‘অউ অইলো সোনালী যুগর হউ পুরানা গানটা যে গান হুনলে বুক ভরি যায়’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এই সেই সোনালি যুগ অর সেই ফ্রাচিন গান যে গান ফুইনলে বুক্কান বরি যা গই
- নোয়াখালী: এয়ান হেই সোনালী যুগের প্রাচীন গান যে গান হুইনলে বুকআন ভরি যায়
- বরিশাল: এই হেই সোনালী যুগের হেই পুরান গান যে গান হুনলে বুকটা ভইরা যায়
- ময়মনসিংহ: এই হেই সোনালী যুগের হেই প্রাচীন গান যেই গান হুনলে বুকটা ভইরা যায়
‘এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত