সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- ২৮ বছর ধরিয়া আমার মা'য় কষ্ট করিয়া গেছোইন: ২৮ বছর ধরে আমার মা কষ্ট করে গেছেন
- অই: হই
- অই গেছে: হয়েছে
- অইছে: হয়েছে
- অইবো: হবে
- অইব্বাস: অভ্যাস
- অইলায় আমার জীবনের আলো: আমার জীবনের আলো
- অইলো: সেই
- অউ অইলো সোনালী যুগর হউ পুরানা গানটা যে গান হুনলে বুক ভরি যায়: এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়
- অউ করোনার সময় অনার্স ফাইনেল ইয়ারো থাকাকালীন বিয়া অই গেছিল মোর: এই করোনায় অনার্স ফাইনাল ইয়ারে থাকাকালীন বিয়ে হয়ে যায় আমার
- অউ কাহিনী আস্তাটা হুনিয়া মুই তাইজ্জব: এই কাহিনী পুরোটা শুনে আমি অবাক
- অউ গরমো আমার কুনতা ভালা লাগের না: এই গরমে আমার কিছু ভালো লাগে না
- অউ গানটা খতবার হুনছি মুই নিজেউ জানি না: এই গানটা কতবার শুনিছি আমি নিজেই জানি না
- অউ গানটা হুনিয়া চকুত পানি আইচ্চে: এ গান টা শুনে চোখে পানি চলে আসলো
- অউ গানটা হুনিয়া মনো অইলো আমি বাংলাদেশ থাকি গুরিয়া আইলাম: এই গানটা শুনে মনে হল আমি বাংলাদেশ থেকে ঘুরে এলাম
- অউ ছুটো ফুয়া ইগু বল দিয়া খেলার: এই ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- অউ জিনিসটা খুবঅই বিরক্তিকর আছিল: এই জিনিষটা খুবই বিরক্তিকর ছিল
- অউ দুনিয়াত আম্মা আব্বা ভাই ছাড়া মোর আর খেউ নায়: এই দুনিয়াতে আম্মু আব্বু ভাই ছাড়া আমার কেও নাই
- অউ দুনিয়াত ভালা লাগার মানুষরারে ছাড়া বাছিয়া থাকা কষ্টর কিন্তুক অসম্ভব কিচ্ছু নায়: এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়
- অউ পাঁচ মাসে ফুয়া তার পরিবার লইয়া ফুড়ির বাসায় যায় না: এই পাঁচ মাসে ছেলে তার পরিবার নিয়ে মেয়ের বাসায় যায় না
- অউ ফুড়ি রীতিমতো মোর ভাই আর আম্মারে খষ্ট দের: এই মেয়ে রীতিমতো আমার ভাই আর মাকে কষ্ট দিচ্ছে
- অউ ফুরি ইগুরে যেলা অউক তুকাইয়া বার করতে অইবো: ওই মেয়েকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে
- অউ বাজারো টেমেটু বেছিয়া কোটিপতি অই গেলা এখ চাষায়: এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক
- অউ বিষয়ে আর মাততাম চাইয়ার না: এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না
- অউ মন আজকে তুমারে দিলাম: এই মন আজ তোমায় দিলাম
- অউ মনা ইগু বাক্কা বেমারি: এই শিশুটি অনেক অসুস্থ
- অউ মাত হুনিয়া আব্বায় গুসা খরি ফোন কাটি দিছইন: এটা শুনে আব্বু রেগে ফোন কেটে দিছে
- অউ সাহস মোর নাই: এই সাহস আমার নাই
- অউক না ভালা কুন্তার শুরু অলাউ: হোকনা ভালো কিছুর শুরুটা এভাবেই
- অউসধ: ঔষুধ
- অংক তুমিতাইন ওর কিলা লাগে তে?: গণিত তোমার কেমন লাগে?
- অখটা আমরার বাড়ির উটান: এটা আমাদের বাড়ির উঠান
- অখটা কিতা ঠিগ সিদ্ধান্ত অইবো নি আমরার লাগি?: এইটা কি ঠিক সিদ্ধান্ত হবে আমাদের জন্য?
- অখটা জরুলি না যেন হখল সময় সবতা আরেখ জন করিয়া দিবো: এটা জরুরি না সব সময় সব কিছু অপর জন করবে
- অখটাউ তান লগে মোর শেষ মাত: এইটাই আমার সাথে তার শেষ কথা
- অখন: এক্ষুনি
- অখন অটার সমাধান খই ফাইতাম: এখন এটার সমাধান কোথায় পাবো
- অখন তুমি আমার টাইন মাফ চাও: এখন তুমি আমার কাছে ক্ষমা চাও
- অখন নিজেউ আর ফারিয়ার না: এখন নিজেই আর পারছি না
- অখন নিজোরেউ আর বিশ্বাস খরতাম ফারই না: এখন নিজেকেই আর বিশ্বাস করতে পারি না
- অঙ্গুইল: আঙুল
- অচেনা মাইনষের উপহার লই না: অচেনা লোকের উপহার গ্রহণ করি না
- অত: এত
- অত ঘুম: এত ঘুমাও
- অত ঘুম আয় কিওর লাগি: এত ঘুমাও কেন?
- অত ঘুমাও: এত ঘুম
- অত ঘুমাও কিতার লাগি?: এত ঘুম আসে কেন?
- অততা: এতগুলো
- অতা গান হুরু থাকি হুনিয়া বড় অইছি: এসব গান ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি
- অতা লইয়া আমি সমস্যা খরছি না: এসব নিয়ে আমি সমস্যা করি নি