ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- ছেড়াডা ভালা চাকরি করে: ছেলেটা ভালো চাকরি করে
- ছেড়াডা মেলা মেধাবী: ছেলেটি অনেক মেধাবী
- ছেড়াডা রাস্তা দিয়া হাইটটা যাইতাসে: ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে
- ছেড়াডা সপ্তাহখানেক আগে আমরার লগে দেহা করসে: ছেলেটি সপ্তাহখানেক আগে আমাদের সাথে দেখা করেছে
- ছেড়াডা সারাদিন বাইরে বাইরে থাহে: ছেলেটি সারাদিন বাহিরে বাহিরে থাকে
- ছেড়াডা সিগারেট পর্যন্ত খায় না: ছেলেটা সিগারেট পর্যন্ত খায় না
- ছেড়াডা হের পরিবারের পসন্দে বিয়া কইরা ফালায়: ছেলেটি তার পরিবারের পছন্দে বিয়ে করে ফেলে
- ছেড়াডার এহন আর বিকালে খেলত বাইর হয় না: ছেলেটি এখন আর বিকালে খেলতে বের হয় না
- ছেড়াডার গেরামের বাড়ি রাজশাহীতে: ছেলেটির গ্রামের বাড়ি রাজশাহীতে
- ছেড়াডার ঘটনা হুইন্না আমরা তারে সাহায্য করি: ছেলেটির ঘটনা শুনে আমরা তাকে সাহায্য করি
- ছেড়াডার নানার বাড়ি বরিশালে: ছেলেটির নানার বাড়ি বরিশালে
- ছেড়াডার বাপ চাচার ভয়ে বাড়িত কিসু কইতে পারে নাহ: ছেলেটি বাবা চাচার ভয়ে বাড়িতে কিছু বলতে পারে নাহ
- ছেড়াডার বেগ কাম এমন এলোমেলো হইতাসে কেন?: ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন?
- ছেড়াডার রাগ মেলা বেশী: ছেলেটির রাগ অনেক বেশী
- ছেড়াডারে আমার এক্কেরেই ভালা লাগসেনা: ছেলেটিকে আমার একদমই ভালো লাগেনি
- ছেড়ারা ভালোবাসার অভিনয় করতে করতে যে কহন সত্যি সত্যি ভালোবাইসা ফালায় তারা তা নিজেও কইতে ফারেনা: ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা
- ছেড়ারার পোস্ট হইতাসে সোনার দোকান তাই খুব কম মানুষই এহানে আহে: ছেলেদের পোস্ট হচ্ছে সোনার দোকান তাই খুব কম লোকই এখানে আসে
- ছেড়ারার লাইজ্ঞা দুনিয়াতে সবচে দামি হইল ছেড়িরার হাসি: ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি
- ছেড়ারার সহজ সরল মনডা নিয়া ছেড়িরা ফুটবল খেলে: ছেলেদের সহজ সরল মনটা নিয়ে মেয়েরা ফুটবল খেলে
- ছেড়ি কয় প্রয়োজন পড়লে আমার পরিবার তোমার পরিবারের সাথে কথা কইব: মেয়ে বলে প্রয়োজন পড়লে আমার পরিবার তোমার পরিবারের সাথে কথা বলবে
- ছেড়ি মামলা চায় না কারণ হেয় বিবাহিত মামলার বিষয়ডা জানাজানি হলে সংসার টিকব না: মেয়ে মামলা চায় না কারণ সে বিবাহিত মামলার বিষয়টা জানাজানি হলে সংসার টিকবে না
- ছেড়িটা ছেড়াটার অপেক্ষায় থাকে: মেয়েটি ছেলেটার অপেক্ষায় থাকে
- ছেড়িটা তার সপ্নের মধ্যে ছেড়াটারে কল্পনা করে: মেয়েটি তাঁর সব স্বপ্নের মধ্যে ছেলেটাকে কল্পনা করে
- ছেড়িটা লাল রংগের শাড়ি পইরা আমার সাথে দেখা করতে আইসিল: মেয়েটি লাল রঙয়ের শাড়ি পরে আমার সাথে দেখা করতে এসেছিল
- ছেড়িটা সিলেট থাইকা আসা অই ছেড়াটারে অনেক ভালবাসে: মেয়েটি সিলেট থেকে আসা এই ছেলেটিকে অনেক ভালবাসে
