How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- তোমার ছোট ভাইর জন্মদিন কবে?: তোমার ছোট ভাইয়ের জন্মদিন কবে?
- তোমার দিকেই চাইয়া রইছি: তোমার দিকে তাকিয়ে আছি
- তোমার দোস্তের লগে পরিচিত হইয়া ভালো লাগছে: তোমার বন্ধুর সাথে পরিচিত হয়ে ভালো লাগলো
- তোমার দোস্তোগো লগে থাকতে বেমালা ভালো লাগে: তোমার বন্ধুদের কাছে থাকতে খুব ভালো লাগে
- তোমার দোস্তোরা আসলেই ভালো মনের মানু: তোমার বন্ধুরা সত্যিই ভালো হৃদয়ের মানুষ
- তোমার দোস্তোরা বেবাকডি বেমালা মেধাবী: তোমার বন্ধুরা সবাই খুব মেধাবী
- তোমার ধারে থাকলে মুই কল্পনার চাইয়াও বেশি সুখে থাহি: তোমার পাশে থাকলে আমি কল্পনার চেয়েও বেশি সুখী থাকি
- তোমার ধারে মুই এউক্কা পরামিশ চাই: তোমার কাছে আমি একটি পরামর্শ চাই
- তোমার নাহান খারাপ পোলা মুই আর এউক্কাও দেহিনাই: তোমার মত খারাপ ছেলে আমি আর একটাও দেখিনি
- তোমার নাহান মানুরা কহনো ঠিক হইবে না: তোমার মত মানুষেরা কখনো ঠিক হবে না
- তোমার পছন্দের কতডি বই কিনছি: তোমার পছন্দের বেশ কয়েকটি বই কিনেছি
- তোমার পছন্দের কতোডি বই কিনছি: তোমার পছন্দের বেশ কয়েকটি বই কিনেছি
- তোমার পছন্দের কতোডি বই কিনছি: তোমার পছন্দের কয়েকটি বই কিনেছি
- তোমার পছন্দের বই কিনছি: তোমার পছন্দের বই কিনেছি
- তোমার পড়াল্যাহা করতে ভালো লাগে না?: তোমার পড়ালেখা করতে ভাল লাগে না?
- তোমার পরিবার কি মোরে মাইন্না নেবে?: তোমার পরিবারে কি আমায় মেনে নিবে?
- তোমার পরিবার মোর বাপের লগে কথা কইতে চায়: তোমার পরিবার আমার বাবার সাথে কথা বলতে চায়
- তোমার পরিবারে কেডা কেডা আছে?: তোমার পরিবারে কে কে আছে?
- তোমার পিরিয়ো গান কোনডা?: তোমার প্রিয় গান কোনটি ?
- তোমার পিরিয়ো গায়োক কেডা?: তোমার প্রিয় গায়ক কে?
- তোমার পিরিয়ো বিষয় কোনডা?: তোমার প্রিয় বিষয় কি?
- তোমার পিরিয়ো রঙ কি?: তোমার প্রিয় রঙ কি?
- তোমার পিরিয়ো সবজি কি?: তোমাার প্রিয় সবজি কি?
- তোমার পোলায় একছের দুষ্টু: তোমার ছেলে অনেক দুষ্টু
- তোমার বউ বোলে তোমারে সম্পত্তি বেইচ্চা হালাইতেয়াছে: তোমার বৌ নাকি তোমাকে সম্পত্তি বিক্রি করিয়ে ফেলতেছে
- তোমার বয়স কতো: তোমার বয়স কত
- তোমার বাপে কি করে?: তোমার বাবা কি করেন?
- তোমার বাফে কি করে?: তোমার বাবা কি করেন?
- তোমার বিয়া হইবে হুইন্না মোরা বেমালা খুশি: তোমার বিয়ে হবে শুনে আমরা খুব খুশি
- তোমার বিয়াইত্যা জীবন সুখের হোক: তোমার বিবাহিত জীবন সুখের হোক
- তোমার বেমালা ভুল আল্লেহ: তোমার অনেক ভুল ছিল
- তোমার ভাই কম্মে চাকরি করে?: তোমার ভাই কোথায় চাকরি করেন?
- তোমার ভাই কোম্মে চাকরি করে?: তোমার ভাই কোথায় চাকরি করেন?
- তোমার ভাই পড়াল্যাহায় বেমালা মেধাবি: তোমার ভাই পড়ালেখাতে অনেক মেধাবি
- তোমার ভাইরে দেখলাম: তোমার ভাইকে দেখলাম
- তোমার ভাল না লাগলে কিছুই করার নাই: তোমার ভালো না লাগলে কিছু করার নাই
- তোমার ভালোর লইজ্ঞাই মুই তোমারে থুইয়া দূরে চইল্লা আইছি: তোমার ভালোর জন্যই আমি তোমাকে ছেড়ে দূরে চলে আসছি
- তোমার মন চাইলে জাইয়া না করো: তোমার মনে চাইলে গিয়ে না করো
- তোমার মনের কথা আইজ মোরে খুইল্লা কও: তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো
- তোমার মনের কথা বোঝতে পারি না: তোমার মনের কথা বুঝি না
- তোমার মাইয়া তোমারে বেমালা ভালবাসে: তোমার কন্যা তোমাকে অনেক ভালবাসে
- তোমার মাইয়া মোর কোলে আইয়া খালি তোমারে খোঁজে মনে হয়: তোমার কন্যা আমার কোলে এসে শুধু তোমাকে খোঁজে মনে হয়
- তোমার মিছা ভালোবাসা একদিন ঠইজ্ঞা যাইবে: তোমার মিথ্যা ভালবাসা একদিন হেরে যাবে
- তোমার মূইল্যবান বক্তব্যের লইজ্ঞা তোমারে অনেক ধইন্যবাদ: তোমার মূল্যবান বক্তব্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ
- তোমার মোরে চেনতে হইবে না: তোমার আমাকে চিনতে হবে না
- তোমার রান্দা তো এক্কারে আম্মার নাহান: তোমার রান্না তো পুরা আম্মার মতো
- তোমার লইজ্ঞা এত কিছু কইররাও কোন লাভ হইলো না: তোমার জন্য এত কিছু করেও কোন লাভ হলো না
- তোমার লইজ্ঞা মোনে মোর একছের আশা: তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
- তোমার লইজ্ঞা মোর বেমালা কষ্ট হয়: তোমার জন্য আমার খুব কষ্ট হয়
- তোমার লগে কথা কইয়া মোর বেমালা ভালো লাগছে: তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো