সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- আমরা হখল একলগে হাসি খুশিয়ে সময় কাটাই: আমরা সবাই একসাথে হাসি খুশি করে সময় কাটাই
- আমরা হখলে ঢাকা থাকি: আমরা সবাই ঢাকায় থাকি
- আমরা হারি গেছলাম: আমরা হেরে গেছিলাম
- আমরা হারি গেছি: আমরা হেরে গেছি
- আমরা হারি গেছিলাম: আমরা হেরে গেছিলাম
- আমরা হিকানো অনেখ মজা খরমু: আমরা সেখানে অনেক মজা করব
- আমরাউ কুনতা বুঝতাম না: আমরাই কিছু বুঝতাম না
- আমরার: আমাদের
- আমরার ৩ বত্শরের পেরেম: আমাদের ৩ বছরের প্রেম
- আমরার ৩ বৎসরর সংসার হুরুতা অইছে না: আমাদের তিন বছরের সংসার বাচ্চা হয়নি
- আমরার আর তাইনর সময় তো এখ লাখান নায়: আমাদের আর উনাদের সময় তো এক না
- আমরার এখটা রঙ্গিন ছবি তুলা লাগবো: আমাদের একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- আমরার কাম আছে: আমাদের কাজ আছে
- আমরার গ্রাম ওর মাইনষের সংখ্যা ওইলো প্রায় চাইর হাজার: আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় চার হাজার
- আমরার চলতোউ ফারে না: আমাদের চলতেই পারে না
- আমরার ছাদো ৫০০০ টার বেশি মুরগি আছে: আমাদের খামারে ৫০০০টির বেশি মুরগি আছে
- আমরার তুলা লাগবো: আমাদের তুলতে হবে
- আমরার দাওয়াত আছে: আমাদের দাওয়াত আছে
- আমরার নাম ওর দরকার লাগে না: আমাদের নামের প্রয়োজন হয় না
- আমরার পরিবার তাকি ওউ বিয়া ওইছিল: আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়
- আমরার পরিবার-ও আম্মার অবদান ওউ সব তাকি বেশি বলয়া আমি মনো করি: আমাদের পরিবারে আম্মুর অবদানই বেশি বলে আমি মনে করি
- আমরার পরিবারো আনন্দর বাইরে কুনো লাগালাগি নাই: আমাদের পরিবারে আনন্দের বাইরে কোন ঝগড়া নেই
- আমরার পুরা বাড়ি জুড়িয়া আব্বা এখলা দুই তিনজন কামলা আছে লগে: আমাদের পুরা বাড়ি জুড়ে বাবা একা দুই তিনজন কাজের লোক আছে সাথে
- আমরার ফ্যামিলি থাকি তারার ফ্যামিলি বাক্কা ধনী: আমাদের ফ্যামিলি থেকে ওদের ফ্যামিলি অনেক বড়লোক
- আমরার বাড়ি চাঁদপুর: আমাদের বাড়ি চাঁদপুর
- আমরার বাড়ি যশোর: আমাদের বাড়ি যশোর
- আমরার বাসাত খেউ আইলে তাইন বাসাত ঝগড়াঝাটি লাগাই দেইন: আমার বাসার কেউ আসলে উনি বাসায় ঝগড়াঝাটি শুরু করে দেন
- আমরার বিয়ার বাদে তাকি ওউ নানা ছোটমুটো ব্যাপার তাকি ঝগড়া লাগি যাইতো: আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো
- আমরার মধ্যবিত্ত পরিবার: আমাদের মধ্যেবিও পরিবার
- আমরার মাঝে কুনো রখম লাগ নাই: আমাদের মধ্যে কোন রকম ঝগড়া নেই
- আমরার মাঝে পিরিতর কুনো কমতি নায়: আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই
- আমরার মাঝে প্রায় ওউ ঝগড়া ওয়: আমাদের মধ্যে প্রায়সময় ঝগড়া হয়
- আমরার মাত বুঝরে তুই: আমার কথা বুঝিস তুই?
- আমরার ম্যাক্সিমাম মাত অইছে অনলাইনো: আমাদের ম্যাক্সিমাম কথা হয়েছে অনলাইনে
- আমরার যাওয়ার কথা হুনিয়া হেও যাইতো চাইলো: আমাদের যাওয়ার কথা শুনে সেও যাইতে চাইল
- আমরার যৌথ পরিবার আছিল নানার বাড়িত: আমাদের যৌথ পরিবার ছিল নানার বাসায়
- আমরার রঙ্গিন ছবি তুলা লাগবো: আমাদের রঙ্গিন ছবি তুলতে হবে
- আমরার লগে আমার আব্বার ওতো সময় কাটতো না: আমাদের সাথে আমার আব্বু তেমন সময় কাটাতো না
- আমরার সফনো বহুত বড়: আমাদের স্বপ্ন অনেক বড়
- আমরার স্বপ্ন বহুত বড়: আমাদের স্বপ্ন অনেক বড়
- আমরার হক্কলের এখটা রঙ্গিন ছবি তুলা লাগবো: আমাদের সবার একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- আমরার হখল এখ সময়ে একলগে আছি: আমাদের সবাই একসময়ে একসাথে আছি
- আমরার হখল এখ সময়ে এখলগে আছি: আমাদের সবাই একসময়ে একসাথে আছি
- আমরার হখল এখলগে আছি: আমাদের সবাই একসাথে আছি
- আমরারছবি তুলা লাগবো: আমাদের ছবি তুলতে হবে
- আমাকে পরিক্ষার আগে হকল কিছু নিয়া ফড়ালেখা করত অইবো: আমাকে পরিক্ষার আগে সব কিছু নিয়ে পড়ালেখা করতে হবে
- আমাজন নদী দুনিয়ার সব তাকি বড় নদী হিসাবে পরিচিত: আমাজন নদী দুনিয়ার সবচেয়ে বড় নদী হিসাবে পরিচিত
- আমাত হাত-ও বেদনা করের: আমার হাত ব্যাথা করছে
- আমাতে আগে হক্কলে মায়া করতো: আমাকে আগে সবাই আদর করত
- আমাদের এলাকায় কেরোসিন তেলের দাম বাড়ি গেছে: আমাদের এলাকায় কেরোসিন তেলের দাম বেড়ে গেছে