‘আব্বুয়ে হক্কলতা বেছিয়া গ্রামোর বাড়িত লইয়া আচ্চুইন’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
বাবা আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: বাবা আরার সমস্ত সম্পত্তি বেচিয়েরে গ্রামর বাড়িত চলি আইসসে
- নোয়াখালী: বাবা আন্ডার বেজ্ঞুন সম্পত্তি বেসি আন্ডারে লই গেরামের বারি চলি আইসে
- বরিশাল: বাপে মোগো হগল সম্পত্তি বেইচ্চা মোগো লইয়া গেরামের বাড়ি চইল্লা আইছে
- ময়মনসিংহ: আব্বা আমরার বেগ সম্পত্তি বেইচ্চা আমারারে নিয়া গ্রামের বাড়িত চইলা আইসে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত