নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- তোওয়ার সুন্দর সুন্দর ছবিগুন দেখি খুব আনন্দ হাইসি: তোমার সুন্দর সুন্দর ছবিগুলো দেখে খুব আনন্দ পেয়েছি
- তোওয়ার হরিবার আন্ডা বাবার লগে কথা কইত চায়: তোমার পরিবার আমার বাবার সাথে কথা বলতে চায়
- তোওয়ারে কইসিলাম বিয়াগা করিয়েলো: তোমাকে বলেছিলাম বিয়েটা করে ফেলো
- তোওর খানা লাইগদো নো: তোমার খাওয়া লাগবে না
- তোওর লাই আর মেলা কষ্ট লাগে: তোমার জন্য আমার খুব কষ্ট হয়
- তোংগো বাসা কোনাই: তোমাদের বাসা কোথায়?
- তোংগোর বেকের দোয়া চাই: তোমাদের সকলের দোয়া চাই
- তোংগোর লাই তো কিছু কইরতাম এ হাইরলাম এ না উল্ডা হরিবার আনরে শেষ কইরলাম: তোমাদের জন্য কিছু করতে তো পারলামই না উল্টো পরিবারকে শেষ করলাম
- তোংগোর হরীক্কা কবে: তোমাদের পরীক্ষা কবে ?
- তোমগো কারো বিশ্বাস অইতো ন: তোমাদের কারো বিশ্বাস হবে না
- তোমরা ভালো আছ জানি খুশি অইলাম: তোমরা ভালো আছ জেনে খুশি হলাম
- তোমাগো কতা হুনি আইসছি: তোমাদের কথা শুনে হাসছি
- তোমাদের গেরামের বাড়ি কোনাঈ: তোমাদের গ্রামের বাড়ি কোথায়?
- তোমার এত ঘুম আইয়ে কিল্লেই ?: তোমার এত ঘুম আসে কেন ?
- তোমার কি মন খারাপ নি: তোমার কি মন খারাপ ?
- তোমার গরম লাগের নি?: তোমার কি গরম লাগছে ?
- তোমার পচ্ছন্দর বই কিনছি: তোমার পছন্দের বেশ কয়েকটি বই কিনেছি
- তোমার বেক কতা মানি নিয়ুম: তোমার সব কথা মেনে নিবো
- তোমার মাইয়া আমার কোলে আই সুদু তোমারে খুঁজে মনে হয়: তোমার কন্যা আমার কোলে এসে শুধু তোমাকে খোঁজে মনে হয়
- তোমার লগে আর জরুরি কতা আছে: তোমার সাথে আমার জরুরি কথা আছে
- তোমার সংসারের হয়োজন মিটানোর লাই আর জন্ম অয়নো: তোমার সংসারের প্রয়োজন মেটানোর জন্য আমার জন্ম হয়নি
- তোমারা কী গল্পের বই হইড়তাম হছন্দ করো: তোমরা কি গল্পের বই পড়তে পছন্দ কর?
- তোমারে কাছে আই জড়াই ধরন বাকি: তোমাকে কাছে এসে জড়িয়ে ধরা বাকি
- তোমারে দু চোখে এখন ও দেখা বাকী: তোমাকে দুচোখ ভরে দেখা এখনও বাকি
- তোমারে দেই থমকী খাড়াই গেছি: তোমাকে দেখে থমকে দারিয়ে ছিলাম
- তোয়রে ছাড়া আর এক্কানাও ভালা লাগে না: তোমায় ছাড়া একটুও আমার ভালো লাগে না
- তোয়ার অনেক ভুল আসিল: তোমার অনেক ভুল ছিল
- তোয়ার এক হোটা আসি দেনের লাই বই রইছি: তোমার এক ফোটা হাসি দেখার জন্য বসে আছি
- তোয়ার কইন্যা তোয়ারে মেলা ভালোবাসে: তোমার কন্যা তোমাকে অনেক ভালবাসে
- তোয়ার কতা হুনি ভালা লাইগল: তোমার কথা শুনে খুব ভালো লাগলো
- তোয়ার কোন কথাত্তে কোন নিশ্চয়তা নাই: তোমার কোন কথাতেই কোনও নিশ্চয়তা নেই
- তোয়ার গানের গলা মেলা ভালা: তোমার গানের গলা অনেক ভালো
- তোয়ার দিকে তাকাই রইছি: তোমার দিকে তাকিয়ে আছি
- তোয়ার নাম কি: তোমার নাম কি?
- তোয়ার নাম কিয়া?: তোর নাম কি ?
- তোয়ার প্রিয় লেখক কে: তোমাদের প্রিয় লেখক কে ?
- তোয়ার ফ্রিয় গান কুনগা: তোমার প্রিয় গান কোনটি ?
- তোয়ার ফ্রিয় গায়ক কে: তোমার প্রিয় গায়ক কে?
- তোয়ার ফ্রিয় বিষয় কিয়া: তোমার প্রিয় বিষয় কি?
- তোয়ার ফ্রিয় সবজি কিয়া: তোমাার প্রিয় সবজি কি?
- তোয়ার বন্দুগুন বেকে মেদাবি: তোমার বন্ধুরা সবাই খুব মেধাবী
- তোয়ার বন্দুগোর লগে থাইকত ভালা লাগে: তোমার বন্ধুদের কাছে থাকতে খুব ভালো লাগে
- তোয়ার বন্দুরা সত্যি খুব ভালা মানুষ: তোমার বন্ধুরা সত্যিই ভালো হৃদয়ের মানুষ
- তোয়ার বাড়ি কোনাই?: তোর বাবার নাম কি ?
- তোয়ার বাবা কিয়ারে: তোমার বাবা কি করেন?
- তোয়ার বাবার নাম কিয়া?: তোর গ্রামের বাড়ি কোঁথায় ?
- তোয়ার বাসাত বিদ্যুৎ থাইকতাম হারে হেটার লাই এইয়ানে চলি আইলাম: তােমার বাসায় বিদ্যুৎ থাকতে পারে তাই এদিকে চলে এলাম
- তোয়ার বৌ বেলে তোয়ার সম্পত্তি বেচি হালাইতেছে: তোমার বৌ নাকি তোমাকে সম্পত্তি বিক্রি করিয়ে ফেলতেছে
- তোয়ার ভাই কোনাই চাকরি করে: তোমার ভাই কোথায় চাকরি করেন?
- তোয়ার ভালা না লাইগলে কিছু কইরবার নাই: তোমার ভালো না লাগলে কিছু করার নাই