সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- আব্বার মুখর দিকে চাইয়া কিলান এখটা শূন্যতা অনুভব খরলাম: বাবার মুখের দিকে তাকিয়ে কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম
- আব্বারে হাসপাতালো দেকিয়া খুব খারাফ লাগছে: বাবাকে হাসপাতালে দেখে খুব খারাপ লাগছে
- আব্বুয়ে বখলম ফুয়ার লগে বিয়া দিতা চাইছলা: বাবা অশিক্ষিত একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল
- আব্বুয়ে সম্মানোর লাগি মামলা করছইন না: আব্বু মান সন্মানের ভয়ে মামলা করেননি
- আব্বুয়ে হক্কলতা বেছিয়া গ্রামোর বাড়িত লইয়া আচ্চুইন: বাবা আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছে
- আম আমার প্রিয় ফল: আমার প্রিয় ফল আম
- আম ওগু: আমটি
- আম ওগু কে খাইছিল?: আমটি কে খেয়েছিল?
- আম খাইছিল: আমটি খেয়েছিল
- আম খাইতাম: আম খাবো
- আম গাছ ওর বায় চাইয়া এক ফুরিয়ে কইলো: আমগাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল
- আম দিয়া বানিয়া ফেলতে ফারুইন শরবত: আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন শরবত
- আম দিয়া শরবত বানিয়া খাও: আম দিয়ে শরবত বানিয়ে খাও
- আম পাকে বৈশাখ'ও আর বরই পাকে ফাল্গুন-ও: আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে
- আম ফলটা আমার সব তাকি বেশি বালা লাগে: আম আমার প্রিয় ফল
- আম ফলটা আমার সব থাকি বেশি ভালা লাগে: আম আমার প্রিয় ফল
- আম ফলটা সব থাকি বেশি ভালা লাগে: আম প্রিয় ফল
- আমকে আমাদের দেশো 'ফলের রাজা' বলা হয়: আমকে আমাদের দেশে ‘ফলের রাজা’ বলা হয়
- আমগাছ-ও যত মুকুল আইছে: আমগাছে প্রচুর মুকুল এসেছে
- আময়ার গাড়ি ওগু গতকাইল চুরি অই গেছে: আমার গাড়িটা গতকাল চুরি হয়ে গেছে
- আময়ার লাল রঙ ওর গাড়ি ওগু গতকাইল চুরি অই গেছে: আমার লাল রঙের গাড়িটা গতকাল চুরি হয়ে গেছে
- আমরা ৩ ভাই বইন মুই হখলর বড়: আমরা তিন ভাই বোন আমি সবার বড়
- আমরা উবাইমু নে: আমরা অপেক্ষা করব
- আমরা উবাইমু নে: আমরা অপেক্ষা করবো
- আমরা এমনেউ পরিচয় রাখতাম ফারি: আমরা এমনিতেই পরিচয় রাখতে পারি
- আমরা ওতোও বালা নায়: আমরা এতটাও ভালো না
- আমরা ওনো আইজ উপস্থিত আছি মাতার লাগি: আমরা এখানে আজ উপস্থিত আছি কথা বলার জন্য
- আমরা ওনো আছি ওউ আলোচনা করার লাগি: আমরা এখানে আছি আলোচনা করার জন্য
- আমরা কইছলাম এখটু সময় লওয়ার লাগি আর তানর বউরে লইয়া আওয়ার লাগি: আমরা বলি একটু সময় নেওয়ার জন্য আর উনার স্ত্রীকে নিয়ে আসার জন্য
- আমরা কিতার লাগি যাইয়ার না: আমরা কেন যাচ্ছি না
- আমরা জীবনেও ফারতাম নায়: আমরা জীবনেও পারব না
- আমরা জীবনেও ভুলতাম ফারতাম নায়: আমরা জীবনে ভুলতে পারব না
- আমরা জীবনেও ভুলতাম ফারতাম নায়: আমরা জীবনেও ভুলতে পারব না
- আমরা ঢাকাত থাকি: আমরা ঢাকায় থাকি
- আমরা তারে কইছি এখলগে মাতো কিতা সমস্যা: আমরা তাকে বলেছি একসাথে কথা বল কি সমস্যা
- আমরা তো পাখির লাখান উড়তাম ফারি না: আমরা তো পাখির মতো উড়তে পারিনা
- আমরা পারিবারিক কারনে ১ বত্শরর লাগি এখন নিজর বাড়ি থাকি অইন্য জাগাত আছলাম: আমরা পারিবারিক কারনে ১ বছরের জন্য এখন নিজ বাড়ি থেকে অন্য জায়গায় ছিলাম
- আমরা ফারতাম নায়: আমরা পারব না
- আমরা ফুড়িরে লইয়া ফুয়ার বাসাত যাই: আমরা মেয়েটিকে নিয়ে ছেলের বাসায় যাই
- আমরা বাক্কা বড় অই গেছি মনে অর: আমরা অনেক বড় হয়ে গেছি মনে হচ্ছে
- আমরা বাড়িত কেউ আইছে না: আমাদের বাড়িতে কেউ আসে নাই
- আমরা বাড়িত কেনে: আমাদের বাড়িতে কেন
- আমরা বিদা লইয়া আই গেলাম: আমরা বিদায় নিয়ে চলে এলাম
- আমরা বিয়ার পর তনে অউ আলেদা থাখি: আমরা বিয়ের পর থেকেই আলাদা থাকি
- আমরা ভুলতাম ফারতাম নায়: আমরা ভুলতে পারব না
- আমরা মেসিরে ঘিন্নাই না: আমরা মেসিকে ঘৃণা করি না
- আমরা যাইমু: আমরা যাইব
- আমরা সবাই একসাথে খেল দেখছিলাম: আমরা সবাই একসাথে খেলা দেখছিলাম
- আমরা সালাম লইলাম: আমরা সালাম গ্রহণ করলাম
- আমরা হকল গতকাইল বাহিরো গিয়েছিলাম: আমরা সবাই গতকাল বাহিরে গিয়েছিলাম