিতাম পারতাসি না: আমি এখন এইগুলো মেনে নিতে পারছি না
- আমি এহন তর ভাইরে বিয়া করতাম চাই না: আমি এখন তোর ভাইকে বিয়ে করতে চাই না
- আমি এহন থাইক্কা সিদ্ধান্ত নিসি আর কারো কথা আমি হুনতাম না: আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর কারো কথা আমি শুনবো না
- আমি এহন বিশ্ববিদ্যালয়ে ফড়াশুনা করতাসি: আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি
- আমি এহন সুস্থ অনেক: আমি এখন সুস্থ অনেক
- আমি এহনই বিয়া কইরা ফালাইতাম চাই: আমি এখনই বিয়ে করে ফেলতে চাই
- আমি ওরারে দেখতে পাইলাম: আমি ওদের দেখতে পেলাম
- আমি ওরে কয়া দিসি আমি আর তোমার লগে সংসার করতাম না: আমি ওকে বলে দিয়েছি আমি আর তোমার সাথে সংসার করবো না
- আমি কইলাম লও কাজী অফিসে যায়া বিয়া করি: আমি বললাম চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করি
- আমি কমু আফনে বিবাহবিচ্ছেদ পথ বাইচ্ছা নেন: আমি বলব আপনি বিবাহবিচ্ছেদ পথ বেছে নেন
- আমি কহনই তোমারে ভুলতাম না: আমি কখনই তোমাকে ভুলবো না
- আমি কামে যাইতাম চাই না: আমি কাজে যেতে চাই না
- আমি কার কাসে চায়াম?: আমি কার কাছে চাইবো?
- আমি কি খালি একটা জিনিস কইতে ফারি দয়া কইরা?: আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে?
- আমি কি দয়া কইরা এইহানে আইতে পারি?: আমি কি দয়া করে এখানে আসতে পারি?
- আমি কিতা অনেক মোডা ?: আমি কী অনেক মোটা ?
- আমি কিতা করতাম পারি?: আমি কী করতে পারি?
- আমি কিতা বেক্কল?: আমি কি বোকা?
- আমি কিতা বেশি বিরক্ত করি?: আমি কী বেশি বিরক্ত করি?
- আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়াম: আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব
- আমি কিন্তু এইডা ভাবি নাই যে ও মনে রাহে না আমি কেন করতে যায়াম: আমি কিন্তু এটা ভাবি নি যে ও মনে রাখে না আমি কেন করতে যাবো
- আমি কিসু বুঝতাম চাই না তোমারে ছাড়া: আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া
- আমি কিসু ভাবতে ফারিনা তোমারে ছাড়া: আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া
- আমি কিসু লিখতাম ফারিনা তোমার নাম ছাড়া: আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া
- আমি কিসুই জানতাম না: আমি কিছুই জানতাম না
- আমি কেক পসন্দ করি: আমি কেক পছন্দ করি
- আমি কেমনে এহন ওরে ভুলে যাই?: আমি কিভাবে এখন ওকে ভুলে যাই?
- আমি কেমনে বুঝতাম যে মানুষগুলা সঠিক না: আমি কিভাবে বুঝতাম যে মানুষগুলো সঠিক না
- আমি কেরে বেগসময় কষ্ট পাই?: আমি কেন সবসময় কষ্ট পাই?
- আমি কোনদিন চিন্তাও করি নাই আমার মাইয়া তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় হইব বাসার কামের মানুষের কাছে: আমি কোনদিন চিন্তাও করিনি আমার মেয়ে তার মার আদর ভালোবাসা ছাড়া বড় হবে বাসার কাজের মানুষের কাছে
- আমি ক্লাসের বেগ ছেড়ারার সাথেই মিশতাম: আমি ক্লাসের সব ছেলেদের সাথেই মিশতাম
- আমি খাওনে টক খুব ভালবাসি: আমি খাবারে টক খুব ভালোবাসি
- আমি খাওয়াইয়া দিলে রাজীব সময়মতো খায়: আমি খাইয়ে দিলে রাজীব সময়মতো খায়
- আমি খুব সমস্যায় আসি: আমি খুব সমস্যায় আছি
- আমি খেয়াল করসি হেয় আর হের পোলার সম্পর্ক খুব খারাপ: আমি খেয়াল করছি উনি আর উনার ছেলের সম্পর্ক খুব খারাপ