How well do you know Barishali?
Paddy, rivers and canals: that is Barishal. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Barishali words and meanings
- তোমার লগে দ্যাহা হইলেই পুরান ইতিহাস মনে পইররা যায়: তোমার সাথে দেখা হলেই পুরাতন ইতিহাস মনে পড়ে যায়
- তোমার লগে নীল আকাশের তলে বইয়া গল্প করতে চাই: তোমার সাথে নীল আকাশের নিচে বসে গল্প করতে চাই
- তোমার লগে মোর কথা আছে: তোমার সাথে আমার কথা আছে
- তোমার লগে মোর দরকারি কথা আছে: তোমার সাথে আমার জরুরি কথা আছে
- তোমার লগে মোর দরকারী কথা আছে: তোমার সাথে আমার জরুরি কথা আছে
- তোমার লগে মোর মায় কথা কইতে চায়: তোমার সাথে আমার আম্মু কথা বলতে চায়
- তোমার লগে ম্যালা দিন পর দ্যাহা: তোমার সাথে অনেক দিন পর দেখা
- তোমার লাইগা মোর বেমালা কষ্ট হয়: তোমার জন্য আমার খুব কষ্ট হয়
- তোমার সংসারের দরকার মিডাইন্নার লইজ্ঞা মোর জন্ম হয়নাই: তোমার সংসারের প্রয়োজন মেটানোর জন্য আমার জন্ম হয়নি
- তোমার সুন্দর সুন্দর ছবি গুলা দেইখ্যা বেমালা আনন্দ পাইছি: তোমার সুন্দর সুন্দর ছবিগুলো দেখে খুব আনন্দ পেয়েছি
- তোমার সৌন্দর্যে মুই মুগ্ধ: তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ
- তোমার সৌন্দর্যো দ্যাখতেয়াছি: তোমার সৌন্দর্যোতা দেখছি
- তোমার হইয়া আছি মুই, তোমার হইয়াই থাকমু: তোমার হয়ে আছি আমি, তোমার হয়ে থাকবো
- তোমার হগল কথা মাইন্না লমু: তোমার সব কথা মেনে নিবো
- তোমার হগল কথাই ভুল: তোমার সব কথাই ভুল
- তোমার হাতের লেহা একছের সুন্দর: তোমার হাতের লেখা অনেক সুন্দর
- তোমার হাশির ধারে মোর হগল কিছু ঠইজ্ঞা যায়: তোমার হাশির কাছে আমার সব কিছু হার মেনে যায়
- তোমার হাাজার কথার মইধ্যে তোমার মনের কথা পলাইয়া আল্লেহ: তোমার হাজার কথার মাঝে তোমার মনের কথা লুকিয়ে ছিল
- তোমার হেই মোন মুই নিয়া নিলাম: তোমার ওই মন আমি নিয়ে নিলাম
- তোমার হোগ্গল কথা হাসসোইও এক্কালে: তোমার সব কথা ঠিক আছে
- তোমারে: তোমাকে
- তোমারে এইহান থাইক্কা যাইতে কইছি: তোমাকে এইখান থেকে যেতে বলেছি
- তোমারে এউক্কা উপহার দেতে চাই: তোমাকে একটা উপহার দিতে চাই
- তোমারে এউক্কা গোলাপ ফুল কিন্না দিমু: তোমাকে একটি গোলাপ ফুল কিনে দিবো
- তোমারে একছের সুন্দর লাগে: তোমাকে অসম্ভব সুন্দরী লাগে
- তোমারে কইছিলাম বিয়াডা কইররা হালাও: তোমাকে বলেছিলাম বিয়েটা করে ফেলো
- তোমারে কল দিমু: তোমাকে ডাকব
- তোমারে ক্যামনে বুঝামু তোমারে কতডা ভালবাসি?: তোমাকে কি করে বুঝাবো তোমাকে কতটা ভালবাসি?
- তোমারে ছাড়া এক্কালেই মোর ভালো লাগে না: তোমায় ছাড়া একটুও আমার ভালো লাগে না
- তোমারে ছুইয়া দেতে চাই অনুমতি: তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
- তোমারে জোর কইররা বিয়া দেয়া হইছেলে: তোমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছিল
- তোমারে থুইয়া বাচমু, তোমার বিয়াতেও নাচমু: তোমাকে ছাড়া বাচবো, তোমার বিয়েতেও নাচবো
- তোমারে থুইয়া মুই ভালো নাই: তোমাকে ছাড়া আমি ভালো নেই
- তোমারে দুই চোখ ভইরা দ্যাহা এহনও বাকি: তোমাকে দুচোখ ভরে দেখা এখনও বাকি
- তোমারে দেইখা: তোমাকে দেখে
- তোমারে দেইখা থমকে খারাইয়া আছেলাম: তোমাকে দেখে থমকে দাঁড়িয়ে ছিলাম
- তোমারে দেইখ্যা অসুস্থ্য বইললা মনে হইতেয়াছে: তোমাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে
- তোমারে দেইখ্যা থমকে খারাইয়া আল্লাহম: তোমাকে দেখে থমকে দারিয়ে ছিলাম
- তোমারে দেখলাম: তোমাকে দেখলাম
- তোমারে পড়াল্যাহা কইররা কি হইবে যদি তুমি যারে ভালবাসো হ্যারেই না পাও: তোমার পড়াশোনা করে কি হবে যদি তুমি যাকে ভালোবাসো তাকেই না পাও
- তোমারে পড়াল্যাহা করতে হইবে: তোমাকে পড়ালেখা করতে হবে
- তোমারে ভালোবাসি: তোমাকে ভালবাসি
- তোমারে ভুলমু না: তোমাকে ভুলবো না
- তোমারে মুই কল দিমুনা: আমি তোমাকে ডাকব না
- তোমারে মুই ধন্যবাদ জানাইতে চাই: তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই
- তোমারে মোনে রাখমু বেবাক সময়: তোমায় হৃদয়ে রাখবো সারাক্ষণ
- তোমারে ম্যালা মনে পড়ছে দিমু তোমারে লাল গোলাপ: তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ
- তোমারে যেদিন কইছিলাম বিয়াডা কইরা হালাও: তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেলো
- তোমারে লইয়া মোর হগল ভাবনা: তোমাকে নিয়ে আমার সব কল্পনা
- তোমারে লইয়া সুখের পিরথিবি সাজাইতে চাই: তোমাকে নিয়ে সুখের পৃথিবী সাজাতে চাই