নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- তুউই যদি কই বৃষ্টি অইয়ুম আইজ: তুমি যদি চাও বৃষ্টি হবে আজ
- তুউই রান্না কইরতাম হারো: তুমি রান্না করতে পারো ?
- তুউই শুধু মনে রাখিও আরে হারা বেলা: তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা
- তুওই আর জীবনের আলো: তুমি আমার জীবনের আলো
- তুওই ইয়ানে থ্যাইকলে আই খুশি: তুমি এখানে থাকলে আমি খুশি
- তুওই কি সরকারি চ্যওরি কৌইচ্চ?: তুমি কি সরকারি চাকরি করছো?
- তুঁই সত্যিই মেলা কডিন সময় হার কইরছো: তুমি সত্যিই খুব কঠিন সময় পার করছ
- তুমি আর আর নাই এটা মাইনতাম হারিয়ের না: তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না
- তুমি আরে দোষ দিতেছো কিল্লেই ?: তুমি আমাকে দোষ দিচ্ছ কেন ?
- তুমি এত ঘুমাও কিল্লেই ?: তুমি এত ঘুমায় কেন ?
- তুমি এতো কিছুন বুঝো কেন্নে: তুমি এতো কিছু বুঝো কিভাবে
- তুমি কি আরে ঘুইরতে লই যাইবা?: তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে?
- তুমি কি রাইতে খাইছো ?: তুমি কি রাতে খেয়েছো ?
- তুমি কি রাইতের বেলা বাইরে বের অইবা ?: তুমি কি রাতের বেলা বাহিরে বের হবে ?
- তুমি কিআ করর ?: তুমি কি করো ?
- তুমি কিয়া চাও আই চলি যাই: তুমি কি চাও আমি চলে যাই?
- তুমি খেলায় জিতলা: তুমি খেলায় জিতলে
- তুমি ঘুম তুন উডি আরে কল দিও: তুমি ঘুম থেকে উঠে আমাকে কল দিও
- তুমি ঘুম তুন তাড়াতাড়ি উডি যাও: তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাও
- তুমি চলে যাওয়ার পর তোর মেয়ে কেমন চুপ চাপ হয়ে গেছে: তুমি চলে যাওয়ার পর তোমার মেয়ে কেমন যেন শান্ত হয়ে গেছে
- তুমি জানো নি সত্যিই মেলা কঠিন বাপ হই মার বরণ পোষণ নেন: তুমি জানো সত্যিই খুব কঠিন বাবা হয়ে মায়ের দায়িত্ব পালন করা
- তুমি তোমার মাইয়া রে লই মেলা বেস্ত দেখা যায়: তুমি তোমার কন্যাকে নিয়ে ব্যস্ত সময় পার করছ
- তুমি দুপুরে কি দি ভাত খাইছো ?: তুমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছ ?
- তুমি বেক্কলের মতন হেতেরে লই ভাবি বই থাকবি কিল্লেই: তুমি বোকার মতো তাকে নিয়ে ভেবে বসে থাকবে কেন
- তুমি ভালো আছি জানি খুশি অইলাম: তুমি ভালো আছ জেনে খুশি হলাম
- তুমি যাও ইয়ান তুন: তুমি যাও এখান থেকে
- তুমি যাও একলা একলা: তুমি যাও একা একা
- তুমি যে নেই এই সত্যি এইন আই বিশ্বাস করতে পারতেছি না: তুমি নেই এই কঠিন সত্যিটা আমি আজও বিশ্বাস করতে পারছি না
- তুমি রাঁধছো: তুমি রেঁধেছো
- তুুওই কন্ডে থাকো ?: তুমি থাকো কোথায়?
- তূউই কোনাই চাকরি করোএর: তুমি কোথায় চাকরি করছো?
- তেঁতুই লই হুদ আংগো দেশে না ফুরা উফমহাদেশেই ভুল ধারনা আছে: তেতুল নিয়ে শুধুমাত্র আমাদের দেশে নয় সারা উপমহাদেশেই প্রচুর ভুল ধারনা আছে
- তেঁতুল এর টক দি ফুসকা খাইয়ুম: তেতুল এর টক দিয়ে ফুসকা খাবো
- তেঁতুল খাইলে রক্ত হানি অই যায়: তেতুল খেলে রক্ত পানি হয়ে যায়
- তেঁতুলের কচি হাতা সিদ্ধ করি খাইলে সর্দি ভালা হঢ়: তেতুলের কচি পাতা সিদ্ধ করে পানি সেবন করলে সর্দি-কাশি ভাল হয়
- তেতুলই খাইলে বুদ্ধি কমিযায়: তেতুল খেলে বুদ্ধি কমে যায়
- তো আই কিরতাম?: তো আমি কী করব?
- তোআর রান্না তো হুরা আম্মার লাইন: তোমার রান্না তো পুরা আম্মার মতো
- তোইয়ার কি নীল আকাশ দেকতে বালা লাগে?: তোমার কি নীল আকাশ দেখতে ভালো লাগে ?
- তোউর অই আছি আই তোউর অই থাকুম: তোমার হয়ে আছি আমি, তোমার হয়ে থাকবো
- তোওইয়ার ছোট ভআই আগে নেশায় আসক্ত আসিল: তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত ছিল
- তোওয়ার কথা কইবার ধরন অনেক সুন্দর: তোমার কথা বলার ধরন অনেক সুন্দর
- তোওয়ার কথাা হুনি আই খুব অবাক অই গেসিলাম: তোমার কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম
- তোওয়ার কি মাথা ব্যাথা কইচ্চে নি?: তোমার কি মাথা ব্যাথা করছে ?
- তোওয়ার চুল হরার এই সমস্যা লই ডাক্তারের কাছে যাইত অইব: তোমার চুল পরার এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে
- তোওয়ার চোকেত্তুন আন্য মাইয়ার মুই: তোমার চোখ থাকে অন্য মেয়েদের দিকে
- তোওয়ার বিবাহিত জীবন সুকের ওক: তোমার বিবাহিত জীবন সুখের হোক
- তোওয়ার বিয়া অইব হুনি আন্ডা খুব খুশি: তোমার বিয়ে হবে শুনে আমরা খুব খুশি
- তোওয়ার ভাই হড়ালেখাত অনেক মেধাবি: তোমার ভাই পড়ালেখাতে অনেক মেধাবি
- তোওয়ার ভালার লাই আই তোওইয়ারে ছাড়ি দূরে চলি আইসি: তোমার ভালোর জন্যই আমি তোমাকে ছেড়ে দূরে চলে আসছি