- ছেড়িটা হয়তো ছেড়াটারে তার মনের কথা ভালাভাবে বুঝাইতে পারে নাই: মেয়েটি হয়ত ছেলেটাকে তাঁর মনের কথা ভাল ভাবে বুঝাতে পারেনাই
- ছেড়িডা অংকে কাঁচা: মেয়েটি অংকে কাঁচা
- ছেড়িডা কাউরে বিয়া করতে রাজি হয় না: মেয়েটি কাউকে বিয়ে করতে রাজি হয় না
- ছেড়িডা ছেড়াডারে ভালবাসতো: মেয়েটি ছেলেটিকে ভালোবাসতো
- ছেড়িডা লাল শাড়ী পইরা খারায়া আসে: মেয়েটি লাল শাড়ি পড়ে দাড়িয়ে আছে
- ছেড়িডা সকালে ঘুম থাইক্কা উইত্থাই পরতে বয়: মেয়েটি সকালে ঘুম থেকে উঠেই পরতে বসে
- ছেড়িডার একটা ভালা বন্ধু আসিল: মেয়েটির একজন ভালো বন্ধু ছিল
- ছেড়িডার গোলাপি রংগের শাড়ি পইরা আইসিল: মেয়েটি গোলাপি রঙের শাড়ি পরে এসেছিল
- ছেড়িরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কহন অভিনয় শুরু কইরা দেয় হেরা তা নিজেরাও কইতে ফারেনা: মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা
- ছেড়িরার পোস্ট হইতাসে মাছের বাজার বেজ্ঞে আইয়া ভিড় জমায়: মেয়েদের পোস্ট হচ্ছে মাছের বাজার সবাই এসে ভিড় জমায়
- ছোট আবুডা অসুস্থ হয়ে পরসে: ছোট শিশুটি অসুস্থ হয়ে পরেছে
- ছোট খালার বাসায়,হের বাসায় থাইক্কাই পড়ালেহা কইরা এইচএসসি পরীক্ষা দিসি: ছোট খালার বাসায়,তার বাসায় থেকেই পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিয়েছি
- ছোট থাইক্কা নানার বাড়িত বড় হইসি: ছোট থেকে নানার বাসায় বড় হয়েছি
- ছোট বাচ্চাডা অনেক অসুস্থ: ছোট বাচ্চাটি অনেক অসুস্থ
- ছোট বাচ্চারা গ্রামের বাড়ীর উঠানে খেলতাসে: ছোটো বাচ্চারা গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- ছোটবেলায় আব্বা আম্মা তেতুল খাইতে মানা করে নাই এমন কাওকে মনে হয় না খুঁইজ্জা পাওয়ন যাইব: ছোটবেলায় বাবা মা তেতুল খেতে নিষেধ করে নাই এমন কাওকে মনে হয় না খুঁজে পাওয়া যাবে
- ছোটবেলার স্মৃতিগুলো মনে পইরা যায়: ছোটবেলার স্মৃতিগুলো মনে পরে যায়
- ছোটো বইন চিক্কুর দিয়া উঠল, দারুণ: ছোটো বোন চিৎকার দিয়ে উঠল, দারুণ
- ছোটোবেলা থাইক্কাই আমার সাইকেল চালানুর অভ্যাস: ছোটোবেলা থেকেই আমার সাইকেল চালানোর অভ্যাস
- ছোটোরা মেলা কাম কইরা যেগুলা বড়রা পসন্দ করে না: ছোটোরা অনেক কাজ করে যেগুলো বড়োরা পছন্দ করে না
- জরুরি সভা হইব: জরুরি সভা হবে
- জানিনা পানি পায়াম নাকিতা পাইতাম না: জানিনা পানি পাবো নাকি পাবো না
- জামাই হিসাবে একদম নিখুঁত: স্বামী হিসেবে একদম নিখুঁত
- জামাইয়ের প্রতি আমার বিন্দুমাত্র কোন অভিযোগ নাই: স্বামীর প্রতি আমার বিন্দুমাত্র কোন অভিযোগ নেই
- জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার লাইজ্ঞা খাইলে ভাল ফলাফল পাওয়ন যায়: জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায়